শ্রীদেবী কন্যা জানভী কাপুর এরই মধ্যে তার প্রথম ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ‘ধাদাক’ শীর্ষক এ ছবিটি প্রযোজনা করছেন করণ জোহর। আর ছবিটি পরিচালনা করছেন শশাংক খাতান। কয়েকদিন আগেই এ ছবির প্রথম পোস্টার প্রকাশ হয়েছে। ছবিটি নতুন বছরের জুলাইতে মুক্তি পাবে। তবে তার আগেই খবরের শিরোনামে বার বার আসছেন জানভী কাপুর। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় তিনি। পাশাপাশি খোলামেলা ছবি প্রকাশের মাধ্যমেও সব সময় আলোচনায় থাকেন। তবে সম্প্রতি নগ্ন ছবি তিনি প্রকাশ করেছেন ইন্সটাগ্রামে। ছবিতে কেবল হাত দিয়ে নিজের গোপন অঙ্গ ঢেকেছেন তিনি। আর এর মাধ্যমে ব্যাপক বিতর্কের মুখে পড়েছেন…
Read MoreDay: November 23, 2017
আরো ব্লগার হত্যার হিটলিস্ট আনসারুল্লাহ বাংলা টিমের
বাংলাদেশী আরো ব্লগারকে হত্যার ছক করেছে নিষিদ্ধ ঘোষিত আনসারুল্লাহ বাংলা টিম। এ জন্য তারা নতুন একটি হিট লিস্ট তৈরি করেছে। এর শীর্ষে রয়েছে ব্লগার ফারুক সাদিকের নাম। এসব তথ্য এখন পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের সদস্যদের হাতে। কলকাতা রেল স্টেশন থেকে মঙ্গলবার দুই বাংলাদেশী সহ মোট তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর তাদেরকে জিজ্ঞাসাবাদে এসব তথ্য বেরিয়ে এসেছে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হযেছে, এ গ্রেপ্তার করা ওই তিনজনের মধ্যে রয়েছে শামশাদ মিয়া ওরফে তানভির (২৬)। তার বাড়ি সিলেটের সুনামগঞ্জে। আটক আরেক বাংলাদেশী হলো রিজাউল ইসলাম…
Read Moreবিকেএসপিতে ক্রীড়া বিজ্ঞান বিষয়ক আর্ন্তাজাতিক সেমিনারের অনুষ্ঠিত—-উভ
ঢাকার সাভারের বিকেএসপি’তে ‘ট্রেন্ড অব স্পোর্টস সাইন্স রিসার্স-প্রেজেন্ট এ্যান্ড ফিউচার’ শীর্ষক দুই দিন ব্যাপী আর্ন্তাজাতিক সেমিনার অনুষ্টিত। আজ ঢাকার সাভারের আশুলিয়ার বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সামছুর রহমানের সভাপতিত্বে সেমিনারটির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসাদুল ইসলাম । বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রদান অতিথি ছিলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডক্টর শ্রী বীরেন শিকদার। বিশেষ অতিথিগণের মধ্যে বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফায়জুল কবির, যশোর সাইন্স এ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির ফিজিক্যাল এডুকেশন এ্যান্ড স্পোর্টসসাইন্স ডিপার্টমেন্টের প্রোফেসর ড. সুদর্শন ভৌমিক, সেমিনারের স্পন্সর প্রতিষ্ঠান সাইফ গ্লোবাল স্পোর্টস…
Read More৪০ হাজার ইয়াবাসহ পাঁচ রোহিঙ্গা আটক
টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃতরা হচ্ছে মিয়ানমার মংডু এলাকার মো. সালামের ছেলে নুরুল ইসলাম (২৫), বায়তুল্লাহ (৩০) নাজির হোসেনের ছেলে রশিদ আহমদ (২৭) সৈয়দ হোসেনের ছেলে আবুল হোছন (৪০), বাঁচা মিয়ার ছেলে সিরাজুল ইসলাম (২৭)। সন্ধ্যা ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা জার্মাল মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জানা গেছে, চট্টগ্রাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় অতিরিক্ত পরিচালক ফজলুল রহমানের নেতৃত্বে গোপন সংবাদ পেয়ে হ্নীলা জামাল মার্কেটের হোটেলে ডায়মন্ডের এক কক্ষে ইয়াবা বেচাকেনা করার সময় ৪০ হাজার পিস ইয়াবাসহ…
Read Moreচীনে নির্মাণ স্থলে মাচান ভেঙ্গে নিহত ৫, আহত ৩
উহান, ২৩ নভেম্বর : চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে একটি নির্মাণ স্থলে বুধবার মাচান ভেঙ্গে পড়ায় পাঁচজন নিহত ও তিনজন আহত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়। খবর সিনহুয়ার। কাউন্টি সরকার জানায়, নির্মাণ শ্রমিকরা কাউন্টির জিয়ানশিতে চীনের শিল্প ও বাণিজ্যিক ব্যাংকের (আইসিবিসি) একটি পুরাতন শাখা ভবন ভাঙ্গার সময় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সরকার জানায়, বৃহস্পতিবার সকাল ৬ টা ৪০ মিনিটের দিকে উদ্ধার কর্মীরা সেখানে চাপা পড়ে প্রাণ হারানো ব্যক্তিদের উদ্ধার করে। এদের মধ্যে তিনজন পুরুষ ও দু’জন নারী রয়েছে। এ দুর্ঘটনার সাথে সংশ্লিষ্ট ছয়জনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং এ ব্যাপারে…
Read More‘ককপিট’ নিয়ে ঢাকা আসছেন দেব
ভারতীয় বাংলা চলচ্চিত্রের নায়ক জনপ্রিয় নায়ক দেব অভিনীত ‘ককপিট’ ছবিটি বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে আগামী ৮ ডিসেম্বর (শুক্রবার)। তার তিনদিন আগেই ছবির প্রচারণা ও সংবাদ সম্মেলনে অংশ নিতে ৫ ডিসেম্বর (মঙ্গলবার) ঢাকা আসছেন তিনি। সাফটা চুক্তির আওয়াত ‘ককপিট’ বাংলাদেশে মুক্তি দিচ্ছে জাজ মাল্টিমিডিয়া। বিনিময়ে কলকাতায় মুক্তি পাবে ‘ধ্যাততেরিকি’ চলচ্চিত্র। প্রতিষ্ঠানটি কর্ণধার আবদুল আজিজ দেবের ঢাকায় আসার খবর নিশ্চিত করেছেন। আবদুল আজিজ তার ফেরিফায়েড ফেসবুক পেইজে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেবকেও দেখা গেছে। টলিউডের এই খোকাবাবু জানান, ৮ ডিসেম্বর (শুক্রবার) বাংলাদেশে ‘ককপিট’ ছবির মুক্তি উপলক্ষে ৫ তারিখ (মঙ্গলবার) ঢাকা আসছেন…
Read Moreবিকাশের বিরুদ্ধে ডিজিটাল হুন্ডির প্রমাণ মিলেছে
মানি লন্ডারিংয়ের অপরাধে এবার মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশকে শোকজ করলো বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট (বিএফআইইউ)। এছাড়া হুন্ডির সঙ্গে সংশ্লিষ্টতা থাকতে পারে এমন এজেন্টদের হিসাব স্থায়ীভাবে বন্ধ করার কর্মপরিকল্পনা পেশের জন্য নির্দেশও দেওয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা বলেন, একজন গ্রাহকের একটিমাত্র ব্যক্তিগত হিসাব পরিচালনা সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা লংঘন করে বিপুল পরিমাণ হিসাব পরিচালনা করেছে বিকাশে অনেক গ্রাহক। এছাড়া এসব হিসাব হুন্ডিসহ অবৈধভাবে বেনামী গ্রাহকদের লেনদেন সুবিধা প্রদানে ব্যবহূত হওয়ার নজির পাওয়া গেছে। তাই, এজেন্টদের পরিচালিত একাধিক ব্যক্তিগত হিসাবের মধ্যে একটি সচল রেখে…
Read Moreব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ নেতা হত্যা, আটক ১
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার (৩৮) গতকাল বুধবার রাতে দুর্বৃত্তদের হামলায় নিহত হন। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য জাহাঙ্গীর নামে এক সিএনজি চালককে আটক করেছে। লাশ ময়না তদন্তের জন্য আজ বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নবীনগরের সাতমোড়ায় দলীয় কার্যক্রম শেষে তার গ্রামে বাড়ি চাইরপাড়া যাবার পথে বাঙ্গরা নামক স্থানে রাস্তার পাশে দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ ফেলে যায়। পরে স্থানীয়রা লাশ দেখে পুলিশকে খবর দিলে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল, ওসি তদন্তসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ তাৎক্ষনিক…
Read Moreআদালতে খালেদা জিয়া
ঢাকা, ২৩ নভেম্বর : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করতে আদালতে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে বেগম খালেদা জিয়া তাঁর গুলশানের বাসা থেকে আদালতের পথে বের হন। তিনি ১১টা ২০ মিনিটে পুরান ঢাকার বকশীবাজারের কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত বিশেষ আদালতে পৌঁছান। বেগম খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, দুপুর ১২টার দিকে এখানে পঞ্চম বিশেষ জজ ড. আক্তারুজ্জামানের অস্থায়ী আদালতে খালেদা জিয়া হাজিরা দেবেন।
Read Moreদিনাজপুরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
দিনাজপুর, ২৩ নভেম্বর : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ছাত্র এবং মোটর শ্রমিকদের মধ্যে সংঘর্ষের জের ধরে দিনাজপুর জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। বৃহস্পতিবার সকাল থেকে জেলার সব রুটে যান চলাচল বন্ধ রয়েছে। এদিকে হঠাৎ এই পরিবহন ধর্মঘটে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বুধবার রাতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) একটি বাসকে সাইড দেয়া কেন্দ্র করে ছাত্রদের সঙ্গে মোটর পরিবহন শ্রমিকদের সংঘর্ষ হয়। এতে কয়েকজন ছাত্রসহ শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনায় দুটি বাসে অগ্নিসংযোগসহ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্ররা। এ ঘটনার প্রতিবাদে বুধবার রাতেই দিনাজপুর…
Read More