২০১৮ সাল নাগাদ পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া সম্ভব হবে : প্রধানমন্ত্রী

পদ্মা সেতুর নির্মাণ কাজ সন্তোষজনকভাবে এগিয়ে চলছে এবং ২০১৮ সাল নাগাদ এ সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া সম্ভব হবে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সাহসী নেতৃত্ব ও দৃঢ় সিদ্ধান্ত গ্রহণের ফলেই বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করা সম্ভব হয়েছে। তিনি আজ সংসদে স্বতন্ত্র সদস্য মো. রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি বলেন, দক্ষিণাঞ্চলের উন্নয়নের স্বার্থে ভাঙ্গা-বরিশাল সড়ক চারলেনে উন্নীতকরণের জন্য এডিবির অর্থায়নের ফিজিবিলিটি স্ট্যাডি ও ডিটেইলড ডিজাইন সমাপ্ত হয়েছে। বৈদেশিক সহায়তা প্রাপ্তির জন্য পিডিপিপির অনুমোদন প্রক্রিয়াধীন রযেছে। ইতোমধ্যে ঢাকা-খুলনা (এন-৫) মহাসড়কের…

Read More

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও দৃঢ় নেতৃত্বে সামনের দিনগুলো আরো বেশি সুন্দর হবে : সংসদ উপনেতা

প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও দৃঢ় নেতৃত্বে সামনের দিনগুলো আরো বেশি সুন্দর হবে। তিনি দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর পাশে এসে সকলকে সহযোগিতার আহবান জানান। আজ সকাল ১০টা ৫০ মিনিটে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে¡ অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের জন্য প্রশ্ন-জিজ্ঞাসা-উত্তর টেবিলে উপস্থাপন শেষে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হয়। বাজেট আলোচনা শুরুর পরপরই ড. শিরীন শারমিন চৌধুরী বৈঠকের সভাপতির আসন গ্রহণ করেন। গত ২ জুন অর্থমন্ত্রী আবুল মাল…

Read More

কোরআন প্রতিযোগিতায় স্টেডিয়ামে দর্শকের ঢল

ক্রিকেট কিংবা ফুটবল খেলায় স্টেডিয়ামের কানায় কানায় পূর্ণ দর্শক দেখেছেন অহরহই। হয়তো কোনো খ্যাতনামা ব্যান্ডের পরিবেশনায় কনসার্টেও দেখে থাকবেন। কিন্তু কোরআন প্রতিযোগিতায়ও এভাবে স্টেডিয়াম ভর্তি মানুষ দেখেছেন? আফ্রিকার রাষ্ট্র তানজানিয়ায় একটি স্টেডিয়ামে এভাবেই লোক জড়ো হয়েছিল কোরআন তেলাওয়াত শুনতে। রমজানের ১৩ দিন আগ থেকেই তানজানিয়ার রাজধানী দারুস সালামের একটি স্টেডিয়ামে কোরআন প্রতিযোগিতা শুরু হয়। তেলাওয়াত ও মুখস্তকরণ (হিফজ) এই দুই বিভাগে অসংখ্য লোকজন এ প্রতিযোগিতা উপভোগ করেন। প্রতি বছরই দেশটিতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Read More

খাগড়াছড়িতে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের পাইপা এলাকায় স্বামী ও স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার বেলা সাড়ে ১১টায় দূর্গম পাইপা এলাকার একটি লেকের পাড় থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহতরা হলেন- এনামুল হক(৫০) ও পারভিন আক্তার (৩৫)। মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ সাহাদৎ হোসেন টিটু ঘটনাস্থল থেকে জানান, মঙ্গলবার বিকালের দিকে তারা হত্যার শিকার হতে পারে। এই দম্পতি একটি আম বাগানের দেখাভাল করতো। এখানেই তাদের বসবাস। পুলিশ জানায়, তাদের দুই জনের মাথা, ঘাড়সহ শরীরে বিভিন্ন অংশে ধারালো দায়ের কোপের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য…

Read More

বিআইডব্লিউটিসি’র ঈদ স্পেশাল সার্ভিস আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু

 আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার থেকে স্পেশাল সার্ভিস শুরু করবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। রাষ্ট্রীয় এই সংস্থার ঈদসেবা ১০ জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে। মোট ৫টি জাহাজের মাধ্যমে এই বিশেষ সার্ভিস পরিচালনা করা হবে। এছাড়া আগামী ৩ জুলাই ১৯টি লঞ্চের মাধ্যমে বেসরকারি লঞ্চ মালিকদের সংগঠন অভ্যন্তরীণ যাত্রী পরিবহন সংস্থা বিশেষ সার্ভিস শুরু করবে। বরিশাল বিআইডব্লিউটিসি’র সহকারী মহাব্যবস্থাপক সৈয়দ আবুল কালাম আজাদ বাসস’কে জানান, এবার সংস্থার নিয়মিত ৫টি জাহাজ যাত্রী পারাপারে নিয়োজিত থাকবে। এগুলো হলো, পিএস মাহসুদ, অস্ট্রিচ, লেপচা, এমভি মধুমতি ও বাঙালী। এসব জাহাজ বরিশাল-ঢাকা-চাঁদপুর, ঝালকাঠী, হুলারহাট…

Read More

রাষ্ট্রপতির কাছে চার রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

চেক প্রজাতন্ত্র, মালি, মোঙ্গলিয়া ও পর্তুগালের রাষ্ট্রদূতগণ আজ পৃথকভাবে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে তাদের পরিচয়পত্র পেশ করেছেন। তারা হলেনÑ চেক প্রজাতন্ত্রের মিলান হোভোর্ক, মালির নিয়ানকোরো জিয়াহ্ সামাকে, মোঙ্গলিয়ার গনচিং গানবোল্ড ও পর্তুগালের জেয়াও দা কামারা। এই চার দেশের চারজনই অনাবাসিক দূত। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসসকে জানান, রাষ্ট্রপতি রাষ্ট্রদূতদের স্বাগত জানিয়ে তাদের দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং আশা প্রকাশ করেন যে, তারা বাংলাদেশ ও ওইসব দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তিনি দূতদের অবাধে বাংলাদেশ সফরের পরামর্শ দেন। রাষ্ট্রপতি বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার ক্রম…

Read More

হাতিবান্ধায় জমি দখল নিয়ে সংঘর্ষ নিহত ১ গ্রেফতার ৩

লালমনিরহাট জেলার হাতিবান্ধার টংভাঙ্গা ইউনিয়নের বড়াইপাড়া গ্রামে জমি নিয়ে দুপক্ষের সংঘর্যে শহিদার রহমান (৩৮) নামের এক ব্যাক্তি নিহত হয়েছে। এঘটনায় পুলিশ একই পরিবারের তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, মৃত মোরশেদ খাঁর ছেলে রমজান আলী ( ৫৫) নুর ইসলাম (৪৫) ও নজরুল ইসলাম (৪২)। পুলিশ লাশ ময়না তদন্তে লালমনিরহাট সদও হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। আটককৃতদের লালমনিরহাট জেলহাজাতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। হাতিবান্ধা থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।

Read More

নিরপেক্ষ নির্বাচন চায় খালেদা জিয়া

গায়ের জোরে ক্ষমতা ধরে না রেখে ব্রিটেনের গণভোট থেকে শিক্ষা নিয়ে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সোমবার সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইফতারপূর্ব এক সংক্ষিপ্ত বক্তব্যে খালেদা জিয়া সরকারের উদ্দেশে বলেন, ব্রিটেনের দিকে তাকিয়ে দেখুন, তাদের কাছ থেকে শিখুন। জনগণের মতামতকে সম্মান করে গণভোটে এগিয়ে থাকার কারণে প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন। খালেদা জিয়া বলেন, গায়ের জোরে সবকিছু হয় না। ব্রিটেনের পথ…

Read More

দেশের ব্যাংকিং খাত দিনকে দিন বিকশিত হচ্ছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে দেশের ব্যাংকিং খাত ও দিনকে দিন বিকশিত হচ্ছে। তিনি বলেন, ‘দেশের অর্থনীতির অবস্থান মজবুত হবার সঙ্গে সঙ্গে ক্রমেই দেশের ব্যাংকিং খাত বিকশিত হচ্ছে। ..দেশের জনগণও এখন ব্যাংকিং খাতের সেবা গ্রহণে আগ্রহী হয়ে উঠছে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে গণভবনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদানের চেক গ্রহণকালে এ কথা বলেন। নিজ নিজ ব্যাংকের পক্ষে চেয়ারম্যান এবং ব্যাবস্থাপনা পরিচালক এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তওফিক-ই-এলাহী চৌধুরী ও বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল…

Read More

বিদায় মেসি

তিন দিন আগেই লিওনেল মেসি পা দিয়েছেন ২৯ বছরে। পেশাদার ফুটবলাররা এই বয়সে কোনোভাবেই চিন্তা করেন না অবসরের কথা। কিন্তু একের পর এক ফাইনালে হারের হতাশা মেনে নিতে না পেরে বিস্ময়কর এক সিদ্ধান্তই নিয়ে ফেলেছেন এ সময়ের অন্যতম সেরা ফুটবলার। জানিয়েছেন, আর কোনো দিনই আন্তর্জাতিক ফুটবল খেলবেন না জাতীয় দলের জার্সি গায়ে। ২০১৪ সালের বিশ্বকাপ, ২০১৫ সালের কোপা আমেরিকার পর আরো একবার ফাইনালে উঠে হতাশ হতে হয়েছে মেসিকে। গত বছরের মতো এবারও কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে হারের স্বাদ পেয়েছেন আর্জেন্টাইন ফুটবলাররা। টাইব্রেকারের প্রথম শটটি নিতে গিয়ে ব্যর্থ হয়েছেন অধিনায়ক…

Read More