ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা নিখোঁজ

ব্র্যাক ব্যাংকের শ্যামলী শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা নাইমুল ইসলাম সৈকত রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। গত মঙ্গলবার সকালে ব্যাংকের শ্যামলী শাখা থেকে গুলশানে যাওয়ার সময় তিনি নিখোঁজ হন। এ ঘটনায় গতকাল বুধবার তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানা সূত্র জানায়, সৈকত এর সর্বশেষ অবস্থান ছিল নিকেতন এলাকায়। এর পর  থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। তাকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। সৈকতের ভগ্নিপতি জামাল উদ্দিন জানান, ব্যাংকের কাজে গত মঙ্গলবার সকালে শ্যামলী থেকে বের হন সৈকত। এরপর দুপুর সোয়া ১২টার দিকে স্ত্রী তামান্না খান তন্নীর সঙ্গে…

Read More

পদ্মা সেতু নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি ৫০ শতাংশের বেশী : ওবায়দুল কাদের

ঢাকা, ২৮ ডিসেম্বর : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি ৫০ শতাংশের বেশী। মূল সেতুর কাজ অনেক এগিয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ২য় স্প্যান বসতে আরো একটু সময় লাগবে, যা মধ্য জানুয়ারি পর্যন্ত গড়াতে পারে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পদ্মার নিচে এতো বেশি অনিশ্চিত পরিস্থিতি যে সেখানে গভীরতা মিলিয়ে টেকনিক্যাল কিছু সমস্যা আছে। তবে আমাদের টার্গেট আমরা যথা সময়েই শেষ করবো।’ ওবায়দুল কাদের বুধবার দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নবনির্মিত মোস্তফাগঞ্জ সেতুসহ ৫টি সেতুর উদ্বোধন ঘোষণার পর সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা…

Read More

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সজাগ থাকতে হবে : প্রধানমন্ত্রী

ভাটিয়ারি, চট্টগ্রাম, ২৮ ডিসেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্যাগের বিনিময়ে অর্জিত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সজাগ ও সদাপ্রস্তুত থাকতে নতুন কমিশনপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর সদসদের প্রতি আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘মনে রাখবে অনেক রক্ত আর ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা। কাজেই এ দায়িত্ব পালনে তোমাদের সজাগ ও সদা প্রস্তুত থাকতে হবে। যাতে এই স্বাধীনতা নিয়ে যেন কেউ ছিনিমিনি খেলতে না পারে।’ শেখ হাসিনা বুধবার দুপুরে চট্টগ্রামের ভাটিয়ারিস্থ বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ৭৫তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের কমিশনপ্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি প্যারেডে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘আজকের…

Read More