দিয়া : সাভারের আশুলিয়ায় একটি খালি যায়গা থেকে ব্যাগ ভর্তি প্রায় বোমা দৃশ্যমান ২৪ টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আশুলিয়া ইউনিয়নের বাসাইদ এলাকার পারুল বেগমের জমি থেকে কালো ব্যাগ ভর্তি ককটেল গুলো উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। এলাকাবাসী জানায় দুপুরে আশুলিয়ার বাসাইদ এলাকায় একটি খালি জমিতে একটি কালো ব্যাগ দেখতে প্রায়। পরে স্থানীয়রা ব্যাগটি খুলে ২৪ টি কালো টেপ দিয়ে মোড়ানো ককটেল দেখতে পায়। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে ককটেল গুলো নিয়ন্ত্রনে নিয়ে ওই যায়গাটি ঘিরে রাখে। এবিষয়ে আশুলিয়া থানার এ এস আই নাহিদ…
Read MoreDay: November 16, 2017
বাংলাদেশ লেদার ফুটওয়্যার এন্ড লেদারগুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো’র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢাকা, ১৬ নভেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বাংলাদেশ লেদার ফুটওয়্যার এন্ড লেদারগুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো’ (বিএলএলআইএসএস-২০১৭’-এর উদ্বোধন করেছেন। আজ সকালে তিনি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন। উদ্বোধনকালে শেখ হাসিনা বাংলাদেশের চামড়া খাতে বিদেশী বিনিয়োগকারী ও ক্রেতাদের আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান। চামড়া খাতে আরো বিনিয়োগ আকর্ষণ করার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও লেদারগুডস এন্ড ফুটওয়্যার ম্যানুফেকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (এলএফএমইএবি) যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে। এই প্রদর্শনীর প্রতিপাদ্য হচ্ছে ‘থিংক অ্যাহেড, থিংক বাংলাদেশ’। বাণিজ্যমন্ত্রী…
Read Moreআব্বাসের আবেদন হাইকোর্টে খারিজ
ঢাকা, ১৬ নভেম্বর : সম্পদের তথ্য গোপনের অভিযোগে আনা দুর্নীতির মামলায় চার্জ পুনর্গঠন চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে দায়ের করা এক আবেদনের শুনানী করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেয়। আজ আদালতে মির্জা আব্বাসের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন। অপরদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। খুরশীদ আলম খান বলেন, মামলাটিতে ঢাকার বিশেষ জজ আদালতে সাক্ষ্য গ্রহণ চলছে। এ অবস্থায় চার্জ পুনর্গঠন চেয়ে মির্জা আব্বাস বিচারিক আদালতে…
Read Moreট্রেন-ট্রাকের সংঘর্ষে নিহত ১
দিনাজপুর, ১৬ নভেম্বর : দিনাজপুর কয়লাখনি রেলগেটে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তিনি ট্রাকের চালকের সহকারী (হেলপার) ছিলেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দিনাজপুর থেকে রংপুরমুখী ট্রেনের সঙ্গে কয়লাখনি এলাকায় একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান জানান, ট্রাকে থাকা পাঁচজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ট্রাকটিকে রেললাইন থেকে সরানোর কাজ চলছে।
Read Moreনাইজেরিয়ায় বোমা হামলায় নিহত ১০
আবুজা, ১৬ নভেম্বর : নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যে চার আত্মঘাতী বোমারুর হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যার দিকে মাইদুগুরি শহরের মুনা এলাকায় চালানো এসব হামলায় আরো বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি, বার্তা সংস্থা রয়টার্স। হামলাকারীদের মধ্যে নারী আত্মঘাতীও ছিল বলে জানিয়েছে পুলিশ। রাজ্যের জরুরি বিভাগের কর্মকর্তা বেল্লো ডামাবাত্তা জানিয়েছেন, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে নামাজরত একদল লোককে লক্ষ্য করে প্রথম বিস্ফোরণটি ঘটানো হলে সাত জন নিহত হন। আরেক হামলাকারী একটি বাড়ির ভিতরে গিয়ে বিস্ফোরণ ঘটায় এবং অপর দুজন তাদের লক্ষ্যের কাছে পৌঁছানোর আগেই বিস্ফোরণে নিজেদের উড়িয়ে…
Read Moreইয়াবায় ছেয়ে গেছে দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ১৬ নভেম্বর : ভয়ঙ্কর ক্ষতিকর মাদক ইয়াবায় দেশ ছেয়ে গেছে বলে সংসদে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে ইয়াবা এসে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে আমরা নানা ধরনের পদক্ষেপ নিয়েছি। কিন্তু তারপরও তা ঠেকানো কঠিন হয়ে পড়েছে। বুধবার জাতীয় সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজীর জরুরি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আনীত এক মনোযোগ আকর্ষণীয় নোটিশের জবাবে এ মন্তব্য করেন তিনি। এর আগে নোটিশ উত্থাপনকালে ডা. ফরাজী বলেন, আজ দেশ মাদকের আগ্রাসনে জর্জরিত। প্রতিটি শহরে, শহর থেকে গ্রামে, এমনকি…
Read Moreদক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলে বিরল ভূমিকম্প
সিউল, ১৬ নভেম্বর : দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে বুধবার বিকেলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিলো ৫ দশমিক ৪। দেশটির জন্য এটি একটি বিরল এবং দ্বিতীয় শক্তিশালী ভূমিকম্প । খবর এএফপি’র। রাজধানী সিউলসহ দেশের প্রায় সর্বত্রই ভূমিকম্প অনুভূত হয়। দেশটির আবহাওয়া প্রশাসন জানায়, স্থানীয় সময় ২টা ৩০ মিনিটে অনুভূত এই ভুমিকম্পের উৎপত্তিস্থল ছিল পোহাং ইন্ডস্ট্রিয়াল সিটির কাছাকাছি নয় কিলোমিটার গভীরে। সিউলের জন প্রশাসন মন্ত্রী বলেন, ভূমিকম্পে সাতজন আহত হয়েছে। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে। দেশটিতে বুধবার ৪ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানার দুই ঘণ্টা পর…
Read More