সুনামগঞ্জ ১১ নভেম্বর : জেলার দিরাই উপজেলার জগদল ইউনিয়নের খাউয়াজুড়ি গ্রামে শুক্রবার দুপুর ৩টার দিকে পানিতে ডুবে দু’শিশুর মৃত্যু হয়েছে। মৃতরা ওই গ্রামের প্রবাসী আলী হোসেনের পুত্র ইয়ামিন (৪) ও শাহীন মিয়ার পুত্র তায়েফ (৫)। গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল তিনটার দিকে শিশু দুটি খেলা করতে করতে সবার অগোচরে বাড়ির পাশের খালে চলে যায়। বিকেল ৪টায় নিখোঁজ শিশু দু’টির মৃত দেহ পাশের পাকা ঘাটে পানিতে পাওয়া যায়। জগদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ জানান, পরিবারের লোকজনের অগোচরে উঠোন ছেড়ে বাড়ির পাশে খালে গিয়ে পানিতে ডুবে শিশু দু’টি…
Read MoreDay: November 11, 2017
এক কেজি মুরগির দামে দেড় কেজি বেগুন
রাজধানীর বাজারে শীতকালীন সবজি আসতে শুরু করলেও দাম কমছে না। চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। গত প্রায় দেড় মাসের বেশি সময় ধরে সবজির বাজারে রীতিমতো ‘আগুন’ লেগেছে। ৫০ টাকা কেজির নিচে কোনো সবজি নেই বললেই চলে। ছোট একটি বাঁধাকপি, ফুলকপি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। বেগুনের কেজি ৭০ থেকে ৮০ টাকা। অথচ এক কেজি ব্রয়লার মুরগীর দাম ১২০ টাকা। এই হিসেবে দেড় কেজি বেগুনের দামে এক কেজি ব্রয়লার মুরগী পাওয়া যাবে। শুধু তাই নয়, ক্রেতারা চাইলে এক কেজি টমেটোর দামেও এক কেজি ব্রয়লার মুরগী কিনতে পারবেন। গতকাল…
Read Moreপদত্যাগ করলেন প্রধান বিচারপতি এস কে সিনহা
ঢাকা, ১১ নভেম্বর : বিদেশে অবস্থানরত প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পদত্যাগপত্রে সই করেছেন বলে তার পারিবারিক সূত্র নিশ্চিত করেছে। প্রধান বিচারপতির ছোট ভাই নরেন্দ্র কুমার সিনহা শুক্রবার রাত আড়াইটায় টেলিফোনে বলেন, তিনি আমাদের ফোন করে জানিয়েছেন শুক্রবার সকালে (বাংলাদেশ সময়) সিঙ্গাপুর থেকে কানাডা যাওয়ার আগে পদত্যাগপত্রে সই করেছেন। তবে পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে কিনা সংশ্লিষ্ট কোনো সূত্রে নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া রাত ২টার দিকে বেশ কয়েকটি টিভি চ্যানেল ‘প্রধান বিচারপতি রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছেন’ বলে ‘ব্রেকিং নিউজ’ প্রচার করে। এর আগে ১৩ অক্টোবর রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা…
Read Moreবাংলায় বক্তব্য রাখলেন শাহরুখ
নয়াদিল্লি, ১১ নভেম্বর : কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৭-এর পর্দা উঠেছে গতকাল। এ উৎসবের ২৩তম আসরের উদ্বোধনী দিনে টলিউডের অভিনয়শিল্পীদের পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, কমল হাসান, শাহরুখ খান ও কাজল। কলকাতার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ায় উৎসবের উদ্বোধন করেন শাহরুখ খান। এরপর উদ্বোধনী অনুষ্ঠানে নিজের বক্তব্যে বাংলায় কথা বলে উপস্থিত ভক্ত ও অন্যান্যদের চমকে দিয়েছেন তিনি। প্রথমে ইংরেজি বক্তব্যে শাহরুখ বলেন, আমি প্রতিজ্ঞা করেছিলাম বাংলা শিখব। আমার বাংলা উচ্চারণ কিছুটা ভালো হয়েছে। এই আট লাইন আমার চেষ্টার নমুনা। দয়া করে সহ্য করবেন। আমাকে সঠিকভাবে এটি করতে দিন, পরের…
Read Moreকুড়িগ্রামে ৫ বছরের শিশুকে ধর্ষণ
কুড়িগ্রাম, ১১ নভেম্বর : কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রতিবেশী যুবক কর্তৃক ৫ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের মধ্য কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, ওই গ্রামের আক্কাস আলীর ছেলে মুসা শেখ (১৮) শিশুটিকে ঘুঘুর বাচ্চা ধরে দেয়ার লোভ দেখিয়ে পার্শ্ববর্তী বাঁশ ঝাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে ধর্ষক মুসা পালিয়ে যায়। পরিবারের সদস্যরা শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করে। পরে রাতে শিশুটির বাবা বাদী হয়ে…
Read Moreসোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি পেল বিএনপি
ঢাকা, ১১ নভেম্বর : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল রবিবার বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। গুলশান কার্যালয় জানান, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে করা আবেদনের বিষয়ে জানতে শনিবার সকালে ডিএমপির কার্যালয়ে যান বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী এবং প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন। পরে ডিএমপির পক্ষ থেকে সমাবেশের অনুমতিপত্র দেওয়া হয় তাঁদের। সেটি নিয়ে তাঁরা দলীয় কার্যালয়ের উদ্দেশে রওনা দেন। ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েছিল বিএনপি। কিন্তু ওই দিন…
Read Moreনারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
নারায়ণগঞ্জ, ১১ নভেম্বর : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও আরো কয়েকজন আহত হয়েছে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি পণ্যবাহী লরীর সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলে যাওয়া কাঁচপুর হাইওয়ে থানার এসআই আশরাফ জানান, মহাসড়কের কেওঢালা এলাকায় ঢাকামুখী দ্রুতগামী প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-১৯-৭৭১৬) একটি পণ্যবাহী লরির (যশোর ব-৪১-০০৪২) পেছনে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে লরির পেছনের অংশের নিচে ভেতরের দিকে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই একজন নারী (৩৫) ও এক পুরুষ (৪০) নিহত হয়। তাদের পরিচয় তাৎক্ষণিক জানা…
Read Moreঅস্ত্রসহ আটক ছাত্রলীগ নেতা বহিষ্কার
যশোর, ১১ নভেম্বর : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অস্ত্রসহ আটক ছাত্রলীগ নেতা ইছাদ হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এই সিদ্ধান্ত জানানো হয়েছে। ইছাদ হোসেন যবিপ্রবি’র শহীদ মশিয়ুর রহমান হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি শারিরীক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তীর্ণ শিক্ষার্থী। শুক্রবার বিকালে যবিপ্রবি ক্যাম্পাস থেকে তাকে আটক করা হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সংসদের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের দায়ে যবিপ্রবি শহীদ মশিয়ুর রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদ…
Read Moreমৈত্রী এক্সপ্রেস ট্রেনের ‘এন্ড টু এন্ড কাস্টমস এন্ড ইমিগ্রেশন সার্ভিস’ চালু হয়েছে
ঢাকা, ১১ নভেম্বর : ঢাকা-কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ‘এন্ড টু এন্ড কাস্টমস এন্ড ইমিগ্রেশন সার্ভিস’ গতকাল শুক্রবার থেকে চালু হয়েছে। সকালে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে এই সার্ভিস পরিদর্শনে যান রেল মন্ত্রী মোঃ মুজিবুল হক। বৃহস্পতিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সার্ভিসের উদ্বোধন করেন। পরিদর্শনকালে রেলমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছায় রেলখাত এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ট্রেন ছাড়ার প্রান্ত এবং শেষে কাস্টমস এবং ইমিগ্রেশন কার্যাদি সম্পন্ন হচ্ছে। এতে করে যাত্রার সময় ২ ঘন্টা কম লাগবে। যাত্রীদের হয়রানিও কমে যাবে’। তিনি…
Read More৭ মার্চের ভাষণ : দেশব্যাপী আনন্দ শোভাযাত্রা ২৫ নভেম্বর
ঢাকা, ১১ নভেম্বর: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্য হিসাবে স্বীকৃতি পাওয়ার বিষয়টি নিয়ে আগামী ২৫ নভেম্বর দেশব্যাপী আনন্দ উৎসব উদযাপন করবে বাঙ্গালী জাতি। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহিত হয়। সরকারের বিভিন্ন মন্ত্রনালয়, বিভাগ/ অধিদপ্তর, গণমাধ্যম ও সুশীল সমাজের সদস্যরা এ সভায় উপস্থিত ছিলেন। এ বিষয়ে ড. কামাল আবদুল নাসের চৌধুরী আজ বাসস’কে জানান, ‘আমরা মনে করি বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ‘বিশ্ব ঐতিহ্য’ হিসাবে স্বীকৃতি পাওয়া জাতির জন্য তথা এর ইতিহাস…
Read More