পবিত্র রমজান উপলক্ষে সৌদি সরকার বাংলাদেশকে ১০০ মেট্রিক টন খেজুর উপহার দিয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোঃ শাহ্ কামাল আজ সচিবালয়ে বাংলাদেশে সৌদি চার্জ দ্যা এফেয়ার্স আল হাসান আলী আল হাজমীর কাছ থেকে এই খেজুর গ্রহণ করেন। মুসলিম ভ্রাতৃত্বের নিদর্শন হিসেবে এ খেজুর বাংলাদেশী মুসলিম ভাইবোনদের দেয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব সৌদি সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আশা প্রকাশ করেন, চলতি সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব গমন করায় দ’ুদেশের সম্পর্ক আরো জোরদার হবে। মুসলিম ভ্রাতৃত্ববোধ ও বিশ্বশান্তি রক্ষা, সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে দ’ুদেশ একসাথে কাজ করবে…
Read MoreDay: June 5, 2016
সামাজিক দ্বন্দ্বের কারণে ইউপি নির্বাচনে সহিংসতা হয়েছে : মাহবুব-উল আলম হানিফ
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, সামাজিক দ্বন্দ্বের কারণে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অন্যান্য বারের তুলনায় সহিংসতা বেশি হয়েছে। তিনি বলেন, কোন সরকারই সহিংসতা চায় না। কারণ সহিংসতা হলে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। মাহবুব-উল আলম হানিফ আজ রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে অর্থ উপ-পরিষদের সাথে অন্যান্য উপ-পরিষদের বৈঠক শেষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন। আগামী ১০ ও ১১ জুলাই আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া…
Read Moreরমজানে চাঁদাবাজি রোধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
পবিত্র রমজান মাসকে সামনে রেখে কেউ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজির চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খাঁন কামাল। তিনি বলেন,‘সরকার চায় ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করুক। আমরা চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছি। এরপরও কেউ চাঁদাবাজির চেষ্টা করলে জানাবেন, এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ শনিবার ঢাকা চেম্বার মিলনায়তনে ‘রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়ক ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এই মতবিনিময় সভার আয়োজন করে। ডিসিসিআই সভাপতি…
Read Moreসাভার প্রেসক্লাব সাধারন সম্পাদকের উপর হামলার নিন্দা জানিয়েছে বিভিন্ন সংগঠন
স্টাফ রিপোর্টার , সাভার প্রেসক্লাবের সাধারন সম্পাদক, ৭১ টিভির সাংবাদিক ও মাদক বিরোধী জোটের সভাপতি মিঠুন সরকারের উপর হামলার তিব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন সংগঠন । মিঠুন সরকারসহ সাভারের বিভিন্ন সাংবাদিকদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেছেন সংগঠনের নেতারা।উল্লেখ, আজ ষষ্ঠধাপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাংবাদিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে ঢাকার সাভার উপজেলার বিভিন্ন এলাকায় যান মিঠুন সরকার। দুপুরের দিকে ধরেন্ডা এলাকায় ভোট কেন্দ্র পরিদর্শনে গেলে একদল দুর্বৃত্ত মিঠুন সরকারের উপর হামলা চালিয়ে তাকে ধাওয়া করে। তিনি ধরেন্ডা খৃষ্টান পাড়ায় এসে আশ্রয় নিলে সেখানেও দুর্বৃত্তরা এসে তাঁকে লাঠি দিয়ে এলোপাথারী পেটাতে…
Read Moreবন্যপ্রাণী, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বিশ্বসম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যপ্রাণী, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বিশ্বসম্প্রদায়কে আরো এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আগামীকাল বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ দেয়া এক বাণীতে তিনি এ আহবান জানান। বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপনের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে জনসম্পৃক্ততা ও জনসচেতনতা বৃদ্ধি পাবে বলেও প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন। পৃথিবীতে জনসংখ্যা বাড়ছে এবং বাড়তি জনসংখ্যার কারণে পরিবেশের উপর অতিরিক্ত চাপ পড়ছে উল্লেখ করে তিনি বলেন, জনসংখ্যার আধিক্য এবং মানুষের অপরিণামদর্শী ক্রিয়াকলাপের ফলে ঝুঁকিসঙ্কুল হয়ে উঠছে পরিবেশ ও প্রতিবেশ। এর ফলে বৈশ্বিক উষ্ণতা ও পৃথিবীর জলভাগের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। বদলে যাচ্ছে জলবায়ুর গতিপ্রকৃতি। বন্যপ্রাণীর বেআইনি ব্যবসার…
Read More