সশস্ত্র বাহিনী দিবস আজ

আজ ২১ নভেম্বর, সশস্ত্র বাহিনী দিবস। যথাযথ মর্যাদা ও উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি পালনে তিন বাহিনী নানা কর্মসূচি গ্রহণ করেছে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটির তাত্পর্য তুলে ধরা হবে। দেশের সব সেনানিবাস, নৌ-ঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদসমূহে দেশের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হবে। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি কামনা করে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। ১৯৭১ সালের ২১ নভেম্বর বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণ চালায়। সেই দিন থেকেই দিবসটি গুরুত্বপূর্ণ…

Read More

ঢাবির ৭ শিক্ষার্থী আটক

ঢাকা, ২১ নভেম্বর : ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থীসহ ৮ জনকে আটক করেছে সিআইডি। সোমবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মিনহাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাদের বিরুদ্ধে ভর্তি পরিক্ষায় জালিয়াতির সত্যতা পাওয়ায় তাদেরকে আটক করা হয়েছে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে আরো বিস্তারিত জানানো হবে বলে জানান মিনহাজুল ইসলাম। উল্লেখ্য, গত ২০ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ও ঢাবির পদার্থ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের…

Read More

নোয়াখালীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২

নোয়াখালী, ২১ নভেম্বর : নোয়াখালীর হাতিয়া উপজেলায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত জলদস্যুপ্রধান সাইফুল ইসলাম ও তার সহযোগী শফিক নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বয়রাচরের চতলারঘাট এলাকায় এ ঘটনা ঘটে। র‌্যাব জানিয়েছে, নিহত সাইফুল ইসলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত জলদস্যু বাহিনীর প্রধান। তার বিরুদ্ধে বিভিন্ন হত্যা, ডাকাতিসহ নয়টি মামলা রয়েছে। র‌্যাব ১১-এর লক্ষ্মীপুর ক্যাম্পের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জসীম উদ্দিন চৌধুরী জানান, উপজেলার বয়রাচরের চতলারঘাট এলাকায় জলদস্যু সাইফুল বাহিনী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে রাতে সেখানে অভিযানে যায় র‌্যাব। তিনি জানান, অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে…

Read More

শাহজালালে ৬৩৫ কার্টন বিদেশি সিগারেট জব্দ

দিয়া ইসলাম , ঢাকা, ২১ নভেম্বর : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চট্টগ্রামের মোহাম্মদ লোকমান (৩৩) ও চাঁদপুরের বিল্লাহ হোসেন (৩৭) নামের দুই যাত্রীর কাছ থেকে আমদানি নিষিদ্ধ ৬৩৫ কার্টন সিগারেট জব্দ করেছ ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম। মঙ্গলবার সকালে এ বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) সাইদুল ইসলাম। এ ব্যাপারে গণমাধ্যমকে তিনি বলেন, প্রিভেনটিভ দল সোমবার রাতে জেদ্দা থেকে এসভি ৮০২ একটি ফ্লাইটে করে আসা ওই দুই যাত্রীর কাছ থেকে ৬৩৬ কার্টন ইজি অ্যান্ড বেনসন সিগারেট জব্দ করে। জব্দ সিগারেটের মূল্য প্রায় ২০ লাখ ৫০ হাজার টাকা।…

Read More

তনুর পরিবারকে ঢাকায় ডেকেছে সিআইডি

দিয়া ইসলাম , কুমিল্লা, ২১ নভেম্বর : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুর খুনিরা ২০ মাসেও ধরা পড়েনি। দীর্ঘ এই সময়ে মামলার দৃশ্যমান কোনও অগ্রগতিও নেই। এদিকে বুধবার ঢাকা সিআইডি অফিসে যাওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে তনুর পরিবারকে। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তনুর মা আনোয়ারা বেগম। তনুর মা আনোয়ারা বেগম জানান, আসামিদের আইনের আওতায় না এনে বারবার আমাদের হয়রানি করা হচ্ছে। সোমবার কুমিল্লা সিআইডি অফিস থেকে একটি চিঠি এসেছে। আমার স্বামী, দুই ছেলে ও তনুর চাচাতো বোনকে নিয়ে ঢাকা যেতে বলেছে সিআইডি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সার্জেন্ট…

Read More

নওগাঁয় মাদ্রাসায় ছাত্রের লাশ উদ্ধার

নওগাঁ, ২১ নভেম্বর : নওগাঁ জেলার রানীনগর উপজেলার বেদগাড়ী নুরানী হাফেজিয়া মাদ্রাসা থেকে মো. সিজান (১৭) নামে এক মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। সিজান উপজেলার ঘোষগ্রামের আব্দুর বারিকের ছেলে। সে রানীনগর নুরানী হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। মাদ্রাসার ছাত্ররা জানায়, প্রতিদিনের মতই ক্লাস শেষে সিজান রাতে বাড়ি চলে যায়। কিন্তু অনেক রাত হলেও সিজান বাড়িতে না যাওয়ায় তার বাড়ির লোকজন মাদ্রাসায় খুঁজতে আসেন। খোঁজাখুজির একপর্যায়ে মাদ্রাসার নতুন একটি ঘরে সিজানের ঝুলন্ত লাশ দেখতে পান তারা। পরে থানায় খবর দেওয়া হয়।…

Read More

গাজীপুর ও রংপুর মেট্রোপলিটন পুলিশ আইনের অনুমোদন মন্ত্রিসভায়

ঢাকা, ২১ নভেম্বর : গাজীপুর ও রংপুর মহানগরীতে মেট্রোপলিটন পুলিশ গঠনের লক্ষ্যে দুটি পৃথক আইনের প্রস্তাবের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব এম শফিউল আলম বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফকালে বলেন, মন্ত্রিসভা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ফোর্স-২০১৭ এবং রংপুর মট্রোপলিটন পুলিশ ফোর্স-২০১৭’র খসড়ার অনুমোদন দিয়েছে। তিনি বলেন, এ দুটি নগরীকে সিটি করপোরেশন ঘোষণার পর মেট্রোপলিটন পুলিশ ফোর্স গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়। অন্যান্য মহানগরীর বিদ্যমান মেট্রোপলিটন পুলিশ ফোর্স আইনের আলোকে প্রস্তাবিত আইন দুটি প্রণীত হয়েছে। শফিউল আলম বলেন,…

Read More

পাকিস্তানে ভ্যানের ওপর ট্রাক উল্টে নিহত ২০

ইন্টারন্যাশনাল ডেস্ক , করাচি, ২১ নভেম্বর : পাকিস্তানের দক্ষিণাঞ্চলে সোমবার কয়লাবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী ভ্যানগাড়ির ওপর উল্টে পড়ে গেলে নারী ও শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছে। দেশটির পুলিশ একথা জানিয়েছে। সিন্ধু প্রদেশের খাইরপুর জেলায় এই দুর্ঘটনা ঘটে। এতে আরো পাঁচ জন আহত হয়েছে। খবর এএফপি’র। এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, ট্রাকটি ভ্যানগাড়িটিকে ওভারটেক করার চেষ্টাকালে এ দুর্ঘটনা ঘটে। আজফর মাহেসার বলেন, ‘ভ্যানগাড়িটি কয়লার নিচে চাপা পড়ে এবং এতে নারী ও শিশুসহ অন্তত ১৭ জন ঘটনাস্থলেই নিহত হয়।’ হাসপাতালের চিকিৎসক গুলাম জাফর বলেন, এই ঘটনায় গুরুতর আহত আট…

Read More

অবশেষে জিতলো রংপুর

দিয়া ইসলাম , ঢাকা , ২১ নভেম্বর : টানা তিন ম্যাচ হারের পর অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরে দ্বিতীয় জয়ের মুখ দেখলো রংপুর রাইডার্স। টুর্নামেন্টের ২২তম ও দিনের দ্বিতীয় ম্যাচে আজ সিলেট সিক্সার্সকে ৭ রানে হারিয়েছে মাশরাফির রংপুর। ৫ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে উঠলো রংপুর। আর ৮ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে থাকলো সিলেট। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেন সিলেটের অধিনায়ক নাসির হোসেন। প্রথম ব্যাট হাতে নামার সুযোগটা ভালোভাবে কাজে লাগান টি-২০ ক্রিকেটের…

Read More