ছেলেকে ফেলে আসার জন্য ক্ষমা চাইলেন নিষ্ঠুর বাবা

 জাপানে সাত বছর বয়সী এক ছেলে সন্তানের বাবা তার সন্তানকে ফেলে আসার জন্য শুক্রবার ক্ষমা চেয়েছেন। তার সন্তান নিরাপদ অবস্থায় উদ্ধার হওয়ার পর তিনি ক্ষমা চাইলেন। শাস্তি হিসেবে বাবা-মা তাদের সন্তানকে পার্বত্য বনভূমি এলাকায় ফেলে আসায় শিশুটি প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিল। ইয়ামাতো তানুকার চিকিৎসার জন্য তাকে যে হাসপাতালে রাখা হয়েছে সেই হাসপাতালের বাইরে তার বাবা সাংবাদিকদের বলেন, ‘আমার বাড়াবাড়িমূলক কাজের জন্য আমাদের ছেলেকে কষ্টকর সময় কাটাতে হয়েছে।’ উদ্ধার কর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, ‘তার স্কুলের লোকদের ও উদ্ধার অভিযানে অংশ নেয়া লোকজনকে আমি যে সমস্যায় ফেলেছি সেজন্য…

Read More

ভূমধ্যসাগরে ১০৪ মৃতদেহ উদ্ধার

 ভূমধ্যসাগরে লিবিয়া ও গ্রিসের বৃহত্তম দ্বীপ ক্রিটের উপকূলে দুটি ডুবন্ত নৌযান থেকে ১০৪ মৃতদেহসহ ৩৪২ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।  শুক্রবার স্থানীয় সময় সকালে ইতালি ও গ্রিসের কোস্টগার্ড মৃতদেহ এবং জীবিতদের উদ্ধার করে। গ্রিসের কোস্টগার্ডের বরাতে রয়টার্স জানায়, দুটি বড় মাছ ধরার নৌকায় করে কমপক্ষে ৯০০ অভিবাসীকে বহন করা হচ্ছিল। কিন্তু ক্রিটের উপকূলে ঝড়ো হাওয়ায় দুটি নৌযান ডুবে যায়। ডোবার সময় নৌকা দুটির অবস্থান ছিল গ্রিসের উপকূল থেকে ৭৫ মাইল দক্ষিণে। এদিকে বিবিসি জানিয়েছে আজ সকালে পাঁচটি বাণিজ্যিক জাহাজ, দুটি কোস্টগার্ড এবং গ্রিস বিমানবাহিনীর একটি বিমান এই ‘বিপুল সংখ্যক’ অভিবাসীকে উদ্ধারে…

Read More

ঈদে শাহানা’র একাধিক মিউজিক ভিডিও

কণ্ঠশিল্পী শাহানা কাজী ঈদে নতুন একাধিক গানের ভিডিও নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন। কানাডার টরেন্টোতে বসবাসরত এ শিল্পী সেখানে নিয়মিত গান করে যাচ্ছেন। আর এবার একাধিক ভিডিও প্রকাশ করছেন তিনি। এ প্রসঙ্গে শাহানা বলেন, কানাডার টরেন্টো থেকে গত বছর আমার ‘ভালোবাসার কথা’ শীর্ষক বাংলা গানের প্রথম একক  অ্যালবাম প্রকাশ হয়। কবির বকুলের লেখা এ গানগুলো থেকে কিছু গানের ভিডিও শ্রোতাদের জন্য তৈরি করেছি। এরমধ্যে ‘অনুশোচনা’, ‘আমি সেই দিন’সহ শিরোনামের গানটির ভিডিওসহ বেশ কিছু ভিডিও ঈদের আগে কানাডার ব্লুসম মিউজিকের ব্যানারে প্রকাশ হবে। আশা করি সবার ভালো লাগবে। সুদূর কানাডা থেকে…

Read More

ঢাকা-আরিচা মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাভারের নবীনগর থেকে ঢাকা-আরিচা মহাড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট পর্যন্ত দুই লেনের মহাসড়কটি চার লেনে উন্নীত করা হবে। আগামী সেপ্টেম্বর মাসে এর সম্ভাব্য যাচাইয়ের কাজ করবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। গতকাল শুক্রবার দুপুরে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় সড়ক ও জনপথের নবনির্মিত পরিদর্শন বাংলো ‘পদ্মা যমুনা’র উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। চলতি বছরের বাজেট নিয়ে বিএনপির তিক্রিয়ায় মন্ত্রী বলেন, সরকার বিরোধীরা সব সময়ই বাজেটকে গণবিরোধী হিসেবে আখ্যায়িত করে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের…

Read More

পিরোজপুরে বিএনপি এজেন্টকে মারধর

পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নে বিএনপি প্রার্থীর এজেন্ট আবুল বাশার মাহবুবকে মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়ার ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৯টার দিকে ইউনিয়নের ২নং বরজারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রার্থীর সমর্থকরা তাকে মারধর করেন। পরে সাংবাদিক ও অন্যান্যদের হস্তক্ষেপে মাহবুব আবারো কেন্দ্রে প্রবেশ করতে সক্ষম হন।

Read More

শাহজালালে বিমানবন্দরে ৮ স্বর্ণের বার উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রীর কাছ থেকে ৮টি স্বর্ণের বার (৮০০ গ্রাম) উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা পুলিশ। ঢাকা কাস্টমস’র সহকারী কমিশনার রেজাউল করিম জানান, ‘শনিবার ভোর ৫টা ২৫ মিনিটে বিমানের বিজি ০৮৭ ফ্লাইটটি মালয়েশিয়া থেকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্লাইটের যাত্রী মো: কামালের কাছ থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করে শুল্ক গোয়েন্দা পুলিশ। কামালের বাড়ী কুমিল্লায়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা।

Read More

শেষ ধাপে ৭১০টি ইউপিতে ভোট গ্রহণ শুরু

চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ষষ্ঠ ও শেষ ধাপে ৬৯৮ ইউপিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। আর এর মধ্য দিয়েই সম্পন্ন হবে ইউপি নির্বাচন। অবশ্য স্থগিত হওয়া কয়েকটি ইউপিতে ভোটগ্রহণ পরে অনুষ্ঠিত হবে। শেষ ধাপে আওয়ামী লীগের ২৮ চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। ইউপি নির্বাচনে এখন পর্যন্ত ১১০ জনের বেশি মারা গেছে এবং আট হাজারের বেশি লোক আহত হয়েছে। নিহতদের অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মী। পর্যবেক্ষকরা বলছেন, চলমান ইউপি নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সহিংস নির্বাচন ছিল। তাই শনিবারের নির্বাচন নিয়েও শঙ্কা রয়েছে।…

Read More