আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা : ২০১৬ সালের জানুয়ারিতে শাহজালাল বিমান বন্দর থেকে ডিইপিজেড পর্যন্ত ৩২ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেস ওয়ের নির্মাণ কাজ শুরু হবে বলে জানান সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের-এমপি।
শনিবার দুপুরে আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ডে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের রিজিড পেভমেন্ট এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে বিভিন্ন মিডিয়া প্রতিনিধিদের সামনে এসব কথা বলেন মন্ত্রী। এসময় তিনি আরো বলেন, শিল্প এলাকা হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশেই এ চার লেনের কাজ শুরু করা হবে বলেও জানান তিনি। এছাড়া ঈদ সহ বিভিন্ন সময়ে ফিটনেস বিহিন গাড়ির এখনো অবসান হয়নি, তবে চেষ্টা করা হচ্ছে দ্রুত এ সমস্যার সমাধান করতে। তবে তিনি দলের বা রাজনৈতিক কোন বিষয়ে সাংবাদিকদের জবাবে কোন মন্তব্য না করে এড়িয়ে যান। এসময় পুলিশের এবং সড়ক ও পরিবহণের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
