জাতিসংঘ মহাসচিবের ঢাকা ত্যাগ

১৬ মার্চ, ২০২৫ (বিবিনিউজ) : জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশে চার দিনের সফর শেষে আজ রোববার সকাল ৯:৫৫ মিনিটে ঢাকা ত্যাগ করেছেন। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানান। ঢাকা ত্যাগের আগে জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন। সফরকালে, জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন। তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন এবং প্রায়…

Read More