দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার শালবন এলাকায় পিকআপভ্যানের সাথে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শুক্রবার ভোর ছয়টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— অমূল্য রায় (৬০), সুশীলা রায় (৫০), হাবু রাম ৬০) ও রঙ্গিলা বালা (৫৫)। নিহতরা নীলফামারীর জলঢাকার ছিড়াবরি গ্রামের বাসিন্দা। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ছিড়াবরি গ্রামের লোকজন চারটি অটোরিক্সা নিয়ে দিনাজপুর কান্তনগর রাসমেলা দেখতে যাচ্ছিলেন। পথিমধ্যে বীরগঞ্জ শালবন এলাকায় একটি দ্রুতগামী পিকআপ ভ্যানের সাথে তাদের দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে বীরগঞ্জ থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্স মর্গে…
Read MoreDay: November 4, 2017
দু-জায়গায় সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো’
মডেল ও অভিনয়শিল্পী জান্নাতুল ফেরদৌস পিয়া। এবার তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর টিভি আয়োজন মাঠ থেকে সঞ্চালনা করবেন। এরইমধ্যে বিপিএল ও গাজী টিভি কর্তৃপক্ষের সঙ্গে তার আলোচনা চূড়ান্ত হয়েছে। জান্নাতুল পিয়া বলেন, ‘প্রথমবারের মতো বিপিএল-এর পুরো আয়োজনটি মাঠে থেকে উপস্থাপনা করবো। ভেবেই ভালো লাগছে। আর এবারের আয়োজনে বেশকিছু ভিন্ন চমক থাকছে। আমাকে দেখা যাবে সরাসরি মাঠে। মাঠে থেকে উপস্থাপনার বিষয়টি নিয়ে আমি বেশ উচ্ছ্বসিত। আশা করছি পুরো আসরটি সবার কাছে উপভোগ্য হবে।’ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হতে যাচ্ছে আগামী ৪ নভেম্বর। পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এ প্রিমিয়ার লিগে…
Read Moreজাবিতে আজ প্রজাপতি মেলা
‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ এই স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৮ম বারের মতো আজ শনিবার অনুষ্ঠিত হবে ‘প্রজাপতি মেলা-২০১৭’। সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে মেলার উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। চলবে বিকাল ৪টা পর্যন্ত। দিনব্যাপী অনুষ্ঠিত মেলার অন্যান্য আয়োজনের মধ্যে থাকছে র্যালি, শিশু কিশোরদের জন্য প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা, জীবন্ত প্রজাপতি প্রদর্শন, প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়ন, বারোয়ারি বিতর্ক, প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী, পুরস্কার বিতরণী, সমাপনী অনুষ্ঠান। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ ২০১০ সাল থেকে প্রজাপতি সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রজাপতির ভূমিকা…
Read Moreসাতক্ষীরায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭৪
সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ২৯ জন, কলারোয়া থানায় ৮ জন, তালা থানায় ৫ জন, কালিগঞ্জ থানায় ৮ জন, শ্যামনগর থানায় ১০ জন, আশাশুনি থানায় ৩ জন, দেবহাটা থানায় ৭ এবং পাটকেলঘাটা থানা থেকে ৪ জনকে গ্রেফতার করেছে। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে…
Read Moreআজ জাতীয় সমবায় দিবস
আজ ৪ নভেম্বর জাতীয় সমবায় দিবস। ‘উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি’- প্রতিপাদ্যকে সামনে রেখে এবার দেশে দিবসটি উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সূত্র জানায়, দিবসটি উপলক্ষে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে- র্যালী ও আলোচনা সভা। জানা গেছে, দেশে এই মুহূর্তে ১ লক্ষ ৭৫ হাজার ৭৭০টি নিবন্ধিত সমবায় প্রতিষ্ঠানে প্রায় ১ কোটি ৬ লাখ ৯০ হাজার ৭২৮ জন সদস্য রয়েছে। সমবায় সমিতিগুলোর কার্যকরী মূলধন প্রায় ১৪ হাজার…
Read Moreরোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাখাইনে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান ইউএনএইচসিআর’র
ঢাকা, ৪ নভেম্বর : জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বল প্রয়োগের মাধ্যমে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রর্ত্যাবাসনের জন্য মিয়ানমারে রাখাইন রাজ্যে নিরাপত্তা নিশ্চিতকরণ, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, ‘মিয়ানমারে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার জন্য নিরাপত্তা নিশ্চিতকরণ, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা অপরিহার্য।’ শুক্রবার এখানে প্রাপ্ত এক বার্তায় বলা হয়, গ্র্যান্ডি রোহিঙ্গাদের কারণে বাংলাদেশে সৃষ্টি হওয়া সংকট সমাধানে তিনি রাজনৈতিক সমাধানের ওপর জোর দেন। শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বক্তৃতাকালে গ্র্যান্ডি বলপ্রয়োগের মাধ্যমে স্থানচ্যুত ক্রমবর্ধমান এই জনগোষ্ঠীকে তাদের নিজের দেশে ফেরত পাঠাতে রাজনৈতিক…
Read Moreঅবশেষে স্পোর্টিং উইকেট বানানোর প্রস্তুতি নিচ্ছে বিসিবি
ঢাকা, ৪ নভেম্বর : দক্ষিণ আফ্রিকার তিক্ত অভিজ্ঞতায় এবার নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই বাংলাদেশের উইকেটগুলোর পরিবর্তন আনার চিন্তা-ভাবনা শুরু করেছে ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থাটি। ঘরের মাঠে সব সময় ফ্ল্যাট কিংবা টার্নিং উইকেটে খেলে থাকে বাংলাদেশের ক্রিকেটাররা। এখানে তাই সফলতা পেলেও বিদেশ সফরে গিয়ে ধুঁকতে হয় মাশরাফি-মুস্তাফিজদের। যেটি হারে হারে টের পেয়েছে দক্ষিণ আফ্রিকা সফরে টাইগার ক্রিকেটারদের একবারেই পাড়া মহল্লার কেরোয়াড় বানিয়ে তিন সংস্করণেই হোয়াইটওয়াশ করেছে স্বাগতিক প্রোটিয়ারা। বিষয়টি অনুধাবন করে এবার স্পোর্টিং উইকেট বানানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। খুব শিগগিরই দেশের বেশ কিছু ভেন্যুতে স্পোর্টিং উইকেট নির্মিত হবে…
Read More