বীরগঞ্জে পিকআপ ভ্যান-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার শালবন এলাকায় পিকআপভ্যানের সাথে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শুক্রবার ভোর ছয়টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— অমূল্য রায় (৬০), সুশীলা রায় (৫০), হাবু রাম ৬০) ও রঙ্গিলা বালা (৫৫)।

নিহতরা নীলফামারীর জলঢাকার ছিড়াবরি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ছিড়াবরি গ্রামের লোকজন চারটি অটোরিক্সা নিয়ে দিনাজপুর কান্তনগর রাসমেলা দেখতে যাচ্ছিলেন। পথিমধ্যে বীরগঞ্জ শালবন এলাকায় একটি দ্রুতগামী পিকআপ ভ্যানের সাথে তাদের দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে বীরগঞ্জ থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্স মর্গে পাঠায়।

বীরগঞ্জ থানার ওসি আবু ওয়াক্কাস আহমদ এ খবর নিশ্চিত করেছেন।

Related posts

Leave a Comment