প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

১৯ মার্চ, ২০২৫ (বিবিনিউজ) : ‌‌‌‌‌‌‌‌‌‌‌অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সৌজন্য সাক্ষাৎ হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে সেনাপ্রধান দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি ও সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। পাশাপাশি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনীর বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। আলোচনাকালে সেনাপ্রধান তাঁর সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। সফরটি দুই দেশের মধ্যকার সম্পর্কোন্নয়ন ও…

Read More

গাজায় হামলা কেবল শুরু : নেতানিয়াহু

১৯ মার্চ, ২০২৫ (বিবিনিউজ) : ফিলিস্তিনের গাজা উপত্যকায় রাতের বেলা ব্যাপক হামলার পর মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘এ হামলা কেবল শুরু। হামাসের সঙ্গে ভবিষ্যতের সমঝোতা কেবল গুলির মাধ্যমেই হবে।’ গাজা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। হামাস-নিয়ন্ত্রিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, জানুয়ারিতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই (সোমবার রাতে সংঘটিত হামলা) সবচেয়ে বড় হামলা। এতে গাজা উপত্যকায় ৪০০ জনেরও বেশি লোক নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, ‘গত ২৪ ঘণ্টায় হামাস আমাদের বাহুর শক্তি অনুভব করেছে। আমি আপনাদের এবং তাদের প্রতিশ্রুতি দিতে…

Read More

ঢাকায় সাত বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড

১৯ মার্চ, ২০২৫ (বিবিনিউজ) : চার বছর আগে রাজধানীর খিলগাঁওয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে জাহিদুল ইসলাম নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক মোছাম্মৎ রোকসানা বেগম হ্যাপি আজ বুধবার এ রায় দেন। রায় ঘোষণার পর আসামি জাহিদুলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, ২০২১ সালের ২১ মার্চ সন্ধ্যায় শিশুটিকে পড়াতে আসেন আসামি জাহিদুল। এ সময় শিশুটির বাবা-মা বাসার বাইরে ছিলেন। পরে শিশুটির বাবা-মা বাসায় আসেন। বাবা-মাকে দেখে শিশুটি কাঁদতে থাকে। শিশুটি তার বাবা-মাকে জানায়, সে যখন বাথরুমে গিয়েছিল, তখন…

Read More

দোহার উপজেলার আইন শৃঙ্খলা উন্নতিকরনের লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত

১৯ মার্চ, ২০২৫ (বিবিনিউজ) : দোহার উপজেলার আইন শৃঙ্খলা উন্নতিকরনের লক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম-এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা জুড়ে চলমান জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।বিশেষ করে কৃষি জমির টপ সয়েল রক্ষায় চলমান পুকুর খননসহ সব ধরনের জমিতে খনন নিষিদ্ধ, পদ্মা নদীর বুক চিরে বালু উত্তোলন বন্ধে নৌ-পুলিশের টহল বৃদ্ধিকরন ও দোহার সিমান্তে নদীতে ড্রেজার চালনা বন্ধ করতে বিশেষ সর্তকবার্তা প্রদান, চুরি-ডাকাতি বন্ধে টহল বৃদ্ধি ও প্রয়োজনে সেনাবাহিনীর সাহায্য নেওয়া, মাদক স্পটগুলো চিহ্নিতকরন ও ধ্বংস করা, ব্যাটারী চালিত…

Read More

ঈদযাত্রাকে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে রেলওয়ের নানা উদ্যোগ

১৯ মার্চ, ২০২৫ (বিবিনিউজ) : ঈদ আসন্ন। শেকড়ের টানে ঘরে ফেরা শুরু করছে মানুষ। বরাবরের মতো এবারও ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের পছন্দের শীর্ষে রয়েছে ট্রেন। যাত্রীসেবা, অনলাইন টিকিট, নিরাপত্তা ও সময় বাঁচানোসহ নানা দিক বিবেচনায় রেলপথকে বেছে নিচ্ছে যাত্রীরা। ঈদযাত্রা উপলক্ষে অগ্রিম টিকিট কাটতে অনলাইনে ব্যাপক সক্রিয় হয়েছেন তারা। ৩৫ হাজার ৯১৩টি টিকিটের জন্য ১৭ মার্চ রেলওয়ে অ্যাপ ও ওয়েবসাইটে ভিজিটর হিট করেছে প্রায় আড়াইকোটি বার। এখন পর্যন্ত কোন টিকিট অবিক্রিত নেই। এবারের ঈদযাত্রাকে নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও উৎসবমুখর করতে নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঢাকার প্রধান দু’টি রেলওয়ে স্টেশন,…

Read More