ট্রাম্প বৃহস্পতিবার শিক্ষা বিভাগ ভেঙে দেওয়ার নির্দেশ দিতে পারেন

২০ মার্চ, ২০২৫ (বিবিনিউজ) : ‌‌‌‌‌‌‌‌‌‌‌ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার শিক্ষা বিভাগ ভেঙে দেওয়ার জন্য একটি আদেশে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে, যা আমেরিকান রক্ষণশীলদের দীর্ঘদিনের লক্ষ্য পূরণ করবে। ওয়াশিংটন থেকে এএফপি এখবর জানায়। বুধবার বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে যে হোয়াইট হাউসের একটি অনুষ্ঠানে এই আদেশ স্বাক্ষরিত হবে, কারণ, ইতোমধ্যেই এই বিভাগের কর্মী সংখ্যা ব্যাপকভাবে হ্রাস এবং তহবিল কমানোর প্রচেষ্টা চলছে। ট্রাম্পের শিক্ষা সচিব, ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের প্রাক্তন সিইও লিন্ডা ম্যাকমাহন ৩ মার্চ শপথ গ্রহণের পরপরই একটি স্মারকলিপি জারি করেন যে সংস্থাটি তার “চূড়ান্ত মিশন” শুরু করবে। পরের…

Read More

সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী এনাম চার দিনের রিমান্ডে

২০ মার্চ, ২০২৫ (বিবিনিউজ) : ‌‌‌‌‌‌‌‌‌‌‌ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার সাভার থানার সাজ্জাদ হোসেন নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। বুধবার তাকে কারাগার থেকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে আসামির রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একেএম মহিউদ্দিন তার…

Read More