ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা

১১ মার্চ, ২০২৫ (বিবিনিউজ) :এ বছরের ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। ইসলামী শরিয়াহ মতে, আটা, যব, কিশমিশ, খেজুর, পনির ইত্যাদি পণ্যগুলোর যেকোনো একটি দিয়ে ফিতরা দেওয়া যায়। গম বা আটা দিয়ে ফিতরা আদায় করলে ১ কেজি ৬৫০ গ্রাম বা এর বাজারমূল্য ১১০ টাকা দিতে হবে। যব দিয়ে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ৫৩০ টাকা, খেজুর দিয়ে ৩ কেজি ৩০০ গ্রাম বা…

Read More

ধামরাইয়ে আখের রস ছাড়াই তৈরি হচ্ছে গুড়, নিরব প্রশাসন

স্টাফ রিপোর্টার,১১ মার্চ, ২০২৫ (বিবিনিউজ) :ঢাকার ধামরাইয়ে আখের রস ছাড়াই আটা চিনি ও কেমিক্যাল এর রং দিয়ে তৈরি করা হচ্ছে গুড়। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে এসব বিষাক্ত গুড় তৈরি করে বাজারজাত করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে অবৈধ গুড় ব্যবসায়ীরা। ধামরাই পৌর এলাকার ইসলামপুরের ছয়বাড়িয়ার তালতলা এলাকায় এই অবৈধ গুড় কারখানার সন্ধান মিলেছে । বিষাক্ত ভাবে তৈরি করা এইসব গুড় মানুষজন কিনে ভাপা পিঠা চিতই পিঠা সহ বিভিন্ন পিঠায় ব্যবহার করে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন। অনেকে এসব গুড়ে তৈরি করা পিঠা পুলি ও শরবত খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন। এলাকাবাসী জানায় ,সেখানে…

Read More

নারীদের উত্ত্যক্ত করার অভিযোগে যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার,১১ মার্চ, ২০২৫ (বিবিনিউজ) : সাভারে হিজাব ছাড়া নারীরা ঘর থেকে বের হলে ধর্ষণের শিকার হতে পারে এমন অভিযোগ তুলে অঙ্গভঙ্গি করার অভিযোগে ছদ্মবেশী এক কন্টেনকিয়েটার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রাতে সাভারের আমিনবাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত ওই বখাটে যুবকের নাম খালিদ মাহমুদ হৃদয় খান। পুলিশ জানায়, গ্রেফতারকৃত ওই যুবক সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে নারীদের উত্ত্যক্ত করে আসছিল দীর্ঘদিন ধরে। হিজাব ছাড়া নারীরা বের হলে ধর্ষণের শিকার হতে পারে এমন কথা বলে সেই ভিডিও ধারণ করে নিজের ফেসবুকে ছড়িয়ে দেন। পরে বিষয়টি সাভার মডেল থানা পুলিশদের…

Read More

সাভারের আমিনবাজারে পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার,১১ মার্চ, ২০২৫ (বিবিনিউজ) :সাভারের আমিনবাজারে পল্লী বিদ্যুতের পাওয়ার গ্রিডে আগুন লাগার ঘটনা ঘটেছে। সকাল আটটার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে স্থানীয় ও আশপাশের ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল আটটার দিকে ওই পাওয়ার গ্রিডে ভয়াবহ আগুন লাগে পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘন্টাখানিক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।

Read More