বাল্যবিয়ে ঠেকিয়ে দিলেন ইউএনও

কুড়িগ্রাম, ১৮ নভেম্বর : সদর উপজেলার নির্বাহী অফিসার আমিন আল পারভেজের প্রচেষ্টায় বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল নবম শ্রেণির এক ছাত্রী। বিয়ের আসরে অভিযান চালালে পালিয়ে যান বরযাত্রী ও কনের বাবা। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। ছাত্রী কুড়িগ্রাম সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে অধ্যয়নরত। এলাকাবাসী ও প্রশাসন সুত্রে জানা গেছে, কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের শিবরাম গ্রামের বাসিন্দা মিজানুর রহমান তার নবম শ্রেণি পড়–য়া মেয়ের জন্য রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের বাঙালপাড়া গ্রামের মৃত ঝরু বসুনিয়ার ছেলে রাজীবের সাথে বিয়ের দিন ধার্য্য করেন। মিজানুর পুলিশ বিভাগে কর্মরত রয়েছেন। ধূমধাম করে বিয়ে আয়োজনের…

Read More

মানসম্পন্ন উচ্চশিক্ষা ব্যবস্থা গড়তে বিশ্ববিদ্যালয়গুলোকে আরো সচেতন হতে হবে : শিক্ষামন্ত্রী

ঢাকা, ১৮ নভেম্বর : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রতিযোগিতামূলক বিশ্বে মানসম্পন্ন উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ব্যাপারে বিশ্ববিদ্যালয়গুলোকে আরো সচেতন হতে হবে। তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে মানসম্পন্ন উচ্চ শিক্ষা নিশ্চিত করতে হবে। ব্যবসা ও মুনাফার চিন্তা ত্যাগ করে জনকল্যাণ, সেবার মনোভাব ও শিক্ষায় অবদান রাখার দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসতে হবে। এজন্য শিক্ষার পরিবেশ নিশ্চিত করা ও পরিচালনা ব্যবস্থার মান উন্নয়ন গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষামন্ত্রী আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার প্রথম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তৃতায় একথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার…

Read More

শীতে যেভাবে শিশুর যত্ন নেবেন

শিশুদের জন্য শীতের আগমন মানেই মায়েদের দুশ্চিন্তা বেড়ে যাওয়া। তাই তাদের প্রতি একটু বাড়তি যত্ন নিতে হয়। শীতে জ্বর, সর্দি কিংবা কাশি সাধারণ ঘটনা। জ্বর, নাক দিয়ে পানি পড়া, কাশির জন্য বয়স অনুযায়ী সাধারণ ওষুধেই ভালো হয়ে যায়। অনেকের আবার তাও লাগে না। লবণ পানি দিয়ে নাক পরিষ্কার এবং বুকের দুধ ও পর্যাপ্ত তরল খাবার খাওয়ালেই ভালো হয়ে যায়। বাসক পাতার রস এবং মধুও ভালো কাজ দেয়। শীতে শিশুর সর্দি-কাশির বেশিরভাগই ভাইরাসজনিত। এগুলো সাধারণত অ্যান্টিবায়োটিকের কোনো দরকার পড়ে না। তাই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া অহেতুক অ্যান্টিবায়োটিকের ব্যবহার করলে শিশুর ক্ষতি…

Read More

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ডাকাতের ছুরিকাঘাতে রফিকুল ইসলাম (২৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল রাজশাহী জেলার বাগমারা উপজেলার ছদর মোল্লার ছেলে। এ ঘটনায় আশরাফুল নামে এক পিকআপ ভ্যানচালক আহত হয়েছেন। সরাইল থানার ওসি মফিজ উদ্দিন ভূইয়া জানান, রাত আড়াইটার দিকে রফিকুল মাছভর্তি একটি পিকআপ ভ্যান নিয়ে নাটোর থেকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাছের আড়তে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা এলাকায় পিকআপ ভ্যানের পেছনে শব্দ শুনতে পেয়ে চালক আশরাফুল গাড়ি থামান। এ সময় আশরাফুল ও রফিকুল গাড়ি থেকে নামলে আগে থেকে ওঁত পেতে থাকা ডাকাতরা…

Read More

বাহির থেকে তালা দিয়ে আসিনি, মুখ খুললেন অপু

বাহির থেকে বাসায় তালা দিয়ে কলকাতায় যাওয়ার প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, এটা একদমই ভুল কথা। আমি বাসার বাহির থেকে তালা দিয়ে আসিনি। বাসার ভেতর থেকেই তালা দিয়েছে। বাসার ভেতরে শেলি আপুসহ অন্যান্যরা রয়েছেন। আমি নেই বলেই তারা ভেতর থেকে তালা দিয়ে রেখেছেন। এটা দোষের কি! ‘আমাকে বিপদে পড়ে একাই কলকাতা চলে আসতে হয়েছে। জয়কে নিয়ে আসার পরিস্থিতি ছিল না। কারণ ওর শরীরটা খুব ভালো নয়। তাই ওকে নিয়ে আসিনি। কিন্তু জয়কে রাখার লোক ঢাকায় খুঁজে পাইনি। তাই বাসায় আমার বোন শেলির কাছেই রেখে আসছি।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই জানালেন অপু…

Read More

সরে গেলেন আনুশকা, আসছেন সাইফ কন্যা সারা

বলিউড নায়িকা, প্রযোজক আনুশকা শর্মা এবার ভিন্ন পরিকল্পনায় এগুচ্ছেন। এর আগে নিজের প্রযোজনার সব ছবিতে নিজেই নায়িকা হিসেবে হাজির হয়েছিলেন। তবে এবার পরিবর্তন আসছে। আনুশকা তার আগামী প্রযোজনায় নায়িকা হবেন না, তার বদলে নায়িকা হিসেবে দেখা যাবে সাইফ আলি খানের মেয়ে সারা আলি খানকে। সারা বর্তমানে ‘কেদারনাথ’ ছবিতে অভিনয় করছেন। এ ছবিটি মুক্তির আগে তার দ্বিতীয় ছবিতে অভিনয় করার কথা না থাকলেও অনেকটা অনিচ্ছায় আনুশকা শর্মা প্রযোজিত ছবিটিতে অভিনয় করতে রাজি হয়েছেন এই তারকা কন্যা। ছবির গল্প যেমন ডিমান্ড হয়েছে তেমন অভিনেত্রীকে নিতে হয়েছে। ‘আমার সব প্রযোজিত ছবিতে আমিই নায়িকা…

Read More

রাজশাহীকে ২০২ রানের লক্ষ্য দিল ঢাকা

রাজশাহী কিংসকে ২০২ রানের লক্ষ্য দিল ঢাকা ডায়নামাইটস। বাংলাদেশ প্রিমিয়ার লিগে শনিবার দিনের প্রথম ম্যাচে টস জিতে ঢাকাকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানায় রাজশাহী। লুইস-পোলার্ড ঝড়ে সাত উইকেটে ২০১ রান করে ঢাকা। ব্যাটিংয়ে নেমে দুই ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান ব্যাটে ঝড় তোলেন এভিন লুইস ও কাইরন পোলার্ড। ওপেনিংয়ে লুইস ৩৮ বল থেকে ১০ চার ও এক ছক্কার মারে করেন ৬৫ রান। মাঝের ব্যাটসম্যানরা খুব বেশি সুবিধা করতে পারেননি। তবে শেষ দিকে কাইরন পোলার্ড ২৫ বল থেকে ৫ চার ও তিন ছক্কার মারে ৫২ রান করেন। সেই সুবাদে দুশ’ পার করে ঢাকা। অন্য ব্যাটসম্যানদের…

Read More

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ মঞ্চে প্রধানমন্ত্রী

নাগরিক কমিটির ব্যানারে আয়োজিত সোহরাওয়ার্দী উদ্যানের গণসামবেশস্থলে পৌঁছেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে সমাবেশস্থলে যোগ দেন প্রধানমন্ত্রী। এসময় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সমাবেশ শুরু করা হয়। সমাবেশের সভাপতিত্ব করছেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। সঞ্চালনায় রয়েছেন রামেন্দ্র মজুমদার ও ডা. নুজহাত চৌধুরী। সাড়ে চার দশক আগে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম যখন চূড়ান্ত পর্যায়ে, সেই ১৯৭১ সালের ৭ই মার্চ এই সোহরাওয়ার্দী উদ্যানেই (তৎকালীন রেসকোর্স ময়দান) ৭ কোটি বাঙালিকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ঘোষণা দেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম…

Read More

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

ঢাকা, ১৮ নভেম্বর : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে আল-আমিন নামে একজন নিহত হয়েছেন। শনিবার ভোরে দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ সাতপাখি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আল-আমিন একজন মাদক ব্যবসায়ী এবং স্থানীয়ভাবে তিনি মাদক সম্রাট হিসেবে পরিচিত বলে দাবি করেছে পুলিশ। তার মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঢাকা জেলা (দক্ষিণ) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্বীপক সাহা জানান, এ ঘটনায় উপ-পরিদর্শক খন্দকার জাহিদ আলী বাদী হয়ে মামলা দায়ের কর্রা প্রস্তুতি নিচ্ছেন।

Read More

শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

ঢাকা, ১৮ নভেম্বর : আগামী বছর জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। এর কিছুদিন পর মার্চে শ্রীলঙ্কার মাটিতে ভারতকে সঙ্গে নিয়ে একটি ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ খেলতে পারে সাকিব-তামিমরা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) এরই মধ্যে ঘোষণা দিয়েছে এমন একটি সিরিজ আয়োজনের। এসএলসি এক বিবৃতিতে জানিয়েছে, এই সিরিজ শুরু হবে আগামী ৮ থেকে ২০ মার্চ। শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষেই এই সিরিজ আয়োজন করতে যাচ্ছে। সিরিজের নাম দেওয়া হয়েছে ‘নিদাহাস ট্রফি’। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান বলেন, বাংলাদেশের ক্রিকেটে শ্রীলঙ্কা এবং ভারতের…

Read More