২৯ মার্চ ২০২৫(বিবিনিউজ):প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া এক ভাষণে বিশ্বকে বদলে দিতে বড় কিছু করার স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন। তিনি আজ শনিবার বেইজিংয়ে পিকিং বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণে এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান শুধু মাত্র শেখার জায়গা নয়, এটি স্বপ্ন দেখারও জায়গা।’ স্বপ্ন দেখতে পারা পৃথিবীর সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, ‘আপনি যদি স্বপ্ন দেখেন, তবে তা ঘটবেই। আপনি যদি স্বপ্ন না দেখেন, তবে তা কখনও ঘটবে না।’ শিক্ষার্থীদের অতীতের দিকে নজর…
Read MoreMonth: March 2025
মানুষকে দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে : প্রধান উপদেষ্টা
২৫ মার্চ ২০২৫(বিবিনিউজ): স্বাধীন বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘দীর্ঘদিন ধরে এদেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে। দুর্নীতি, লুটপাটতন্ত্র ও গুম-খুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করা হয়েছে।’ তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে আইনের শাসন থাকবে, মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত হবে এবং একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হবে। কিন্তু ন্যায়ভিত্তিক সমাজ এখনো প্রতিষ্ঠা করা যায়নি। প্রধান উপদেষ্টা আজ মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘স্বাধীনতা…
Read Moreসাভারে ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত যাত্রীবাহী বাসে ডাকাতি
স্টাফ রিপোর্টার ,২৫ মার্চ ২০২৫(বিবিনিউজ): ঢাকার সাভারে ঢাকা – আরিচা মহাসড়কে আবারও চলন্ত যাত্রীবাহী বাসে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের মালামাল, নগদ টাকা ও মোবাইল ফোন লুটের ঘটনা ঘটেছে। সোমবার রাতে ঢাকা- আরিচা মহাসড়কের সিএন্ডবি এলাকায় এ ঘটনা ঘটে।বাস যাত্রী লিটন জানায়, আমি একজন ব্যবসায়ী। বিকেলে শুভযাত্রা বাসে করে গুলিস্তান থেকে মালামাল নিয়ে আশুলিয়ার বলিভদ্র এলাকায় যাচ্ছিলাম। রাতে বাসটি সাভারে পৌঁছালে সিটি সেন্টারের সামনে থেকে কয়েক জন যাত্রীবেশে বাসে ওঠে। পরে তারা বাসের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিস পত্র লুট করে সিএনবি এলাকায়…
Read Moreস্বাধীনতা দিবস উপলক্ষ্যে সাভারে জাতীয় শহীদ স্মৃতিসৌধ সম্পন্ন প্রস্তুত
শেখ বাশার ,২৫ মার্চ ২০২৫(বিবিনিউজ): রাত পোহালেই ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এই দিবসে জাতির শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে পুরাপুরি প্রস্তুত করা হয়েছে ঢাকার সাভারের জাতীয় শহীদ স্মৃতিসৌধ। এরই মধ্যে পুরো স্মৃতিসৌধ এলাকা ধুয়ে-মুছে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। রংতুলির কাজও শেষ করা হয়েছে। সেই সাথে স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তিন বাহিনীর গার্ড অব অনারসহ সার্বিক দায়িত্বে রয়েছেন সাভার ৯ম পদাতিক ডিভিশন।শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত সাভারের জাতীয় শহীদ স্মৃতিসৌধ। ২৬ মার্চ ভোরের সূর্য ওঠার সাথে সাথে সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধে নাম জানা ও না…
Read Moreবিএনপিতে সন্ত্রাসী চাঁদাবাদ ও দুর্বৃত্তদের জায়গা নেই
স্টাফ রিপোর্টার ,২৩ মার্চ ২০২৫(বিবিনিউজ): বিএনপিতে সন্ত্রাসী চাঁদাবাদ ও দুর্বৃত্তদের জায়গা নেই বলে জানিয়েছেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার। আশুলিয়ার নয়ারহাট গণবিদ্যাপীট উচ্চ বিদ্যালয় মাঠে আশুলিয়া থানা বিএনপি আয়োজিত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের আলোচনা সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়াসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Read Moreসাভারে মেহেদীর পাতা চাষের বাম্পার ফলন
স্টাফ রিপোর্টার,২৩ মার্চ, ২০২৫ (বিবিনিউজ) :ঈদ মানে আনন্দ,ঈদ মানে খুশি। ঈদের কেনা কাটা এরই মধ্যে শেষ হলেও, বাকী শুধু হাত রাঙ্গানোর মেহেদীর আলপনা। ঈদকে ঘিরে বাহারি নকশায় হাত সাজাতে তরুণীদের ব্যস্ততার পাশাপাশি ছেলেরাসহ নানা বয়সির মানুষও ঈদে মেহেদী পড়ে। তাই ব্যস্ত সময় পার করছেন সাভারের মেহেদী চাষীরা। বাগান পরিচর্যার পাশাপাশি এবার ভালো দাম পাবেন আশায় বুক বেধেছেন শতাধিক মেহেদী চাষী। এ বছর মেহেদীর পাতা চাষের বাম্পার ফলন হয়েছে।সহজলভ্যতা ও ঝামেলা এড়াতে বিগত কয়েক বছর ধরে টিউব মেহেদীই অনেকটা বাজার দখল করে রেখেছে। তবে গাছের মেহেদীর কদর কমেনি। শুধু তাই নয়,…
Read Moreর্যাব ও এপিবিএনকে জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
২২ মার্চ, ২০২৫ (বিবিনিউজ) : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশের বিশেষায়িত ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন । তিনি আজ সকালে রাজধানীর উত্তরায় অবস্থিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) হেডকোয়ার্টার পরিদর্শনকালে এ আহ্বান জানান। পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বাহিনী দুইটির কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং অধস্তন ফোর্সদের বাসস্থান, খাবার ও আনুষঙ্গিক সুবিধা নিশ্চিতকরণ ও এ সম্পর্কে যত্নবান হওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন। এ সময় বাহিনী দুইটির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Read Moreধামরাই জাতীয় পরিচয়পত্র কার্যক্রম পরিদর্শন করলেন নির্বাচন কমিশনার
স্টাফ রিপোর্টার,২২ মার্চ, ২০২৫ (বিবিনিউজ) : ধামরাই সরকারি হার্ডিঞ্জ স্কুল ও কলেজে নতুন জাতীয় পরিচয়পত্র কার্যক্রম পরিদর্শন করেছেন নির্বাচন কমিশনার জনাব আব্দুর রহমানেল মাছউদ। তিনি শুক্রবার সকাল ৯:৩০ ঘটিকায় ধামরাই সরকারি হার্ডিঞ্জ স্কুল ও কলেজে উপস্থিত হয়ে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসারের মামনুন আহমেদ অনিক।
Read Moreট্রাম্প বৃহস্পতিবার শিক্ষা বিভাগ ভেঙে দেওয়ার নির্দেশ দিতে পারেন
২০ মার্চ, ২০২৫ (বিবিনিউজ) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার শিক্ষা বিভাগ ভেঙে দেওয়ার জন্য একটি আদেশে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে, যা আমেরিকান রক্ষণশীলদের দীর্ঘদিনের লক্ষ্য পূরণ করবে। ওয়াশিংটন থেকে এএফপি এখবর জানায়। বুধবার বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে যে হোয়াইট হাউসের একটি অনুষ্ঠানে এই আদেশ স্বাক্ষরিত হবে, কারণ, ইতোমধ্যেই এই বিভাগের কর্মী সংখ্যা ব্যাপকভাবে হ্রাস এবং তহবিল কমানোর প্রচেষ্টা চলছে। ট্রাম্পের শিক্ষা সচিব, ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের প্রাক্তন সিইও লিন্ডা ম্যাকমাহন ৩ মার্চ শপথ গ্রহণের পরপরই একটি স্মারকলিপি জারি করেন যে সংস্থাটি তার “চূড়ান্ত মিশন” শুরু করবে। পরের…
Read Moreসাবেক ত্রাণ প্রতিমন্ত্রী এনাম চার দিনের রিমান্ডে
২০ মার্চ, ২০২৫ (বিবিনিউজ) : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার সাভার থানার সাজ্জাদ হোসেন নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। বুধবার তাকে কারাগার থেকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে আসামির রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একেএম মহিউদ্দিন তার…
Read More