নারীদের উত্ত্যক্ত করার অভিযোগে যুবক গ্রেফতার


স্টাফ রিপোর্টার,১১ মার্চ, ২০২৫ (বিবিনিউজ) : সাভারে হিজাব ছাড়া নারীরা ঘর থেকে বের হলে ধর্ষণের শিকার হতে পারে এমন অভিযোগ তুলে অঙ্গভঙ্গি করার অভিযোগে ছদ্মবেশী এক কন্টেনকিয়েটার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রাতে সাভারের আমিনবাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত ওই বখাটে যুবকের নাম খালিদ মাহমুদ হৃদয় খান। পুলিশ জানায়, গ্রেফতারকৃত ওই যুবক সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে নারীদের উত্ত্যক্ত করে আসছিল দীর্ঘদিন ধরে। হিজাব ছাড়া নারীরা বের হলে ধর্ষণের শিকার হতে পারে এমন কথা বলে সেই ভিডিও ধারণ করে নিজের ফেসবুকে ছড়িয়ে দেন। পরে বিষয়টি সাভার মডেল থানা পুলিশদের নজরে আসলে রাতে আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃত ওই যুবক পাগলের ছদ্মবেশ ধারণ করে এ সমস্ত ভিডিও ধারণ করে আসছিল।
এবিষয়ে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবীর বলেন গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হবে।

Related posts

Leave a Comment