র‌্যাব ও এপিবিএনকে জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

২২ মার্চ, ২০২৫ (বিবিনিউজ) : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশের বিশেষায়িত ইউনিট র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন । তিনি আজ সকালে রাজধানীর উত্তরায় অবস্থিত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) হেডকোয়ার্টার পরিদর্শনকালে এ আহ্বান জানান। পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বাহিনী দুইটির কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং অধস্তন ফোর্সদের বাসস্থান, খাবার ও আনুষঙ্গিক সুবিধা নিশ্চিতকরণ ও এ সম্পর্কে যত্নবান হওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন। এ সময় বাহিনী দুইটির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Read More

ধামরাই জাতীয় পরিচয়পত্র কার্যক্রম পরিদর্শন করলেন নির্বাচন কমিশনার

স্টাফ রিপোর্টার,২২ মার্চ, ২০২৫ (বিবিনিউজ) : ‌‌‌‌‌‌‌‌‌‌‌ধামরাই সরকারি হার্ডিঞ্জ স্কুল ও কলেজে নতুন জাতীয় পরিচয়পত্র কার্যক্রম পরিদর্শন করেছেন নির্বাচন কমিশনার জনাব আব্দুর রহমানেল মাছউদ। তিনি শুক্রবার সকাল ৯:৩০ ঘটিকায় ধামরাই সরকারি হার্ডিঞ্জ স্কুল ও কলেজে উপস্থিত হয়ে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসারের মামনুন আহমেদ অনিক।

Read More