সাভারে চুরি হওয়া ৭ লাখ টাকা উদ্ধার,গ্রেফতার ১


স্টাফ রিপোর্টার, ২৭ফেব্রুয়ারি, ২০২৫ (বিবিনিউজ) :সাভারে চুরি হওয়া ৭ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। সকালে সাভার মডেল থানায় টাকা উদ্ধারের বিষয়টি জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবীর। পুলিশ জানায়, গেল ১০ই ফেব্রুয়ারি সাভারের আনন্দপুর এলাকার সাইফুল ইসলামের বাড়ির আলমারি থেকে নগদ ৮ লাখ ৭০ হাজার টাকা চুরি করেন প্রতিবেশী ইদ্রিস খাঁন মানিক। পরে এঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের করা হলে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ভোররাতে আনন্দপুর এলাকার একটি বাড়ি থেকে চোর ইদ্রিস খান মানিককে আটক করে পুলিশ । এসময় তার বাড়ির রুম থেকে চুরি করা সাত লাখ টাকা উদ্ধার করা হয়। অপর বাকি টাকাগুলা দিয়ে তিনি মাদক সেবন করে খরচ করেছেন। পরে আসামিকে সকালে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত চোর ধামরাই উপজেলার মৃত জামিল খানের ছেলে।

Related posts

Leave a Comment