সাভার, ১৫ জুন : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিহাস ভুলে যাননি। ইতিহাসের উপর দাঁড়িয়েই বাস্তবতার নিরিখে তিনি রাজনীতি করে যাচ্ছেন। আজ বুধবার সাভারের হেমায়েতপুরে মহাসড়কের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জাসদ সভাপতি হাসানুল হক ইনু’র সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের করা এক মন্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এটা নিয়ে কে কি বললো অথবা সৈয়দ আশরাফ কি বলেছেন, এগুলো সম্পূর্ণই তাদের নিজস্ব মন্তব্য। আসন্ন ঈদে বাড়ি ফেরা মানুষের দুর্ভোগ লাঘবে নেয়া…
Read MoreDay: June 15, 2016
জঙ্গী হামলার প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন
তৌহিদুল ইসলাম লালমনিরহাট , সারাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের হত্যার প্রতিবাদে এবং জঙ্গীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে আজ সোমবার সকালে লালমনিরহাটের মিশন মোড়ে মানব বন্ধন কর্মসূচী পালন করেছে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখা । পরিষদের সাধারণ সম্পাদক শ্রী গোপাল বর্মনের সভাপতিত্বে সকালে ঘন্টাব্যাপি এ মানব বন্ধনে বক্তারা অবিলম্বে হামলা বন্ধের দাবী ও দোষীদের বিচারের দাবী জানান।এসময় বক্তব্য রাখেন শ্রী শৈলেন্দ্র কুমার,রতন কুমার সাহা,এস দিলীপ রায় প্রমূখ।মানব বন্ধনে বাংলাদেশ পুজা উৎযাপন পরিষদ,শ্রী শ্রী গৌরিশংকর গোশালা সোসাইটি,চার্চ অব গড সহ বিভিন্ন সংগঠন অংশ নেয়।
Read Moreআনসারুল্লা বাংলা টিমের ২ সদস্য আটক
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে আনসারুল্লা বাংলা টিমের দুই সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারের উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার মধ্যরাতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও বেশকিছু জিহাদি বই উদ্ধার করা হয়েছে।
Read Moreশিগগিরই বিয়ে করছেন ক্যাটরিনা!
রণবীর কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর ইদানীং বেশ আলোচনায় আছেন ক্যাটরিনা কাইফ। গুঞ্জন উঠেছে খুব শিগগরিই বিয়ে করতে যাচ্ছেন এই বলিউড অভিনেত্রী। বিজনেস অব সিনেমার একটি প্রতিবেদনে বলা হয়েছে, গুঞ্জন শোনা যাচ্ছে, ক্যাটরিনার মা মেয়ের জন্য বর খুঁজে বেরাচ্ছেন। নিজের মেয়ের জন্য যোগ্য পাত্র খুঁজতে ব্যতিব্যস্ত হয়ে গেছেন ক্যাটরিনার মা। যদিও এই খবরটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ক্যাটরিনার মা তার মেয়েকে বিয়ের পিঁড়িতে দেখতে চান। ক্যাটরিনাকে বিয়ে তাদের প্রেমের সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার কথা ইচ্ছা প্রকাশ করেছিলেন রণবীর কাপুর। কিন্তু এ বছরের শুরুতেই তাদের সম্পর্কের ভাঙনের…
Read Moreলেনদেন বাড়লেও সূচক কমেছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকালের চেয়ে আজ লেনদেন বেড়েছে। তবে এদিন অধিকাংশ সূচক কমেছে। ডিএসইতে আজ ৩১৬ টি কো¤পানির ৮ কোটি ৭৫ লাখ ২১ হাজার ৭৩৯ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৩৬৩ কোটি ৭৮ লাখ ৬৫ হাজার ৯৯০ টাকা। যা আগের দিনের চেয়ে ৩১ কোটি ৮০ লাখ টাকা বেশি। ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৪.০০ পয়েন্ট কমে ৪৪০৫.৪০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ০.৮৮ পয়েন্ট কমে ১৭৩৬.৫২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক পয়েন্ট ১.৭১ বেড়ে ১০৮৫.১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩১৬ টি…
Read Moreবাইরের সহযোগীতা চাওয়া লজ্জার বিষয় : এরশাদ
গুম, খুন, হানাহানি আর নৈরাজ্য থেকে থেকে পরিত্রাণ পেতে দেশের মানুষ এখন বাইরের দেশের সহযোগিতা চাইছে। এটি অত্যন্ত লজ্জার বিষয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে এরশাদ এমন মন্তব্য করেন। এরশাদ দাবি করেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়, জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। এরশাদ বলেন, দলের নতুন কমিটি গঠনের কাজ চলছে। আর এতে ত্যাগী ও পরিশ্রমী নেতা-কর্মীদেরই জায়গা হবে। ইফতারের আগে দোয়ায় দেশ ও মুসলিম উম্মার শান্তি ও…
Read Moreরমজান ও আলী (আ) সম্পর্কে বিশ্বনবী (সা.)’র প্রাণস্পর্শী ভাষণ
রমজান মাসে ইবাদতের গুরুত্ব, এ মাসে সৌভাগ্য অর্জনের উপায় ও আলী (আ)’র শাহাদতের ভবিষ্যদ্বণী সম্পর্কে বিশ্বনবী (সা.)’র প্রাণস্পর্শী এই ভাষণটি একটি ঐতিহাসিক ভাষণ ও হাদিস হিসেবে প্রত্যেক মুসলমানের হৃদয়ে গেঁথে রাখা উচিত। এখানে পুরো হাদিস তথা ভাষণটি তুলে ধরা হল: “হে মানুষ! নিঃসন্দেহে তোমাদের সামনে রয়েছে আল্লাহর বরকতপূর্ণ মাস। এ মাস বরকত, রহমত বা অনুগ্রহ ও ক্ষমার মাস। এ মাস মহান আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাস। এ মাসের দিনগুলো সবচেয়ে সেরা দিন, এর রাতগুলো শ্রেষ্ঠ রাত এবং এর ঘণ্টাগুলো শ্রেষ্ঠ ঘণ্টা। এ মাস এমন এক মাস যে মাসে তোমরা আমন্ত্রিত হয়েছ…
Read Moreজাতিসংঘের আসন্ন ৭১তম সাধারণ অধিবেশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে বাংলাদেশ
স্টাফ রিপোর্টার, বাংলাদেশ সর্বসম্মতিক্রমে জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৭১তম সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে । এর আগে ইউএনজিএ ৭১তম অধিবেশনে ভাইস প্রেসিডেন্ট হিসাবে বাংলাদেশের প্রার্থীতার প্রতি এশিয়া-প্যাসেফিক গ্রুপ (এপিজি) সমর্থন জানায়। এ ছাড়াও বিভিন্ন আঞ্চলিক গ্রুপ থেকে বাংলাদেশসহ মোট ১৫টি দেশ ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে । নিয়ম অনুযায়ী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য পি-৫ দেশ ইউএনজিএ অধিবেশনে ভাইস প্রেসিডেন্ট হিসাবে থাকবে । ইউএনজিএ ৭১তম অধিবেশন সেপ্টেন্বরে শুরু হবে । ইউএনজিএ’র আসছে ৭১তম অধিবেশনের জন্য প্রেসিডেন্ট হিসাবে ফিজির স্থায়ী প্রতিনিধি পিটার টমসন নির্বাচিত হয়েছেন। পিটার টমসন ইউএনজিএ’র বর্তমান…
Read Moreউন্নয়নে গতি অব্যাহত রাখার জন্য সকলের দোয়া কামনা করেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনজীবীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সরকারের পদক্ষেপ সম্পর্কে বলেছেন, আমরা চেষ্টা করছি যেন আমাদের বিচার বিভাগ এবং আইনজীবীরা প্রত্যেকেই স্ব-স্ব কর্মস্থলে ভালভাবে একটি সুন্দর পরিবেশে কাজ করতে পারেন। তার জন্য যা যা করণীয় আমরা করে যাচ্ছি। ইতোমধ্যে অনেকগুলো প্রকল্পের কাজ চলছে সেগুলোও চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে গতি অব্যাহত রাখার জন্য সকলের দোয়া কামনা করে বলেছেন, ‘আমি আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন। এই রমজান মাসে যেন আমাদের উন্নয়নের গতিটা অব্যাহত থাকে।’ প্রধানমন্ত্রী গতকাল সুপ্রীম কোর্ট চত্বরে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন। প্রধানমন্ত্রী…
Read More