সরে গেলেন আনুশকা, আসছেন সাইফ কন্যা সারা

anuskaবলিউড নায়িকা, প্রযোজক আনুশকা শর্মা এবার ভিন্ন পরিকল্পনায় এগুচ্ছেন। এর আগে নিজের প্রযোজনার সব ছবিতে নিজেই নায়িকা হিসেবে হাজির হয়েছিলেন। তবে এবার পরিবর্তন আসছে।

আনুশকা তার আগামী প্রযোজনায় নায়িকা হবেন না, তার বদলে নায়িকা হিসেবে দেখা যাবে সাইফ আলি খানের মেয়ে সারা আলি খানকে। সারা বর্তমানে ‘কেদারনাথ’ ছবিতে অভিনয় করছেন।

এ ছবিটি মুক্তির আগে তার দ্বিতীয় ছবিতে অভিনয় করার কথা না থাকলেও অনেকটা অনিচ্ছায় আনুশকা শর্মা প্রযোজিত ছবিটিতে অভিনয় করতে রাজি হয়েছেন এই তারকা কন্যা।

ছবির গল্প যেমন ডিমান্ড হয়েছে তেমন অভিনেত্রীকে নিতে হয়েছে। ‘আমার সব প্রযোজিত ছবিতে আমিই নায়িকা হবো তা তো হতে পারে না, আমরা সারাকে নিচ্ছি ছবির গল্পের চাহিদা অনুযায়ী,’ বলেন আনুশকা শর্মা।

Related posts

Leave a Comment