হবিগঞ্জ, ১৫ নভেম্বর : হবিগঞ্জ সদর থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান জেলা ছাত্রদল নেতা কামাল আহমেদ (৩০)এর গুলিবিদ্ধ লাশ আশুগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। আশুগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মেজবাহ উদ্দিন জানান, মঙ্গলবার ভোর রাতে একদল টহল পুলিশ বাহাদুরপুর-তালশহর আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় সড়কের উপরে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসময় তার পকেটে থাকা একটি কাগজের চিরকুটের মাধ্যমে তার নাম পরিচয় পায় পুলিশ। পুলিশ মঙ্গলবার সকালে তার পরিবারকে সংবাদটি জানালে তারা ঘটনাস্থলে গিয়ে কামালের লাশ সনাক্ত করেন। জানা যায়,…
Read MoreDay: November 15, 2017
লক্ষ্মীপুরে গাছে বেঁধে শিশু নির্যাতন
লক্ষ্মীপুরে অপকর্মের অভিযোগ তুলে সোহেল মিয়া নামে (১০) এক শিশু শ্রমিককে গাছের সাথে বেঁধে লাঠি ও ঝাড়ু দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সদর উপজেলার মান্দারীতে এ ঘটনা ঘটলেও এখনও পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। নির্যাতনের শিকার সোহেল চন্দ্রগঞ্জ থানার কুশাখালী ইউনিয়নের হাজীগঞ্জ গ্রামের শহিদুল হোসেনের ছেলে। সে মান্দারী বাজারের বাবুলের চায়ের দোকানে কাজ করে। নির্যাতনের শিকার শিশু সোহেল ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল ১০টায় দোকান মালিক বাবুলের বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে আসার সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে বাগানেই মলত্যাগ করে। এ সময় পাশের আমির উদ্দিন পাটওয়ারী…
Read Moreবৃষ্টিতে বিলম্বিত খুলনা-সিলেট ম্যাচ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির খুলনা টাইটান্স বনাম সিলেট সিক্সার্সের মধ্যকার ম্যাচ শুরুতে বৃষ্টির কারণে বিলম্বিত হচ্ছে। বিপিএলের চলতি আসরের ১৫তম এই ম্যাচ দুপুর ১টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়ার কথা ছিল। সিলেট সিক্সার্স এ পর্যন্ত ৫টি ম্যাচ খেলেছে। যার তিনটিতে জিতে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে দলটি। অপরদিকে চার ম্যাচের দুটিতে জিতে এরপরই অবস্থান খুলনা টাইটান্সের।
Read Moreক্ষমতা গ্রহণের কথা অস্বীকার জিম্বাবুয়ে সেনাবাহিনীর
হারারে, ১৫ নভেম্বর: রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশনে সরাসরি পঠিত এক বিবৃতিতে বুধবার জিম্বাবুয়ের সেনা কর্মকর্তারা অভ্যুত্থানের কথা অস্বীকার করে বলেছেন, তাদের লক্ষ্য প্রেসিডেন্ট মুগাবেকে ঘিরে থাকা অপরাধী চক্র। একজন জেনারেল বলেন, এটি সরকারের নিয়ন্ত্রণ নেয়া নয়। আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই প্রেসিডেন্ট ও তার পরিবার নিরাপদ ও ভালো আছে। তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, আমাদের লক্ষ্য কেবল প্রেসিডেন্টকে ঘিরে থাকা অপরাধী চক্র, যারা অপরাধ ঘটিয়ে চলছে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা আমাদের অভিযান শেষ করবো এবং আশা করছি তখন স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে। জিম্বাবুয়েতে গত কয়েকদিন ধরেই ৯৩ বছর…
Read Moreবাড্ডায় জুয়ার আসর: নাসিম হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
বাংলাদেশ ক্রিকেট লীগের (বিপিএল) জুয়ার আসরকে কেন্দ্র করে রাজধানীর বাড্ডায় মানারত ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির শিক্ষার্থী নাসিম আহমেদ হত্যা মামলার মূল আসামি আসিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কুমিল্লা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী। গত ৬ নভেম্বর সকালে পূর্ব বাড্ডার পোস্ট অফিস গলিতে নিজ বাড়ির সামনে নাসিমকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। স্বজনদের দাবি, বাড্ডায় জুয়ার আয়োজন চলছিলো। হত্যাকাণ্ডের আগের দিন সন্ধ্যায় নাসিম জুয়ার আসরে বাধা দিয়েছিলো। ওই সময় বেশ কয়েকজন যুবক ও স্থানীয় মাদক ব্যবসায়ীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে পরদিন…
Read Moreনবান্ন উৎসব আজ
‘আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়/ হয়তো মানুষ নয় হয়তো শঙ্খচিল শালিখের বেশে;/ হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে…’ (জীবনানন্দ দাশ)। বাংলার আদিগন্ত মাঠ জুড়ে এখন হলুদে-সবুজে একাকার। নয়নাভিরাম অপরূপ প্রকৃতি। সোনালি ধানের প্রাচুর্য। আনন্দধারায় ভাসছে কৃষকের মন-প্রাণ। বাড়ির উঠোন ভরে উঠবে নতুন ধানের মৌ মৌ গন্ধে। এসেছে অগ্রহায়ণ। হিম হিম হেমন্ত দিন। হেমন্তের প্রাণ নবান্ন আজ। রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ সারাদেশে নবান্ন উৎসবের আয়োজন করা হয়েছে। বিভিন্ন জায়গায় বসবে গ্রামীণ মেলা। এখন আমন ধান কাটার মাহেন্দ্র সময়। কৃষিভিত্তিক সভ্যতার পুরোভাগে থাকা এই নবান্ন উৎসব অনাদি কাল…
Read More৫ম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
পাবনার বেড়া উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানমের উপস্থিতিতে পুলিশ ওই শিক্ষককে গ্রেফতার করে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, চলতি বছরের ২১ অক্টোবর উপজেলার ঘোপসেলন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ের স্টোররুমে ডেকে নেন। ওই সময় প্রবল বৃষ্টির কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বেশ কম ছিল। সেখানে ডেকে নিয়ে তিনি ছাত্রীটিকে ধর্ষণ করেন। তার পরেও বেশ কয়েকদিন তিনি ছাত্রীটিকে একই স্থানে ডেকে নিয়ে ধর্ষণ করেন। ঘটনাটি শিক্ষক, শিক্ষার্থীদের নজরে…
Read Moreইজেরিয়ার কাছে ৪ গোল খেল আর্জেন্টিনা!
ঢাকা, ১৫ নভেম্বর : শক্তিমত্তায় বহু পিছিয়ে প্রতিপক্ষ নাইজেরিয়া। তাদের বিপক্ষে সহজেই জয় পাওয়ার কথা ছিল লিওনেল মেসির আর্জেন্টিনার। রেকর্ডও তাই বলে। এর আগে সাতবারের লড়াইয়ে ছয়বারই জিতেছিল আর্জেন্টিনা। অথচ রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে সেই দলটির কাছেই ধরাশায়ী হয়েছে আর্জেন্টিনা, হেরে গেছে ৪-২ গোলে। স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাতে রাশিয়ার ক্রসনাধারের স্টেডিয়ামে লড়াইয়ে নামে দুই দল। মেসিকে ছাড়া এ ম্যাচে আর্জেন্টিনার শুরুটাও বেশ ভালো হয়েছিল। ম্যাচে ২৭ মিনিটে ইভের ভানেগার গোলে এগিয়ে যায় তারা। ব্যবধান দ্বিগুণ করতেও খুব একটা সময় লাগেনি, ৩৬ মিনিটে সার্জিও অ্যাগুয়েরোর দারুণ গোলে ব্যবধান ২-০ করে…
Read Moreরাজবাড়ীতে স্ত্রীর বড় বোনকে ধর্ষণ
রাজবাড়ী, ১৫ নভেম্বর : রাজবাড়ীর কালুখালীতে স্ত্রীর বড় বোনকে ধর্ষণের অভিযোগে এরশাদ মণ্ডল (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে রাজবাড়ী সদর হাসপাতালের গেট থেকে তাকে গ্রেফতার করা হয়। এরশাদ কালুখালী উপজেলার দামুকদিয়া গ্রামের বকু মণ্ডলের ছেলে। কালুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) খান বেল্লাল হোসেন জানান, ১৩ নভেম্বর এরশাদের স্ত্রীর বড় বোন কালুখালী থানায় মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, তার স্বামীর বাড়ি ও তার ছোট বোনের স্বামী এরশাদের বাড়ি একই গ্রামে। তাদের বাড়িতে এরশাদ যাতায়াত করতো। এক পর্যায়ে এরশাদ তাকে কু-প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় গত ৫…
Read Moreভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকযুদ্ধ
শ্রীনগর, ১৫ নভেম্বর : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের দু’টি স্থানে মঙ্গলবার জঙ্গি ও সৈন্যদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। পুলিশ একথা জানায়। খবর সিনহুয়ার। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের গ্রীস্মকালীন রাজধানী শ্রীনগরের দক্ষিণে কুলগাম ও পুলওয়ামায় তাদের মধ্যে এ বন্দুকযুদ্ধ ছড়িয়ে পড়ে। পুলিশের একজন মুখপাত্র বলেন, কুলগামের নাউবাগ কুন্দ কাজিগাউন্ড ঘেরাও করে তল্লাশি অভিযান চালাতে গেলে সেখানে বন্দুকযুদ্ধ শুরু হয়। পুলওয়ামার লাম-ত্রাল গ্রামে জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে বন্দুকযুদ্ধ চলছে। এদিকে কুপওয়ারা জেলায় সোমবার রাতে সরকারি বাহিনীর সাথে এক বন্দুক যুদ্ধে দুই জঙ্গি নিহত হয়েছে। রাজওয়ার এলাকায় পুলিশের এক অনুষ্ঠানে তারা হামলা চালানোর পর…
Read More