মাশরাফির ব্যাটে রংপুরের জয়

উত্তেজনা, নাটক, রোমাঞ্চ, ক্ষণে ক্ষণে ম্যাচের দৃশ্যপট বদলানো- টি-টোয়েন্টিতে এসবই তো খুঁজে বেড়ান দর্শকরা। সিলেট সিক্সার্স ও রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচে সবকিছুরই দেখা মিলেছে। নাটকীয়তা শেষে শেষ হাসি হেসেছে রংপুরই। সিলেটকে ৪ উইকেটে হারিয়ে শেষ চারের স্বপ্ন উজ্জ্বল করেছে মাশরাফি বিন মুর্তজার দল। মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে সিলেট সিক্সার্স। জবাবে ব্যাটিংয়ে নেমে নাটকীয় লড়াই শেষে ২ বল ও ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর রাইডার্স। রংপুরের জয়ে দারুণ ভূমিকা পালন…

Read More

বিপাশার যে বিজ্ঞাপনে সালমানের ঘোর আপত্তি

সালমান-বিপাশা এক সময়ের খুব ভালো বন্ধু। কিন্তু স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে বিপাশার একটি বিজ্ঞাপন নিয়ে সম্প্রতি ঘোর আপত্তি তুলেছেন সালমান। ভারতীয় মিডিয়া বলছে, বিগ বস সিজন এগারোর ঘরে করণ-বিপাশার একটি কনডমের বিজ্ঞাপনের স্ট্যান্ডি রাখা ছিল। কিন্তু এতে আপত্তি জানান সালমান। এটি খুবই আপত্তিকর বলে মনে করেন এ অভিনেতা। তার মতে, বিগ বস পারিবারিক অনুষ্ঠান। এর সব বয়সী দর্শক রয়েছে। তাই এ ধরণের বিজ্ঞাপন রাখা ঠিক নয়। পরবর্তীতে সালমানের পরামর্শ আমলে নিয়ে বিজ্ঞাপনের স্ট্যান্ডি বিগ বস হাউস থেকে সরিয়ে নেয়া হয়। এর আগে কনডমের বিজ্ঞাপনটি নিয়ে বিপাশা বসু বলেছিলেন, বিজ্ঞাপনটি…

Read More

জনতা ব্যাংক থেকে ৪৫ লাখ টাকা চুরি

জয়পুরহাট, ২৮ নভেম্বর : জয়পুরহাট জনতা ব্যাংকের প্রধান শাখা থেকে ৪৫ লাখ টাকা চুরি হয়েছে। ব্যাংক কর্মকর্তারা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ব্যাংকের ক্যাশ অফিসারের পেছনে সোনালী ব্যাংকে জমা দেয়ার জন্য টাকা গোছানো হচ্ছিল। সেখান থেকে হঠাৎ একটি ব্যাগ উধাও হয়ে যায় পরে ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় দুজন লোক গ্রাহক সেজে এসে সেখান থেকে ব্যাগ নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ব্যাংকের এক কর্মকর্তা ও এক অফিস পিওনকে আটক করেছে তবে চুরি যাওয়া টাকা কিংবা জড়িতদের আটক করতে পারেনি তারা। এ ব্যাপারে জনতা…

Read More

পিঁয়াজের বাজারে আগুন

পিঁয়াজের ঝাঁজে রীতিমতো কাঁদছে ক্রেতা। অবিশ্বাস্য মনে হলেও বর্তমানে রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি দেশি পিঁয়াজের দাম ১০০ টাকা ছুঁয়েছে। আর আমদানিকৃত পিঁয়াজের কেজি ৮০ থেকে ৮৫ টাকা। সরকারের বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর হিসেবেই এই দর তুলে ধরা হয়েছে। সংস্থাটির হিসেবে গত এক বছরের ব্যবধানে দেশি পিঁয়াজের দর ১৫৩ শতাংশ আর আমদানিকৃত পিঁয়াজে ২০০ শতাংশ বেড়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যটির দাম এভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ায় ভোগান্তিতে পড়েছে স্বল্প আয়ের মানুষ। ব্যবসায়ীরা বলেছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বাড়ছে পিঁয়াজের। বিশেষ করে ভারতীয় পিঁয়াজের রফতানি মূল্য বাড়ায় দেশে নিত্যপ্রয়োজনীয়…

Read More

চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযান শেষ, তিন লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ, ২৮ নভেম্বর : জেলার সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের মধ্য চর এলাকায় র‌্যাবের ঘিরে রাখা বাড়ি থেকে তিন জঙ্গির লাশ উদ্ধার করা হয়েছে। বোমা বিস্ফোরণে নিহত জঙ্গিরা জেএমবির সক্রিয় সদস্য বলে জানিয়েছে র‌্যাব। উপজেলার মধ্যচর এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান শেষে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানিয়েছেন, রাজশাহীতে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল তাদের। তিনি জানান, ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, ৩টি আইডি (হাতে তৈরি গ্রেনেড), ৭টি ডেটেনেটর, ১২টি পাওয়ার জেল এবং ২টি অবিষ্ফোরিত বোমা, বেশকিছু বিস্ফোরক দ্রব্য ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তিনি…

Read More

রাজধানীতে আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্য গ্রেফতার

ঢাকা, ২৮ নভেম্বর : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা সোমবার গভীর রাতে রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) দুই সদস্যকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে বিস্ফোরক দ্রব্য ও জেহাদী বই উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- আব্দুর রাজ্জাক (২৮) ও আব্দুল মমিন ওরফে সোহেল (৩২)। র‌্যাব-১০ এর অতিরিক্ত পুলিশ সুপার মো, মহিউদ্দিন ফারুকী বাসস’কে জানান, সোমবার রাতে নারায়নগজ্ঞ থেকে ট্রেনযোগে তারা রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশনে নামার পর র‌্যাব-১০ একটি দল তাদের গ্রেফতার করে। তিনি জানান, তাদের কাছ থেকে বিস্ফোরক দ্রব্য ও উগ্রবাদি বই উদ্ধার করা…

Read More

লিঙ্গ সমতার প্রতি বিশ্ব মনোযোগ আকষর্ণে মেগানের সহায়তা

জাতিসংঘ (যুক্তরাষ্ট্র), ২৮ নভেম্বর : মেগান মার্কেল লিঙ্গ সমতার প্রতি বিশ্ব সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণে সহায়তা করেছেন। সোমবার জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা একথা জানিয়ে বলেছে, আশা করা হচ্ছে ব্রিটিশ রাজপুত্র হ্যারির বাগদত্তা মেগান নারীর পক্ষে তার অবস্থান অব্যাহত রাখবেন। খবর এএফপি’র। মার্কিন অভিনেত্রী ৩৬ বছর বয়সী মেগান ২০১৪ সালে রাজনীতিতে নারীর অংশগ্রহণ ও জাতিসংঘে নারী নেতৃত্বের পক্ষে প্রচারণা চালান এবং এক বছর পর বেইজিং উইমেন’স কনফারেন্সের ২০তম বার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন। নারীদের পক্ষে মেগান বিশ্বব্যাংকের একটি উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিতে তিনি ওয়াশিংটন যান এবং সেখানে তিনি…

Read More

ধাক্কা দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন সম্ভব নয় : ওবায়দুল কাদের

ঢাকা, ২৮ নভেম্বর : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ধাক্কা দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো সম্ভব নয়। আওয়ামী লীগের শিকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে, ধাক্কা দিয়ে এই বটবৃক্ষের পতন হবে না। মির্জা ফখরুলকে উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘ধাক্কা দিয়ে আওয়ামী লীগকে ফেলা যাবে না। আওয়ামী লীগ বিএনপি নয়। ঐ মেয়র হানিফের জনতার মঞ্চের এক ধাক্কায় বিএনপি সরকারের পতন হয়েছিল। মনে আছে আপনাদের আওয়ামী লীগ সেই দল। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে। এই আওয়ামী লীগের শিকড় বাংলাদেশের মাটিতে এখন অনেক গভীরে,…

Read More

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ছাত্রকে গুলি করে হত্যা

নিউইয়র্ক, ২৮ নভেম্বর : যুক্তরাষ্ট্রের ক্যানসাস রাজ্যে উচিটা শহরে বাংলাদেশি ছাত্র এম হাসান রহমান বাঁধনকে (২৬) গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার রাতে উচিটা শহরের সেন্ট্রাল রক রোডের পাশে ৭৮০০ পেজন্ট লাইভ ওক স্ট্রিট অ্যাপার্টমেন্টের সামনে গাড়ির ট্যাংক থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়। নিহত বাঁধন পিৎজাহাট ডেলিভারির কাজ করতেন। তার গ্রামের বাড়ি গাজীপুর চৌরাস্তার টেরিপাড়ায়। সোমবার সকালে উচিটা পুলিশ সংবাদ সম্মেলনে জানায়, উচিটা শহরের ৭ হাজার ৮০০ পেজন্ট লাইভ ওক স্ট্রিট অ্যাপার্টমেন্টের সামনে একটি গাড়িতে এক তরুণের লাশ পাওয়া গেছে। পুলিশ জানায়, রাতে পিৎজা ডেলিভারি দিয়ে সঠিক সময়ে…

Read More

সুচির সম্মান প্রত্যাহার করল অক্সফোর্ড

লন্ডন, ২৮ নভেম্বর : মিয়ানমারের নেত্রী অং সান সুচিকে দেয়া সম্মান প্রত্যাহার করে নিয়েছে ব্রিটেনের অক্সফোর্ড শহরের নগর কাউন্সিল। এ বিষয়ে নগর কর্তৃপক্ষের দাবি, মিয়ানমার রোহিঙ্গা মুসলিমদের প্রতি যে আচরণ করছে, তাতে মিজ সুচি আর ‘ফ্রিডম অব দি সিটি’ নামের ওই পুরস্কারের যোগ্য নন। মিয়ানমারে সামরিক বাহিনী অভিযান শুরু হওয়ার পর থেকে লাখ লাখ রোহিঙ্গা মুসলমান, বৌদ্ধ এবং হিন্দু ঘরবাড়ি ছেড়ে রাখাইন রাজ্যের ভেতরেই সাময়িক আশ্রয়ে রয়েছে। ছয় লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বাংলাদেশে। এরপরই আন্তর্জাতিক সম্প্রদায় অং সান সুচির বিরুদ্ধে সরব হয়। তার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তাকে দেয়া সম্মাননা…

Read More