আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে পোশাক কর্মী স্ত্রীকে হত্যাঃ স্বামী পলাতক

Crime-Pic-logo-300x203 আশুলিয়ার পূর্ব জামগড়া এলাকায় পারিবারিক কলহের জেরে শনিবার বিকেল ৪টায় পোশাক কর্মী স্ত্রী ইয়াসমিন(২৫) কে স্বামী জুয়েল প্রমানিক হত্যা করে আত্মগোপনে যায়।

এ ব্যাপারে নিহত ইয়াসমিনের খালাতো ভাই মাহবুব জানায়, প্রায় দেড় বৎসর পূর্বে ওদের বিয়ে হয়। বিয়ের পর পূর্ব জামগড়া গফুর মন্ডল স্কুল সংলগ্ন চাঁন মিয়ার বাড়ির একটি কক্ষে ভাড়া হিসেবে বসবাস করতো। ওরা দু’জনেই বেরন এলাকায় স্টারলিং ক্রিয়েশন নামে একটি পোশাক কারখানায় অপারেটর পদে চাকুরি করতো। বিয়ের পরই ওদের মধ্যে কলহ-বিবাদ লেগেই থাকতো। শুক্রবার সকালে ঝগড়া বিবাদের এক পর্যায়ে জুয়েল তার স্ত্রী ইয়াসমিনকে বেদম মারধোর করে। খবর পেয়ে তিনি ওদের বাসায় গিয়ে ইয়াসমিনকে নিয়ে থানায় মামলার উদ্দেশ্যে বের হলে প্রতিবেশিরা এসে সমাধানের আশ্বাসে বাসায় নিয়ে যাওয়া হয়। এরই জের ধরে গতকাল শনিবার তারা কারখানায় ২ জনেই না গিয়ে বাসায় অবস্থান করে। বেলা ৪টায় বাড়ি ওয়ালার ফোনে জানতে পারে তার বোন ইয়াসমিনকে মেরে ঘরে রেখে জুয়েল পালিয়ে গেছে। নিহত ইয়াসমিন বগুড়া জেলার সারিয়াকান্দি থানার চাদবাড়ি গ্রামের শইম উদ্দিন ও জোসনা বেগমের মেয়ে। ঘাতক স্বামী জুয়েল প্রমানিক পঞ্চগড় জেলার দেবিগঞ্জ থানার টুকরাবাসা এলাকার হামিদুল ইসলাম ও আলিমা বেগমের ছেলে।
জানতে চাইলে আশুলিয়া থানার উপ-পরিদর্শক অভিজিৎ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে জানা যাবে তার মৃত্যু রহস্য। ঘটনায় নিহতের স্বামী জুয়েল পলাতক রয়েছে।

Related posts

Leave a Comment