দিয়া : সাভারের আশুলিয়ায় একটি খালি যায়গা থেকে ব্যাগ ভর্তি প্রায় বোমা দৃশ্যমান ২৪ টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে আশুলিয়া ইউনিয়নের বাসাইদ এলাকার পারুল বেগমের জমি থেকে কালো ব্যাগ ভর্তি ককটেল গুলো উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
এলাকাবাসী জানায় দুপুরে আশুলিয়ার বাসাইদ এলাকায় একটি খালি জমিতে একটি কালো ব্যাগ দেখতে প্রায়। পরে স্থানীয়রা ব্যাগটি খুলে ২৪ টি কালো টেপ দিয়ে মোড়ানো ককটেল দেখতে পায়। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে ককটেল গুলো নিয়ন্ত্রনে নিয়ে ওই যায়গাটি ঘিরে রাখে। এবিষয়ে আশুলিয়া থানার এ এস আই নাহিদ জানান ঢাকা থেকে সিআইডি আসলে তার পরে পরীক্ষা করা হবে এটি ককটেল না অন্য কিছু। এলাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্য ককটেল গুলো কেউ এখানে রাখতে পারে বলে ধারনা করছে পুলিশ।
সাভারের ২৪ টি ককটেল উদ্ধার করেছে পুলিশ
