আবারো আলোচনায় শাকিব-অপু। এই তারকা জুটি বিয়ে করেন ২০০৮ সালে। অপু বিশ্বাস তাদের বিয়ের কথা একটি অনুষ্ঠানের লাইভে এসে প্রকাশ করেন সেদিন থেকেই শুরু হয় নানা টানাপোড়েন। শাকিব খান ও অপু বিশ্বাস নিজেদের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ করে দেন এই ঘটনার পর। শুধু ছেলে আব্রামের কারণে মাঝেমধ্যে দেখা হলেও কথা হয়নি দু’জনের। এমনকি ছেলের জন্মদিনের পার্টিতেও উপস্থিত ছিলেন না শাকিব। আর সবিশেষে এখন খবরের শিরোনাম হলো ‘তাদের সংসার নাকি ভাঙছে!’ সাম্প্রতিক সময়ে তিনি কলকাতার ছবি ‘মাস্ক’-এর শুটিংয়ে থাইল্যান্ডে অবস্থান করছেন। শাকিবের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শাকিব খান থাইল্যান্ড থেকে দেশে ফিরলেই…
Read MoreDay: November 12, 2017
ঢাকামুখী গণপরিবহন বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা
ঢাকা, ১২ নভেম্বর : বিভিন্ন জেলা থেকে রাজধানী ঢাকামুখী বাস চলাচল রবিবার সকাল থেকে হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে। শনিবার রাতে বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা নাইট কোচগুলো রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ডে পৌঁছাতে পারলেও সকাল থেকে দূরপাল্লার গাড়ি আসা একেবারেই কমে গেছে। তবে ঢাকা থেকে সীমিত আকারে দূরপাল্লার গাড়ি ছেড়ে যাচ্ছে। ঢাকা-আরিচা, ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-মাওয়া পথে গাড়ি চলাচল প্রায় বন্ধ রয়েছে। এতে দুর্ভোগের মধ্যে পড়েছেন যাত্রীরা। অন্য সময় বাস না চললেও সিএনজিচালিত অটোরিকশা, টেম্পো বা লেগুনা চলাচল করে থাকে। রবিবার সকাল থেকে এগুলো পাওয়াও কঠিন হচ্ছে বলে অভিযোগ করেন যাত্রীরা। বিএনপির অভিযোগ,…
Read Moreসারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে
ঢাকা, ১২ নভেম্বর : অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে একথা জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ বিরাজ করছে। যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। আজ শনিবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৫ মিনিট এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ১১ মিনিটে।
Read Moreআফ্রিদির অলরাউন্ড নৈপুন্যে দাপুটে জয় ঢাকার
ঢাকা, ১২ নভেম্বর : পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির অলরাউন্ডার নৈপুন্যে পর এভিন লুইসের ব্যাটিং ঝলকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরের দশম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সিলেট সিক্সার্সকে। এই নিয়ে ৩ খেলায় দ্বিতীয় জয়ের স্বাদ পেল ঢাকা। আর পঞ্চম ম্যাচে দ্বিতীয় হারের স্বাদ নিলো সিলেট। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং-এ নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে সিলেট। ৫৩ রান তুলতেই নবম উইকেট হারিয়ে খাদের মধ্যে পড়ে যায় তারা। প্রথমবারের মত এবারের বিপিএলে খেলতে নামা আফ্রিদি ও…
Read Moreদিল্লি-ভিত্তিক অনাবাসী রাষ্ট্রদূতরা বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আগ্রহী
নয়াদিল্লি, ১২ নভেম্বর : নয়াদিল্লি-ভিত্তিক অনাবাসী রাষ্ট্রদূতরা নিজের চোখে রোহিঙ্গা সংকট সম্পর্কে ধারণা লাভ করার জন্য বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আগ্রহ প্রকাশ করেছেন। নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার বিভিন্ন দেশের ৭৬ জন নয়াদিল্লি-ভিত্তিক বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়োজিত কূটনীতিককে ব্রিফিংকালে তারা এ আগ্রহ ব্যক্ত করে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী রাষ্ট্রদূতদের সঙ্গে তাদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘রাষ্ট্রদূতরা রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের অবস্থানের প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। তারা বলেছেন, তারা পরিস্থিতির একটা প্রত্যক্ষ ধারণা পেতে তারা রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শন করতে চান।’ মোয়াজ্জেম আলী বলেন,…
Read Moreসিরিয়ায় রাশিয়ার বিমান হামলা ও গোলা বর্ষণে নিহত ২৬
বৈরুত, ১২ নভেম্বর : সিরিয়ার পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি গ্রাম ও দুটি শরণার্থী শিবিরে রাশিয়ার গোলা বর্ষণ ও বিমান হামলায় অন্তত ২৬ বেসামরিক লোক নিহত হয়েছে। দুটি পৃথক শরণার্থী শিবিরে হামলাগুলো চালানো হয়। শনিবার এক পর্যবেক্ষণকারী সংস্থা একথা জানিয়েছে। খবর এএফপি’র। ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজেরভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এই ঘটনায় নিহতদের মধ্যে নয় শিশু রয়েছে। আলবু কামাল শহরে চলমান সংঘাত সহিংসতা থেকে প্রাণ বাঁচাতে এইসব গ্রাম ও শরণার্থী শিবিরগুলো শরণার্থীরা আশ্রয় নিয়েছে। সিরিয়ার সরকারি বাহিনী ও তাদের মিত্র মিলিশিয়ারা দুই দিন আগে ইসলামিক স্টেটের কাছ থেকে আলবু কামাল…
Read More