গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ আহত ২০

গোপালগঞ্জ, ২ ডিসেম্বর : জেলার বেদগ্রাম এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে। শুক্রবার রাতে ৮টার পরে ঢাকা-খুলনা মহাসড়কের জেলা শহরের বেদগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় প্রায় আধা ঘন্টা ওই সড়কে যান চলাচল বন্ধ ছিলো। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ’ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় জানা গেছে, এরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি গ্রামের লুৎফর খানের ছেলে ইউনুস খান (৪৭), মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের ফকির উদ্দিনের ছেলে বাবুল (৩০), বাগেরহাট জেলার মোড়লডাংগা গ্রামের শাহিন মোড়ল…

Read More

আনিসুল হকের মরদেহ দেশে পৌঁছেছে

ঢাকা, : সদ্য প্রয়াত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের মরদেহ দেশে পৌঁছেছে। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি ০০২) আনিসুল হকের মরদেহ আজ বেলা ১২টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে তার ভাই সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক পরিবারের পক্ষে মেয়রের লাশ গ্রহণ করেন। বিমানবন্দর থেকে মেয়রের মরদেহ তার বনানীর বাসায় নিয়ে যাওয়া হয়েছে। বিমানবন্দরে মেয়রের লাশ গ্রহণ করতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সভাপতি শফিউল আলম মহিউদ্দিন ও বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান, বিমানবন্দর থানা আওয়ামী লীগের সভাপতি শাজাহান আলী মন্ডলসহ ঢাকা উত্তর…

Read More

আনিসুল হকের প্রতি সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা আর্মি স্টেডিয়ামে বিকেল ৩টায়

ঢাকা, ২ ডিসেম্বর : সদ্য প্রয়াত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের প্রতি আজ বিকেল ৩টায় আর্মি স্টেডিয়ামে সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা জানাবেন। আনিসুল হকের পারিবারিক বন্ধু ও মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার এক ফেইসবুক স্টেটাসে এ কথা জানান। এর আগে বেলা ১টা ৪০ মিনিটে যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি ০০২) আনিসুল হকের মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। মেয়রের মরদেহ বিমানবন্দর থেকে সরাসরি তার বনানীর বাসায় নেয়া হবে। বিকেল ৩টা থেকে আর্মি স্টেডিয়ামে সর্বসাধারণের শ্রদ্ধা অর্পণ শেষে সেখানেই বাদ আসর নামাজে জানাজার…

Read More

দুপুরে মুখোমুখি কুমিল্লা-রংপুর

ঢাকা, ২ ডিসেম্বর : চট্টগ্রাম পর্বের পর আজ বিপিএলের পঞ্চম আসরের শেষের শুরু হচ্ছে ঢাকায়। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। হাইভোল্টেজ এই ম্যাচটি দুপুর ১টা থেকে সরাসরি সম্প্রচার করবে মাছারাঙা ও গাজী টিভি। দিনের অপর ম্যাচে সন্ধ্যা ৬টায় মাঠে নামবে ঢাকা ডায়নামাইটস ও রাহশাহী কিংস। ৯ ম্যাচের ৭টিতে জিতে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে কুমিল্লা। ইতিমধ্যে তারা শেষ চার নিশ্চিত করেছে। অন্যদিকে তারকাবহুল দল নিয়ে এখনো শেষ চার নিশ্চিত হয়নি রংপুরের। ৯ ম্যাচের ৫টিতে জিতে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট…

Read More

কিশোরগঞ্জে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জ, ২ ডিসেম্বর : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে মা ও তার দুই শিশু সন্তানকে কুপিয়ে হত্যা হত্যা করা হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার তারাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- তারাকান্দি গ্রামের তসলিমা বেগম (৩৫), তার ছেলে নিলয় (১০) এবং মেয়ে রাইসা (৮)। ঘটনার সত্যতা নিশ্চিত করে পাকুন্দিয়া থানা পুলিশের ভারপাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. শামসুদ্দিন জানান, এ ঘটনায় তসলিমা বেগমের চাচা ঘাতক আব্দুল মবিনকে আটক করা হয়েছে।

Read More

পাপুয়া নিউ গিনিতে ভূমিকম্প অনুভুত

সিডনি, ২ ডিসেম্বর : পাপুয়া নিউ গিনি উপকূলে শুক্রবার একটি ভূমিকম্প অনুভুত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। তবে এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। এ ভূমিকম্পে সুনামির ও কোন সতর্কতা জারি করা হয়নি। খবর এএফপি’র। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পাপুয়া নিউ গিনির মোরোবি প্রদেশের ফিন্সচাফেন শহর থেকে প্রায় ৫৯.১ কিলোমিটার দূরে ভূ-পৃষ্ঠের ৫২ কিলোমিটার গভীরে। অস্ট্রেলিয়ার ভূ-বিজ্ঞান সংস্থা জানায়, সমুদ্র সৈকতের তিন কিলোমিটারের মধ্যে ভূমিকম্পটি আঘাত হানায় এতে ক্ষতির সম্ভাবনা রয়েছে।

Read More

ভারতে প্রচন্ড ঝড়ে নিহত ৮, নিখোঁজ শতাধিক

নয়াদিল্লী, ২ ডিসেম্বর : ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিল নাড়– ও কেরালা উপকূলে প্রচন্ড ঘূর্ণিজড়ের আঘাতে কমপক্ষে আটজন নিহত হয়েছে। শুক্রবার কর্মকর্তারা একথা জানান। খবর সিনহুয়ার। খবরে বলা হয়, ঝড়ে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় এখনো শতাধিক লোক নিখোঁজ রয়েছে। ‘সাইকো¬ন অক্ষি’ নামের এ ঘূর্ণিজড় লাক্ষাদ্বীপের দিকে অগ্রসর হচ্ছে। এক কর্মকর্তা জানান এ ঝড়ের আঘাতে তামিল নাড়–তে চারজন ও কেরালায় চারজনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা জানান, অক্ষির প্রভাবে তামিল নাড়–, কেরালা ও লাকশাদ্বীপে প্রচন্ড ঝড়ের পাশাপাশি ভারী বৃষ্টিপাত হচ্ছে। ঘূর্ণিজড়ের আঘাতে তামিল নাড়–র কানিয়াকুমারি ও থথুকুদি জেলার অনেক ক্ষতি হয়। খবরে বলা হয়, প্রচন্ড ঝড়ো…

Read More

তিয়ানজিনে অগ্নিকান্ডে মৃতের সংখ্যা বেড়ে ১০

তিয়ানজিন, ২ ডিসেম্বর : চীনের উত্তরাঞ্চলীয় এলাকার তিয়ানজিনের একটি বাড়িতে অগ্নিকান্ডে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। আজ সকালের দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানায়। খবর সিনহুয়ার। অগ্নিকান্ডে অপর ৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিস সূত্রে বলা হয়, আজ ভোর রাত ৪টার দিকে হেক্সি জেলার একটি বহুতল ভবনের ৩৮তলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদস্যরা সকাল ৬টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। আগুনে ৩শ’ বর্গ মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে যে, বাসার ভিতরের…

Read More

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

ঢাকা, ২ ডিসেম্বর : আজ শনিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস। জাতীয়ভাবে রাজধানী ঢাকাসহ সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যদা ও ভাবগাম্ভির্যের মধ্যদিয়ে এ দিবসটি পালিত হবে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে রাষ্টপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হসিনা পৃথক বাণী প্রদান করেছেন। এছাড়াও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ পৃথক বাণী দিয়েছেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পক্ষকালব্যাপি অনুষ্ঠানমালা শুরু হয়েছে। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান গতকাল বাদ আসর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানমালার উদ্বোধন করেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়…

Read More

আগামী নির্বাচনে আওয়ামী লীগই বিজয়ী হবে : ওবায়দুল কাদের

ঢাকা, ২ ডিসেম্বর : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হবে। তিনি বলেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় হবে। এ বিষয়ে আমরা পুরোপুরি আত্মবিশ্বাসী।’ ওবায়দুল কাদের গতকাল দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মহান বিজয়ের মাস ডিসেম্বরে দলীয় কর্মসূচি প্রণয়নের জন্য সহযোগী সংগঠনের সাথে সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ যে কোন সময়ে নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আগাম নির্বাচনের ঘোষণা করেন, তাহলে দলের পক্ষ থেকে আমরা…

Read More