তিয়ানজিনে অগ্নিকান্ডে মৃতের সংখ্যা বেড়ে ১০

agunতিয়ানজিন, ২ ডিসেম্বর : চীনের উত্তরাঞ্চলীয় এলাকার তিয়ানজিনের একটি বাড়িতে অগ্নিকান্ডে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে।
আজ সকালের দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানায়।
খবর সিনহুয়ার।
অগ্নিকান্ডে অপর ৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ফায়ার সার্ভিস সূত্রে বলা হয়, আজ ভোর রাত ৪টার দিকে হেক্সি জেলার একটি বহুতল ভবনের ৩৮তলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদস্যরা সকাল ৬টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। আগুনে ৩শ’ বর্গ মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে।
আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে যে, বাসার ভিতরের সাজ সজ্জার সরঞ্জাম থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।

Related posts

Leave a Comment