আশুলিয়ায় এক গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা


স্টাফ রিপোর্টার, ২৭ফেব্রুয়ারি, ২০২৫ (বিবিনিউজ) :মাদক ব্যবসা না করতে চাওয়ায় সাভারের আশুলিয়ায় এক গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাং সদস্যরা। সকালে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল এলাকায় এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। নিহতের পরিবারের সদস্যরা জানায়,আশুলিয়ায় দীর্ঘদিন ধরে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করে আসছিলো মমিন ইমলাম নামের এক ব্যক্তি। পরে তাকে মাদক ব্যবসা করার জন্য চাপ দিচ্ছিলেন কিশোর গ্যাং লিডার রুবেল। এসময় তিনি মাদক ব্যবসা করতে অস্বীকার করলে সকালে প্রায় ৩০ জনের একটি কিশোর গ্যাং গ্রুপ দক্ষিণ বাইপাইল এলাকায় তাকে ধরে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে স্থানীয়রা আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করে। এঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে,হত্যাকারীদের সবাইকে আটকের চেষ্টা চলছে।

Related posts

Leave a Comment