রৌমারীতে বজ্রপাতে আহত ৩

bojjoকুড়িগ্রামের রৌমারী উপজেলায় বজ্রপাতে তিনজন আহত হয়েছেন।

শুক্রবার সকাল ১০টার দিকে প্রচবল বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের আলগারচর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন – সবুজ মিয়া (২৭), আব্দুস সামদ (৪৫) ও আব্দুল খালেক (৪০)।

আহত সবুজ মিয়া ও আব্দুস সামাদ রাজিবপুর উপজেলার বালিয়ামারী নয়াপাড়া গ্রামের বাসিন্দা ও আব্দুল খালেক রৌমারী উপজেলার আলগারচর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে রৌমারী উপজেলার আলগারচর থেকে রাজিবপুর ফেরার পথে তুমুল বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে স্থানীয় খালেক মিয়ার দোকানে আশ্রয় নেয় সবুজ ও সামাদ। এ সময় বজ্রপাতে দোকানের মালিক আব্দুল খালেক, গাড়ির চালক সবুজ মিয়া ও আব্দুস সামাদ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. দেলোয়ার হোসেন জানান, বজ্রপাতে আহতদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।

Related posts

Leave a Comment