চট্টগ্রাম নগরীতে পৃথক তিনটি ঘটনায় তিনজন নিহত হয়েছে। এদের মধ্যে পাঁচলাইশ থানাধীন এম নাজের সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় রাত সাড়ে ৮টার দিকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে একজন নিহত হয়। তার নাম মিজানুর রহমান (১৮)। সে এলাকার বাসিন্দা বলে জানা যায়। প্রায় একই সময় ঘটনাস্থলের অদূরে বায়েজিদ থানাধীন আমিন কলোনি এলাকায় ছুরিকাঘাতে নিহত আরো একজনের লাশ উদ্ধার করা হয়। তার নাম ইয়াছিন (১৮)। সেও এলাকার বাসিন্দা বলে জানা যায়। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ঘটনাস্থল সংলগ্ন হামজারবাগ এলাকায় দু’দল যুবকের মধ্যে কথাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। এলাকাবাসী জানায়, মেয়ে…
Read MoreDay: June 23, 2016
পদ্মা সেতুর কাজের সার্বিক অগ্রগতি ৩৫ শতাংশ : কাদের
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমানে পদ্মা সেতুর ১৪ টি পাইলিং এর কাজ সম্পন্ন হয়েছে এবং মূল সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে ৩৫ শতাংশ। তিনি বলেন, বর্ষাকালেও স্বাভাবিক ভাবেই পদ্মা সেতুর কাজ চলবে। পিছিয়ে পরার কোন সম্ভাবনা নেই। কাদের আজ বুধবার দুপুরে মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলিতে বিআরটিএ ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিদর্শনে এসেএসব কথা বলেন। মটোরসাইকেলে যাতে তিন জন আরোহী কোন ভাবেই উঠতে না পারে সে ব্যাপারে পুলিশ প্রশাসনকে কঠোর ভাবে নজর রাখার নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, মটোরসাইকেলের আরোহী তিন জন হলে বিপদজনক। এর মধ্যে যদি হেলমেট…
Read Moreজনগণের ক্ষমতায়ন ত্বরান্বিত করতে জনপ্রশাসন মন্ত্রণালয় একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে : রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছাতে মানবসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনাসহ জনমুখী প্রশাসন ব্যবস্থা গড়ে জনগণের ক্ষমতায়ন ত্বরান্বিত করতে জনপ্রশাসন মন্ত্রণালয় একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, জনপ্রশাসনে গুণগত পরিবর্তনের ধারাও অব্যাহত রয়েছে। সিভিল সার্ভিসে নিবেদিতপ্রাণ কর্মকর্তা-কর্মচারীদের কাজের স্বীকৃতি প্রদান করতে ‘সিভিল সার্ভিস পদক’ প্রবর্তনের উদ্যোগ নেয়া হয়েছে। এই ধরনের প্রণোদনামূলক কর্মসূচির ফলে প্রজাতন্ত্রের কর্মচারীগণ দায়িত্ব পালনে আরো বেশি আন্তরিক হবেন। আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে আজ রাষ্ট্রপতি এই আহবান জানান। আবদুল হামিদ বলেন, জনকল্যাণে সরকার গৃহীত কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নে দক্ষ, গতিশীল ও জবাবদিহিমূলক প্রশাসনের…
Read Moreজঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ করণীয় সবকিছুই করবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করার জন্য যা যা করণীয় তা বাংলাদেশ করবে। এ ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম, এই শান্তির ধর্মের সম্মান যাতে উচ্চ শিখরে নিতে পারি সে প্রচেষ্টা অব্যাহত থাকবে।’ প্রধানমন্ত্রী গতকাল সংসদে তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের হুইপ মো. শহীদুজ্জামান সরকারের এক সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, সবসময়ই আমাদের সন্ত্রাস বিরোধী ভূমিকা রয়েছে। বাংলাদেশে সন্ত্রাস জঙ্গিবাদ যাতে না থাকে এ জন্য ইতোমধ্যে সরকার জিরো টলারেন্স অবস্থান নিয়েছে। কোনভাবেই সন্ত্রাস জঙ্গিবাদকে প্রশ্রয় না দেয়ারও সিদ্ধান্ত…
Read More