স্কুলে যাওয়ার পথে ৪ ছাত্রী নিখোঁজ

ঢাকার অদূরে সাভারে ষষ্ঠ শ্রেণির ৪ ছাত্রী নিখোঁজের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শনিবার দিবাগত রাত সাড়ে ১১টা দিকে সাভার ও আশুলিয়া থানায় পৃথক সাধারণ ডায়েরী দায়ের করেছে নিখোঁজ ছাত্রীদের পরিবার। পরে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রাসেল নামের এক যুবককে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। নিখোঁজ আশুলিয়ার তিন স্কুলছাত্রী হচ্ছে, আন্না আক্তার, ইনিল ও সুবর্না। তারা সবাই আশুলিয়ার ভাদাইল এলাকার পাবনার টেক মহল্লার বাসিন্দা এবং হাজী পিয়ার আলী মডেল একাডেমি নামের এক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। অপর ছাত্রীর নাম বর্ষা। সে সাভারে মধ্য গেন্ডা আইডিয়াল স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।…

Read More

রাজধানীতে ৫ ভুয়া ডিবি পুলিশ আটক

রাজধানী থেকে পিস্তল, রিভলভার ও আরো কিছু অস্ত্রসহ গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ধারী পাঁচ প্রতারককে আটক করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের বিশেষায়িত টিম সোয়াত তাদের আটক করে। রবিবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান এ বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, এ বিষয়ে বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

Read More

সুফিয়া কামালের স্মৃতির প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবি বেগম সুফিয়া কামালের ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন। এই মহীয়সী নারী ১৯১১ সালের ২০ জুন বরিশালে জন্মগ্রহণ করেন। প্রধানমন্ত্রী কবি বেগম সুফিয়া কামালের ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ দেয়া এক বাণীতে এই শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী বাণীতে বলেন, সুফিয়া কামাল ছিলেন একদিকে আবহমান বাঙালি নারীর প্রতিকৃতি, মমতাময়ী মা; অন্যদিকে বাংলার প্রতিটি আন্দোলন-সংগ্রামে ছিলো তাঁর আপোষহীন এবং দৃপ্ত পদচারণা। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার চিন্তাধারা কবি সুফিয়া কামালের জীবনে সুদূরপ্রসারী প্রভাব ফেলেছিল উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সুফিয়া কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের…

Read More

ক্ষোভ আড়াল করতেই তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা : মির্জা আলমগীর

সাম্প্রতিক গণগ্রেপ্তার ও ক্রসফায়ার নিয়ে দেশের জনগণের ক্ষোভকে আড়াল করতেই লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী কুৎসা রটাচ্ছেন বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্যকে অরুচিকর, কুৎসাপূর্ণ,  উস্কানীমূলক ও ভয়ংকর প্রতিহিংসার বহিঃপ্রকাশই শুধু নয়, তা রাজনৈতিক প্রতিপক্ষের ওপর বিষাক্তভাষা প্রয়োগের মাধ্যমে স্বৈরতান্ত্রিক আক্রমণের এক নতুন দৃষ্টান্ত বলে মন্তব্য করেন তিনি। রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। মির্জা আলমগীর বলেন, শনিবার এক ইফতার পার্টিতে প্রধানমন্ত্রী বলেছেন তারেক রহমান নাকি লন্ডনে বসে হুমকি-ধামকি দিচ্ছেন,…

Read More

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে ২৪ জনের মৃত্যু, নিখোঁজ ২৬

 ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যা ও ভূমিধসে ২৪ জনের মৃত্যু ও আরো ২৬ জন নিখোঁজ হয়েছে। ভূমিধসে মানুষ তাদের বাড়িতেই চাপা পড়েছে। রোববার এক কর্মকর্তা একথা বলেন। দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরউ নুগরোহো বলেন, শনিবার থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে জাভার মধ্যাঞ্চল জুড়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। কয়েক হাজার বাড়িঘর প্লাবিত হয়ে পড়েছে। সুতোপো এক বিবৃতিতে বলেছেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী দেখা গেছে যে বন্যা ও ভূমিধসে জাভার মধ্যাঞ্চলে ২৪ জনের মৃত্যু ও আরো ২৬ জন এখনো নিখোঁজ রয়েছে।’ স্থানীয় টেলিভিশন চ্যানেলের ফুটেজে দেখা গেছে গ্রামবাসীরা বাড়তে থাকা পানির হাত থেকে রক্ষা পেতে…

Read More

বুধবার থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী যাত্রীদের জন্য বাংলাদেশ রেলওয়ে আগামী ২২ জুন বুধবার থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু করবে।   ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে ঈদ-পূর্ব অগ্রিম টিকেট বিশেষ ব্যবস্থাপনায় সকাল ৮টা থেকে বিক্রি শুরু হবে। রেলওয়ের কর্মকর্তাগণ টিকেট বিক্রি কার্যক্রম তদারকি করবেন। রেলওয়ে সূত্র জানায়, ১ জুলাই যাত্রার টিকেট ২২ জুন দুটি স্টেশন থেকে বিক্রি শুরু হবে। এছাড়া ২ জুলাই যাত্রার টিকেট ২৩ জুন, ৩ জুলাই যাত্রার টিকেট ২৪ জুন, ৪ জুলাই যাত্রার টিকেট ২৫ জুন এবং ৫ জুলাই যাত্রার টিকেট ২৬ জুন বিক্রি করা হবে। এদিকে রেলওয়ে ঈদ ফেরত…

Read More

ধর্ষণের অভিযোগে জিম্বাবুয়েতে ভারতীয় ক্রিকেটার আটক

তারুণ্য নির্ভর একটি দল জিম্বাবুয়েতে পাঠিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশও করেছে ধোনির ভারত। তবে টি২০ তে এসে হেরে যায় টিম ইন্ডিয়া। আর হারের সঙ্গে আরো একটি দুঃসংবাদ পেল ভারতীয়রা। ধর্ষণের অভিযোগে হারারেতে এক ভারতীয় ক্রিকেটারকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জিম্বাবুয়ের হারারে সহকারী পুলিশ কমিশনার চ্যারিটি চারাম্বা। তবে ওই ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়নি। এ ঘটনায় শনিবার আদালতে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করছে পুলিশ। ধর্ষণের শিকার ওই নারীর বরাত দিয়ে একটি সূত্র জানিয়েছে, মাদক নিয়ে হারারের মেইকেলস হোটেলে ঘোরাঘুরি করছিলেন ওই নারী। এসময়…

Read More