ফ্রান্স ও জার্মানিতে বুধবার বন্যায় অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে। কর্তৃপক্ষ এ কথা জানায়। উদ্ধারকারী দল বেভারিয়ান শহর সিমবাচ এম ইনে ৩ জনের লাশ উদ্ধার করে। এরা একটি ঘরের ভেতর আটকা পড়েছিল। এছাড়া জল¯্রােতের কাছে এক নারীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ফ্রান্সের মধ্যাঞ্চলে ৮৬ বছর বয়সী এক নারী মারা গেছেন। ফ্রান্স ও জার্মানির অনেকগুলো শহর পানিতে তলিয়ে গেছে। লোকজনকে হেলিকপ্টারে করে উদ্ধার করা হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, আগামী কয়েকদিনে পানি আরও বাড়বে। বন্যায় অনেক ক্ষয়ক্ষতির আশংকাও করা হচ্ছে। জার্মানির দক্ষিণাঞ্চলে আরো ঝড় ও বজ্রপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। নদীর পানিও আরো বাড়বে বলে…
Read MoreDay: June 2, 2016
প্রবৃদ্ধি, উন্নয়ন ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথে অগ্রযাত্রা : বাজেট বক্তৃতা- ২০১৬-১৭
২ জুন : প্রবৃদ্ধি, উন্নয়ন ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথে অগ্রযাত্রা । এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় সংসদে বাজেট বক্তৃতা- ২০১৬-১৭ শুরু হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সংসদে আসেন। ষ্পিকার শিরিন শারমীন চৌধুরী আসন গ্রহন করলে কোরান তেলওয়াতের মাধ্যমে শুরু হয় সংসদ অধিবেশন। যথাক্রমে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৬ – ১৭ বাজেট বক্তৃতা করবেন।
Read Moreমন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেট অনুমোদন
২ জুন : মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের অনুমোদন দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ দুপুরে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। এতে নির্দিষ্টকরণ বিল (সম্পূরক) ২০১৬ এবং নির্দিষ্টকরণ বিল-২০১৬-এর অনুমোদনও দেয়া হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং মন্ত্রীবর্গ ও সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
Read More