স্টাফ রিপোর্টার,১৫ জুলাই ২০২২(বিবিনিউজ ):সাভারের আশুলিয়ায় ভয়াভহ আগুনে পুড়ে গেছে শ্রমিক কলোনীর প্রায় ১৬ টি আধাপাকা ঘর। সকালে উপজেলার ইয়ারপুর ইউনিয়নের ঘোষবাগের ভুইয়া বাড়ি এলাকায় জনৈক মোফাজ্জল হোসেন ভুইয়ার শ্রমিক কলোনীর বাড়িতে এ আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে দুপুরে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। এসময় তিনি আগুনে পুড়ে যাওয়া বাড়িটি পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সাথে কথা বলেন। পরে তিনি সেখানে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ও শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থবিতরণ করেন।
এলাকাবাসী জানায়,সকালে ওই শ্রমিক কলোনীর প্রায় ১৬ টি আধাপাকা ঘর আগুনে পুড়ে যায়। এসময় ১৬টি ঘরের সমস্ত মালামাল ও শ্রমিকদের জমানোকৃত নগদ অর্থও পুড়ে যায়। পরে খবর পেয়ে আশুলিয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত্র বলে জানিয়েছে বাড়ির মালিক। পরে খবর পেয়ে ত্রাণ প্রতিমন্ত্রী ওই বাড়িতে গিয়ে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন। পরে প্রতিমন্ত্রী আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ঘোড়াপির মাজার এলাকায় দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এসময় সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মেহেদী মাসুদ মঞ্জু,ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্ল্যা মোশারফ হোসেন মুসা,আশুলিয়া থানা যুবলীগের সাবেক প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ ভুইয়াসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সাভারের আশুলিয়ায় শ্রমিক কলোনীতে ভয়াভহ আগুন
