দিয়া , সাভার থেকে : শীতের আগমনী বার্তা নিয়ে সাভারের জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে এসেছে হাজার হাজার অতিথি পাখি। অতিথি পাখির কল কাকলিতে মুখর এখন পুরো বিশ^বিদ্যালয়। ঋতুর পালাক্রমে বিদায় নিচ্ছে শরৎ। পাতাঝরা হেমন্ত এসে কড়া নাড়ছে দরোজায়। হেমন্ত যেতে না যেতেই কুয়াশার চাঁদর পরে বাংলার জমিনে নামছে শীত। যদিও ইতিমধ্যে একটু একটু কুয়াশা পড়তে শুরু করেছে। রাতের শেষ বেলায়ও শীত পড়ছে বেশ। প্রকৃতির যখন এ অবস্থা ঠিক তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে হাজার হাজার অতিথি পাখি। পাখি গুলো দেখতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন লেকে ভীড় করেন দর্শনার্থীরা। দেখলেই বোঝা যায়, ষড়ঋতুর…
Read MoreDay: November 9, 2017
বার্বি গার্ল হয়ে আসলেন সানি লিওন
বেবি ডল, লায়লা হয়ে সানি লিওন এবার বার্বি গার্ল। রাজিব ওয়ালিয়া নির্দেশিত ‘তেরা ইন্তেজার’ ছবিতে ‘বার্বি গার্ল’ শিরোনামের গানে নেচেছেন সানি। পিঙ্ক ঘাঘরায় লাস্য ছড়িয়ে দিচ্ছেন শাহরুখ খানের লায়লা। তবে রিপোর্ট বলছে এই ভিডিওতে সেভাবে হট লাগেনি সানিকে। লাস্যের জাদুতে দুনিয়া কাঁপানো সানি নাকি হট হয়ে উঠতে পারেননি। আসলে তেরা ইন্তেজার ছবির এই গানে সানির সঙ্গে ডান্স ফ্লোরে এসেছেন আরবাজ খান। আসলে এতেই চটেছেন সানি ফ্যানরা তাঁদের মতে আরবাজের উপস্থিতিতেই পুরো ব্যাপরটা আর অতটা আকর্ষণীয় থাকেনি। স্বাতী শর্মা এবং লিল গোলুর গান গেয়েছেন এই ভিডিওতে। তবে যেভাবে সানি উত্তাপ ছড়িয়ে…
Read Moreকিশোরগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে তিনভাইসহ নিহত ৫
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় খালে বাঁধ দিয়ে মাছ ধরা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে তিনভাইসহ পাঁচজন নিহত ও কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের চারিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- চারিগ্রামের আব্দুল আজিজের তিন ছেলে ফেরদৌস মিয়া (৫৫), মাখন মিয়া (৪২) ও মাসুম মিয়া (৩৫) এবং একই এলাকার সুজন মিয়ার ছেলে রাজীব মিয়া (২৮) ও আইয়ুব আলীর ছেলে মকবুল (২৮)। আহতদের উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানান, চারিগ্রামের একটি খালে বাঁধ দেয়া নিয়ে স্থানীয় সুলেমান মিয়ার গ্রুপ ও পল্লব মিয়ার…
Read Moreনিখোঁজের সাত মাসপর ইট ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে র্যাব
সাভার : নিখোঁজের সাত মাসপর মানিকগঞ্জের সিঙ্গাইর এলাকার ইট ব্যবসায়ী বিল্লাল হোসেনের মরদেহ উদ্ধার করেছে র্যাব-৪। বৃহস্পতিবার (০৯ নভেম্বর) দুপুরে আশুলিয়ার উত্তর বড় ওয়ালিয়া এলাকার জনৈক এনায়েত উল্লাহর বাগান বাড়ির ভেতর থেকে মাটিচাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এসময় র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর আব্দুল হাকিম গণরায়কে জানান, নিখোঁজ সংক্রান্ত একটি অভিযোগের ভিত্তিতে বুধবার (০৮ নভেম্বর) রাতে সাভারের চাপাইন এলাকায় অভিযান চালিয়ে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মুর্শিদা আক্তার শিউলী (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। পরে শিউলির দেয়া ঠিকানায় সাভারের ওয়ালিয়া এলাকা থেকে প্রধান আসামি নাসির উদ্দিনকে (৪৫) গ্রেফতার…
Read Moreখুলনা-কলকাতা ট্রেন সার্ভিস উদ্বোধন হাসিনা-মোদীর
ঢাকা, ৯ নভেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ যৌথভাবে খুলনা-কলকাতা ট্রেন সার্ভিস এবং ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের সংযোগকারি ভৈরব ও তিতাসে দুটি রেল সেতুর উদ্বোধন করেছেন। ঢাকা ও দিল্লী থেকে দুই প্রধানমন্ত্রী এবং তাঁদের সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সকালে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করেন। তাঁরা একইসঙ্গে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেনের উভয় প্রান্তের বহিরাগমন ও কাষ্টমস কার্যক্রমও উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় তাঁর সরকারি বাসভবন গণভবনে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়া দিল্লীতে তাঁর কার্যালয়ে অবস্থান করছিলেন। কলকাতার থেকে…
Read Moreআমি কাউকে ঠকাতে চাই না: ফারিয়া
চিত্রনায়িকা নূসরাত ফারিয়া। ওপার বাংলার নায়ক জিৎ-এর সঙ্গে জুটি বেঁধে তিনি ‘বাদশা দ্য ডন’ ও ‘বস-টু’ চলচ্চিত্রে অভিনয় করেন। আবারও একই নায়কের বিপরীতে অভিনয় করছেন তিনি ‘ইন্সপেক্টর নটি কে’ চলচ্চিত্রে। এরইমধ্যে তিনি শুটিংয়ে অংশ নিয়েছেন। শুটিংয়ে অংশ নিয়ে বেশ কয়েকদিন ঢাকায় সময় কাটালেও আজ সকালের ফ্লাইটে আবারও কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছেন তিনি। চলচ্চিত্রটি নির্মাণ করছেন নুসরাত ফারিয়া অভিনীত প্রথম চলচ্চিত্র ‘আশিকী’র নির্মাতা অশোক পতি। চলচ্চিত্রটিতে অভিনয় প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘গল্প, লোকেশন, চরিত্র সব মিলিয়ে আমার দারুণ পছন্দ হয়েছে। শুটিংয়ের সময়টা তাই দারুণ উপভোগ করছি। আসছে ভালোবাসা দিবসে মুক্তি দেওয়ার…
Read More‘পদত্যাগ বা অবসরে না যাওয়া পর্যন্ত সিনহা প্রধান বিচারপতি’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেছেন, অ্যাটর্নি জেনারেল বলেছেন প্রধান বিচারপতি এজলাসে বসলে অবমাননা হবে। তার এ ধরনের বক্তব্য সংবিধান ও বিচার বিভাগের স্বাধীনতার পরিপন্থী। বুধবার সমিতি ভবন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বার সভাপতি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমরা বলতে চাই, যেখানেই থাকুক না কেন পদত্যাগ বা অবসরে না যাওয়া পর্যন্ত বিচারপতি এসকে সিনহাই বাংলাদেশের প্রধান বিচারপতি। তাকে নিয়ে অ্যাটর্নি জেনারেল যে বক্তব্য দিয়েছেন তা অবমাননাকর বলেও মন্তব্য করেন বার সভাপতি। এ সময় বার সম্পাদক এম মাহবুব উদ্দিন খোকন, সহ-সভাপতি উম্মে কুলসুম রেখা, সহ-সম্পাদক শামীমা নাসরিন…
Read Moreউল্টো ‘স্যরি’ বললেন মাশরাফি
ঢাকা, ৯ নভেম্বর : কেন তিনি এত বড়, কি কারণে সবাই তাকে এত পছন্দ করেন, ক্রিকেটার-অধিনায়ক মাশরাফির চেয়েও যে মানুষ মাশরাফি আরো বড় তার আরো একটি জ্বলন্ত প্রমাণ মিললো বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। রংপুর রাইডার্স আর চিটাগং ভাইকিংসের মধ্যে বিপিএলের ম্যাচ চলাকালীন অনুজপ্রতিম শুভাশিস রায়ের সাথে মাঠে ঘটে যাওয়া ঘটনায় তার ওপর দোষ না চাপিয়ে, উল্টো নিজেই ‘স্যরি’ বললেন মাশরাফি। বিপিএলের মাঠের খেলায় চিটাগংয়ের কাছে হেরে যায় রংপুর। ম্যাচ চলাকালীন এক পর্যায়ে রংপুরের ব্যাটসম্যান মাশরাফির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় চিটাগংয়ের বোলার শুভাশিস রায়ের। ঘটনাচক্রে শুভাশিস তেড়ে যান মাশরাফির…
Read Moreফেরদৌসী প্রিয়ভাষিণী হাসপাতালে
অনলাইন ডেস্ক, ৯ নভেম্বর : অসুস্থ অবস্থায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি হয়েছেন মুক্তিযোদ্ধা-ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী। গোড়ালিতে প্রচণ্ড চোট নিয়ে বুধবার দুপুরে তিনি ল্যাব এইড হাসপাতালে যান। পরে অর্থোপেডিকস বিভাগে তার চিকিৎসা চলাকালীন অবস্থায় তিনি দুই দফায় সংজ্ঞাহীন হয়ে পড়েন। এর পর অধ্যাপক বারীণ চক্রবর্তীর নেতৃত্বে তার চিকিৎসায় গঠন করা হয় মেডিকেল বোর্ড। এ বোর্ডের পরামর্শে বুধবার রাতে তার গোড়ালির অপারেশন করা হয়। ৭০ বছর বয়সী মুক্তিযোদ্ধা-ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী দীর্ঘদিন থেকে উচ্চ রক্তচাপে ভুগছেন। তার রক্তে পটাসিয়াম ও হিমোগ্লোবিন একেবারেই কম। এছাড়াও তিনি হৃদপিণ্ড ও কিডনি জটিলতায় ভুগছেন। ল্যাব এইডের…
Read Moreযুক্তরাষ্ট্রে মারণাস্ত্র নিষিদ্ধকরণে নতুন বিল উত্থাপন ডেমোক্রেটদের
ওয়াশিংটন, ৯ নভেম্বর : মার্কিন যুক্ত রাষ্ট্রের ডেমোক্রেট দলের সদস্যরা দেশটির জনতার ওপর ভয়াবহ হামলার লাগাম টেনে ধরার লক্ষ্যে মারণাস্ত্র নিষিদ্ধকরণের একটি সংশোধনী বিল বুধবার সিনেটে উত্থাপন করেছে। তবে বিলটি রিপাবলিকান দলের সদস্যদের কোন সমর্থন পায়নি এবং সিনেট তাদের নিয়ন্ত্রণে থাকায় এই সংশোধনী পাস হওয়ার কোন সম্ভবনা নেই। খবর এএফপি’র। সিনেটর দিয়ান ফিনস্টিন নতুন করে এ পদক্ষেপ গ্রহণে সার্বিক সহযোগিতা করেন। তিনি ১৯৯৪ সালে মারনাস্ত্র নিষিদ্ধকরণে মূল বিল উত্থাপন করে তা পাস করনোর ব্যাপারে সফলভাবে নেতৃত্ব দেন। নতুন এ সংশোধনীতে মারনাস্ত্র বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। ডেমোক্রেট…
Read More