ঢাকা, ২৩ নভেম্বর : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করতে আদালতে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে বেগম খালেদা জিয়া তাঁর গুলশানের বাসা থেকে আদালতের পথে বের হন। তিনি ১১টা ২০ মিনিটে পুরান ঢাকার বকশীবাজারের কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত বিশেষ আদালতে পৌঁছান।
বেগম খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, দুপুর ১২টার দিকে এখানে পঞ্চম বিশেষ জজ ড. আক্তারুজ্জামানের অস্থায়ী আদালতে খালেদা জিয়া হাজিরা দেবেন।
