বাঙ্গালীরা বীরের জাতি : সৈয়দ আশরাফুল ইসলাম

জন প্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বাঙ্গালীরা বীরের জাতি। আমরা যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছি। দু’য়েকটা খুন করে বাঙ্গালীর মনে ভয় ধরানো যাবে না। আজ বৃহস্পতিবার দুপুরে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষন কেন্দ্রের ৬১তম বুনিয়াদি প্রশিক্ষন কোর্সের সমাপনী অনুষ্ঠানের সনদ বিতরনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপ কালে এ কথা বলেন মন্ত্রী। এসময় তিনি বলেন, বাঙ্গালীর মনে ভয় ধরানোর জন্যই এ ধরনের হত্যাকান্ড ঘটনা হচ্ছে, তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। তারা অপরাধীদের ধরতে অভিযানও করছে। এর আগে প্রধান অতিথি এসময় প্রশিক্ষন কার্যক্রম সফলভাবে…

Read More

‘বন্দুকযুদ্ধে’ জেএমবি সদস্য নিহত

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে জেএমবির অজ্ঞাতনামা এক সদস্য নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে গোলাবারুদসহ দেশি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত পৌনে ২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামের জাহাঙ্গীরের বাড়িতেএ ঘটনা ঘটে। নিহতের বয়স ৩৫ থেকে ৩৮ বছর। পুলিশের দাবি, নিহত ব্যক্তি নিষিদ্ধি ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবির সক্রিয় সদস্য। গোপন বৈঠককালে পুলিশ অভিযান চালায়। টের পেয়ে সংঘবদ্ধ জেএমবির সদস্যরা পুলিশের উপর গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে জেএমবির ওই সদস্য গুলিবিদ্ধ হয়ে মারা যান। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল…

Read More

সাভারে প্লাস্টিক কারখানায় আগুন

ঢাকার অদূরে সাভারের কর্ণপাড়ায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর রাত ৩টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর পৌনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। শ্রমিকরা জানায়, নাইট শিফটে কারখানায় বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ করে পৌনে ৪ট্রা দিকে বিদ্যুৎ লাইনের একটি মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মুহূর্তের মধ্যে আগুন পুরো টিনসেড কারখানায় ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন শ্রমিক আহত হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, সাভার থেকে ফায়ার সার্ভিসের…

Read More

হিলারিকে ওবামার অভিনন্দন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ডেমোক্রেটিক দলের পক্ষ থেকে মনোনয়ন পাওয়ার যোগ্যতা অর্জন করায় হিলারি ক্লিনটনকে মঙ্গলবার অভিনন্দন জানিয়েছেন। ওবামা চলতি সপ্তাহের শেষদিকে হিলারির নিকটতম প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের সঙ্গে দেখা করবেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জোশ আরনেস্ট এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট ওবামা সেক্রেটারি হিলারি ও সিনেটর স্যান্ডার্সকে উদ্দীপক নির্বাচনী প্রচারণার জন্য অভিনন্দন জানিয়েছেন। এই প্রচারণা ডেমোক্র্যাটদের প্রেরণা যোগাবে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন, এটা নতুন প্রজন্মের আমেরিকানদের রাজনৈতিক প্রক্রিয়ায় অন্তর্ভূক্ত করেছে এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক ধারণা প্রদানের ক্ষেত্রে তারা উজ্জ্বল নক্ষত্রের মতোই জ্বলছিল।’ তিনি আরো বলেন, প্রেসিডেন্ট ‘স্যান্ডার্সের অনুরোধে’ বৃহস্পতিবার…

Read More

বীরগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের চেষ্টা ঘটনায় ৫০ হাজার টাকায় মিমাংসা আতঃপর প্রতারনা

বীরগঞ্জ (দিনাজপুর) , ( ০৮ জুন ) : উপজেলার মরিচা ইউনিয়নের বাদলাপাড়া গ্রামের আজিজুল ইসলামের মেয়ে কোনপাড়া দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্রী আরজিওনা খাতুন (১৪)কে গত শনিবার সন্ধ্যায় বাড়ীর পাশে টিউবওয়েলে হাত-মুখ ধুইতে গেলে প্রতিবেশী আছিম উদ্দিনের ছেলে কলেজ ছাত্র বুলু ইসলাম (১৯) তার মুখ চিপে ধরে পাশের ভূট্টাক্ষেতে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে। মাদ্রাসা ছাত্রী চিৎকার করলে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসতেই ধর্ষক পালিয়ে যায়। এ ঘটনায় সালিশ মিমাংশা নিয়ে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় মারপিট হয়। এলাকার নব-নির্বাচিত ইউপি সদস্য বুলবুল আহাম্মেদ লিটন ৫০ হাজার টাকা ধর্ষকের…

Read More

হিন্দু পুরোহিত হত্যা : ঘটনাস্থলে ভারতীয় হাইকমিশন

ঝিনাইদহের নলডাঙ্গা মন্দিরের পুরোহিত আনন্দ গোপাল হত্যাকান্ডের স্থান পরিদর্শন করেছেন বাংলাদেশে অবস্থানরত ভারতীয় হাইকমিশনের দুই কর্মকর্তা। বুধবার সকালে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।দুই কর্মকর্তারা হলেন- রাজনৈতিক সচিব রাজেশ উখাই ও প্রথম সচিব (কন্সুলার ও ভিসা) রামাতান্ত গুপ্তা। ভারতীয় হাইকমিশনের দুই কর্মকর্তা প্রথমে ঢাকা থেকে বিমানযোগে যশোর যান। সেখান থেকে সড়ক পথে ঘটনাস্থলে পৌঁছান। হত্যাকাণ্ডের স্থান পরিদর্শন করেন। ঘটনাস্থলে স্থানীয়দের কাছে ঘটনার বিষয়ে জানতে চান। এরপর নিহতের বাড়িতে যান। সেখানে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। হাইকমিশনের দুই কর্মকর্তাদের সাথে ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন। তিনি পরিবারের সদস্যদের আশ্বস্ত করে বলেন, বাংলাদেশ…

Read More

সরকার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্বাধীনতা ও উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে : প্রধানমন্ত্রী

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের স্বাধীনতা, বিকাশ ও উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। শেখ হাসিনা বলেন, সাংবিধানিকভাবেই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশের সংবিধানের ৩৯ (২) (খ) অনুচ্ছেদে সংবাদক্ষেত্রের স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী আজ তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য সেলিনা বেগমের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় সম্পূর্ণভাবে বিশ্বাস করে। অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকার ‘তথ্য অধিকার আইন, ২০০৯’ প্রণয়ন করেছে। শেখ হাসিনা বলেন, সরকার গণমাধ্যম এবং সাংবাদিক বান্ধব। আর এজন্যেই…

Read More

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ১

জেলার পাঁচবিবি উপজেলায় পাঁচবিবি-গোবিন্দগঞ্জ সড়কের হরেন্দা নামক এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ৯টায় ব্যাটারিচালিত একটি অটোরিকশার ধাক্কায় দুই পথচারী নিহত ও একজন আহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহতরা হচ্ছেন: পাঁচবিবি উপজেলার বিদ্দিগ্রামের সন্তোস (৪৫) ও জিতেন (৫০)। এ দুঘটনায় আহত হন নুরুজ্জামান (৩৫) নামে এক যাত্রী। পাঁচবিবি বাজার থেকে ব্যাটারিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে শালাইপুর বাজারে যাওয়ার পথে হরেন্দা স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় রাস্তার পাশে থাকা দু’পথচারীকে চাপা দেয়। এতে কয়েকজন অটোরিকশার যাত্রীও আহত হন। গুরুতর আহত ৩ জনকে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত…

Read More