বুধবার থেকে ৬৪ জেলায় ট্রাকসেলে টিসিবি’র পণ্য বিক্রি শুরু হবে: বাণিজ্য উপদেষ্টা

৩ মার্চ, ২০২৫ (বিবিনিউজ) :বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আজ জেলা প্রশাসকদের সাথে টিসিবি পণ্য বিক্রয় সম্পর্কিত এক ভার্চুয়াল সভায় বক্তব্য রাখেন। ছবি: পিআইডি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, নিম্নআয়ের মানুষের জন্য সুবিধা নিশ্চিত করতে আগামী বুধবার থেকে ৬৪ জেলায় ট্রাকসেলের মাধ্যমে টিসিবি’র পণ্য বিক্রি শুরু হবে। আজ রোববার স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবি’র পণ্য বিক্রয় সংক্রান্ত এক ভার্চুয়াল সভায় জেলা প্রশাসকদের উদ্দেশ্যে একথা বলেন বাণিজ্য উপদেষ্টা। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শেখ বশিরউদ্দীন বলেন, এক কোটি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে টিসিবি’র পণ্য পৌঁছে দিতে চাই। প্রকৃত উপকারভোগী নির্বাচনে…

Read More