দিয়া ,৮ নভেম্বর :রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে রিখটার স্কেলে ৪ দশমিক ৭ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার বেলা ১০টা ৫০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ঢাকার আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা রোবায়েত আহমেদ বলেন, সকাল ১০টা ৫০ মিনিট ৪৭ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। তিনি জানান, ঢাকা ৭৫ কিলোমিটার দূরে ভারতের ত্রিপুরা রাজ্যে ভূমিকম্পটির উৎপত্তিস্থল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হলেও এখন পর্যন্ত কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।
Read MoreDay: November 8, 2017
ব্যবসাবান্ধব ইকমার্স নীতিমালা চায় এফবিসিসিআই
ঢাকা, ৮ নভেম্বর : বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) ই-কমার্সের অমিত সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসাবান্ধব নীতিমালা প্রণয়নের সুপারিশ করেছে। ব্যবসায়ীদের শীর্ষ এই সংগঠন বলছে,গত কয়েক বছরে দেশের তরুণ উদ্যোক্তারা ই-কমার্স খাতে ব্যাপকভাবে এগিয়ে এসেছে।কিন্তু ব্যবসা পরিচালনার বিকাশে ‘পেমেন্ট সিস্টেম’,লজিস্টিকস, ডেলিভারি এবং নিরাপত্তার দিকটিতে বিশেষ গুরুত্ব দিয়ে নীতিমালা প্রণয়ণ করা উচিৎ বলে এফবিসিসিআই মত প্রকাশ করে। মঙ্গলবার রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত ‘ই-কমার্সের সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক কর্মশালায় এসব মতামত উঠে আসে। এফবিসিসিআই এবং ফ্রেডরিখ নুউম্যান ফাউন্ডেশন (এফএনএফ) যৌথভাবে কর্মশালার আয়োজন করে। এতে এফবিসিসিআই পরিচালক এবং ই-কমার্স এসোসিয়েশন…
Read Moreএকনেকে ৪৯৭৯ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
ঢাকা, ৮ নভেম্বর : পরিবেশসম্মত উপায়ে চামড়া শিল্প নগরী গড়ে তোলার লক্ষ্যে পুরান ঢাকার হাজারীবাগ থেকে ট্যানারী স্থানান্তরের মেয়াদ আবারও বাড়ানো হয়েছে। এবার আরো দুই বছর সময় বাড়িয়ে তৃতীয়বারের মতো এ সংক্রান্ত প্রকল্পে সংশোধনী এনেছে সরকার। এটিসহ মোট ৮ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৯৭৯ কোটি ৩৫ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল তহবিল থেকে পাওয়া যাবে ৪ হাজার ৬৯ কোটি ৩৪ লাখ টাকা, বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে ৫১ কোটি ১৬ লাখ টাকা…
Read More