কুড়িগ্রামে ৫ বছরের শিশুকে ধর্ষণ

dorsonকুড়িগ্রাম, ১১ নভেম্বর  : কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রতিবেশী যুবক কর্তৃক ৫ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের মধ্য কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ওই গ্রামের আক্কাস আলীর ছেলে মুসা শেখ (১৮) শিশুটিকে ঘুঘুর বাচ্চা ধরে দেয়ার লোভ দেখিয়ে পার্শ্ববর্তী বাঁশ ঝাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে ধর্ষক মুসা পালিয়ে যায়।

পরিবারের সদস্যরা শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করে। পরে রাতে শিশুটির বাবা বাদী হয়ে ফুলবাড়ী থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী জানান, ধর্ষককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ধর্ষণের শিকার শিশুটির ডাক্তারী পরীক্ষার জন্য শনিবার তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হবে।

Related posts

Leave a Comment