লক্ষ্মীপুরে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

bosroলক্ষ্মীপুর, ১৯ ডিসেম্বর : জেলায় দরিদ্র ৪ হাজার ৬শ’ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার ১৫টি ওয়ার্ডের দরিদ্র পরিবারগুলোর মাঝে কম্বল বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মো. গোলাম ফারুক পিংকু।
জানা গেছে, তার ব্যক্তিগত উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী, যুগ্ম-সম্পাদক জসিম উদ্দিন, জেলা শ্রমিক লীগের আহবায়ক মামুনুর রশিদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ প্রমুখ।

Related posts

Leave a Comment