বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমন্ত্রণে প্রতি বছরের মতো এবারও ইফতার মাহফিলে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিকদলের নেতারা। ইফতারের পূর্বে খালেদা জিয়া মঞ্চে বসা বিশিষ্ট রাজনৈতিক নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। শনিবার সন্ধায় রাজধানীর বসুন্ধরায় ইন্টান্যাশনাল কনভেশন সেন্টারে রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ইফতার মাহফিলে আওয়ামী লীগ প্রধানসহ দলটির শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হলেও কাউকে উপস্থিত হতে দেখা যায়নি। বিশ দলীয় জোট শরিকদের বাইরেও কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবীবুর রহমান তালুকদার, বিদিশা এরশাদ ইফতার মাহফিলে যোগ দেন। ২০ দলীয়…
Read MoreDay: June 12, 2016
শিশুশ্রম প্রতিরোধে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুশ্রম প্রতিরোধ ও শিশুদের কল্যাণে সরকারের পাশাপাশি সমাজের সকল শ্রেণীপেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। তিনি বলেন, শিশুশ্রম প্রতিরোধ ও শিশুদের কল্যাণে সরকারের পাশাপাশি বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠান, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা, সিভিল সোসাইটি, গণমাধ্যম, গবেষণা প্রতিষ্ঠান, মালিক ও শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট সকলে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে। বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার দেয়া এক বাণীতে এই আহবান জানান। আইএলও দিবসটির এবারের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘ইন্ড চাইল্ড লেবার ইন সাপ্লাই চেইন : ইটস এভরিওয়ান বিজনেস’। শেখ হাসিনা বলেন, সরকার শিশুদের অধিকার রক্ষায়…
Read Moreবজ্রপাতে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় এক রহিঙ্গাসহ ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার সংঘটিত এ বজ্রপাতে কক্সবাজারে ৩, বাগেরহাটে ২, মাদারীপুর ২, বরিশালে ১, চট্টগ্রামে ১, ঝালকাঠিতে ১, নারায়ণগঞ্জে ১ ও টাঙ্গাইলে ১ জনের মৃত্যু হয়। কক্সবাজার: কক্সবাজারে পৃথক বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। উখিয়ার থাইংখালী রহমতের বিল এলাকায় বজ্রপাতে স্থানীয় মরহুম কামাল উদ্দিনের ছেলে সিরাজ উদ্দৌলা (৩৫) নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যমতে জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে সিরাজ উদ্দৌলা তার মালিকানাধীন চিংড়ি ঘেরে কাজ করছিল। এ সময় বজ্রপাতে সে মারা যায়। টেকনাফের সাগর উপকূলীয় এলাকায় টেলা জাল দিয়ে…
Read Moreসাঁড়াশি অভিযানে ৩৭ জঙ্গীসহ আটক ৩ হাজার ১’শ ৫৫ জন
দেশব্যাপী সন্ত্রাসী ও জঙ্গী বিরোধী বিশেষ অভিযানে সারা দেশে গত ২৪ ঘন্টায় ৩৭ জঙ্গীসহ মোট ৩ হাজার ১৫৫ ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানিয়ে বলা হয়, আটক ব্যক্তিদের কাছ থেকে অস্ত্র, গুলি, গানপাউডার, জিহাদি বই প্রভৃতি উদ্ধার করা হয়। অন্যদিকে,সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে বিশেষ অভিযানে দেশের বিভিন্ন জেলায় গতরাত থেকে আজ বিকেল পর্যন্ত কয়েক শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। চট্টগ্রাম নগরী ও জেলা থেকে গত ২৪ ঘন্টায় ৩৭৬ জন, রাজশাহী নগরী ও জেলা থেকে আজ সকাল পর্যন্ত ১৫০ জন, ময়মনসিংহ শহর থেকে ১২…
Read More