মেট্রো রেল এবং বিআরটি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বহুল প্রত্যাশিত দেশের প্রথম মেট্রো রেল ‘ম্যাস র‌্যাপিড ট্রানজিট-এমআরটি, লাইন-৬’ ও ‘বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। মেট্রোরেল ও প্রথম বিআরটি নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘যেসব উন্নয়ন প্রকল্পগুলো নেয়া হয়েছে সেগুলো দ্রুততার সঙ্গে সম্পন্ন করে দেশের জনগণকে আমরা আরও সুন্দরভাবে চলাচলের সুযোগ করে দিতে সক্ষম হব।’ তাঁর সরকারের ব্যাপক উন্নয়ন কর্মসূচির উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ..‘বাংলাদেশের ভৌগলিক অবস্থানের জন্য বাংলাদেশ হবে প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে একটি সেতুবন্ধন রচনার জায়গা। সেদিক থেকে বাংলাদেশের গুরুত্ব অপরিসীম।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ…

Read More

১০৯ জন যাত্রী নিয়ে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু

ঢাকা-চট্টগ্রাম রেলপথে বিরতিহীন নতুন ট্রেন সোনার বাংলা এক্সপ্রেস আজ সকাল ৭টায় রাজধানীর কমলাপুর স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মো. হাবিবুর রহমান জানান, প্রথম দিনে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে বিভিন্ন শ্রেণীতে ১০৯ জন যাত্রী চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে। ট্রেনটি আজ বিকেল ৫টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। তিনি জানান, সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন প্রতিদিন সকাল ৭টায় ঢাকার কমলাপুর স্টেশন ছেড়ে যাবে এবং দুপুর ১২টা ৪০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। ট্রেনটি পুনরায় বিকেল ৫টায়…

Read More

আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে পোশাক কর্মী স্ত্রীকে হত্যাঃ স্বামী পলাতক

 আশুলিয়ার পূর্ব জামগড়া এলাকায় পারিবারিক কলহের জেরে শনিবার বিকেল ৪টায় পোশাক কর্মী স্ত্রী ইয়াসমিন(২৫) কে স্বামী জুয়েল প্রমানিক হত্যা করে আত্মগোপনে যায়। এ ব্যাপারে নিহত ইয়াসমিনের খালাতো ভাই মাহবুব জানায়, প্রায় দেড় বৎসর পূর্বে ওদের বিয়ে হয়। বিয়ের পর পূর্ব জামগড়া গফুর মন্ডল স্কুল সংলগ্ন চাঁন মিয়ার বাড়ির একটি কক্ষে ভাড়া হিসেবে বসবাস করতো। ওরা দু’জনেই বেরন এলাকায় স্টারলিং ক্রিয়েশন নামে একটি পোশাক কারখানায় অপারেটর পদে চাকুরি করতো। বিয়ের পরই ওদের মধ্যে কলহ-বিবাদ লেগেই থাকতো। শুক্রবার সকালে ঝগড়া বিবাদের এক পর্যায়ে জুয়েল তার স্ত্রী ইয়াসমিনকে বেদম মারধোর করে। খবর পেয়ে…

Read More

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকা দান করেছেন ডিএনসিসি মেয়র

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক আজ ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকা প্রদান করেছেন। ‘তিনি (আনিসুল হক) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাঁর জাতীয় সংসদ কার্যালয়ে আজ দুপুরে এই চেক হস্তান্তর করেন।’ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে এ কথা বলেন।

Read More

আইন মেনেই এসপি বাবুলকে জিজ্ঞাসাবাদ : ডিএমপি কমিশনার

 আইন মেনেই পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। রবিবার রাজধানীর ধোলাইপাড় উচ্চ বিদ্যালয়ের মাঠে গরিবদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আছাদুজ্জামান মিয়া বলেন, স্ত্রী হত্যার ঘটনায় সিএমপির (চট্টগ্রাম মহানগর পুলিশ) একটি থানায় মামলা হয়েছে। মামলার বাদী তিনি (বাবুল আক্তার)। এ ঘটনায় কয়েকজন আসামিকে গ্রেফতার ও ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে। সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যে বাবুলকে নিয়ে আসা হয়েছিলো। আইন মেনেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন তিনি। এর…

Read More

ইইউ’র ভবিষ্যত নিয়ে আলোচনা করবেন ইউরোপীয় নেতৃবৃন্দ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে যুক্তরাজ্যের বেশিরভাগ মানুষের ভোট প্রদান ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পদত্যাগের ঘোষণা দেয়ার পর সংস্থার ভবিষ্যত নিয়ে শনিবার বৈঠকে বসছে ইইউ’র প্রতিষ্ঠাতা দেশগুলো। গণভোটের ফলাফলের পর জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ও ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ইইউ’র সংস্কারের আহবান জানিয়েছেন। ইউরোপীয় নেতারা পালাবদল যতটা সম্ভব কষ্টহীন করা যায় তা নিশ্চিত করা নিয়ে উদ্বিগ্ন। এ কারণে ইইউ’র ছয়টি প্রতিষ্ঠাতা সদস্য দেশের পররাষ্ট্র মন্ত্রীরা শনিবার বার্লিনে জড়ো হচ্ছেন। তারা আগামী সপ্তাহে দফায় দফায় বৈঠক করবেন। জার্মানির পররাষ্ট্র মন্ত্রী ফ্রাংক ওয়াল্টার স্টেইনমেয়ার ইইউ’র প্রতিষ্ঠাতা দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের…

Read More

অর্থ পাচার ঠেকাতে ‘কমিশন’ গঠনের সুপারিশ

বিশেষজ্ঞরা দেশের বাইরে অবৈধভাবে অর্থ স্থানান্তর বা পাচার ঠেকাতে বিনিয়োগবান্ধব পরিবেশ, সুশাসন জোরদার এবং বাণিজ্য, আর্থিক ও কর আইন সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। তারা অর্থ পাচার প্রতিরোধে দেশের বিভিন্ন সংস্থার সমন্বয়ে একটি কমিশন গঠনের সুপারিশ করেছেন। কমিশন পাচার ঠেকাতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পাচারকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণ করতে পারবে। শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত বাংলাদেশের প্রেক্ষাপটে অবৈধ আর্থিক প্রবাহ’ শীর্ষক এক সংলাপে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, ব্যবসায়ী এবং নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিরা এসব মতামত তুলে ধরেন। সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সঞ্চালনায়…

Read More

প্রধানমন্ত্রী ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে বাস হস্তান্তর করলেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের যাতায়াত সমস্যা দূর করতে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে ১০টি বাস হস্তান্তর করেছেন। আজ বিকেলে প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষদের কাছে বাসের চাবি হস্তান্তর করেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলোÑ রংপুর সরকারি কলেজ, দিনাজপুর সরকারি কলেজ, সরকারি বঙ্গবন্ধু কলেজ,গোপালগঞ্জ, সাভার ক্যান্টমেন্টে প্রয়াস বিশেষায়িত স্কুল,নেত্রকোনা সরকারি কলেজ, রাঙ্গামাটি সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ, ঢাকা, কুড়িগ্রাম সরকারি কলেজ, যশোর সরকারি এমএম কলেজ এবং কক্সবাজার সরকারি কলেজ। শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল বাস দান করার জন্য ধনী ব্যক্তিদের প্রতি সম্প্রতি প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে ইফাদ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইফাদ…

Read More

আগামী বছর বিমান বন্দর-ডিইপিজেড এলিভেটেড এক্সপ্রেস ওয়ের কাজ শুরু——–সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী

আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা : ২০১৬ সালের জানুয়ারিতে শাহজালাল বিমান বন্দর থেকে ডিইপিজেড পর্যন্ত ৩২ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেস ওয়ের নির্মাণ কাজ শুরু হবে বলে জানান সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের-এমপি। শনিবার দুপুরে আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ডে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের রিজিড পেভমেন্ট এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে বিভিন্ন মিডিয়া প্রতিনিধিদের সামনে এসব কথা বলেন মন্ত্রী। এসময় তিনি আরো বলেন, শিল্প এলাকা হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশেই এ চার লেনের কাজ শুরু করা হবে বলেও জানান তিনি। এছাড়া ঈদ সহ বিভিন্ন সময়ে ফিটনেস বিহিন গাড়ির এখনো অবসান হয়নি, তবে চেষ্টা করা হচ্ছে দ্রুত এ সমস্যার সমাধান…

Read More