গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

গোপালগঞ্জে গাড়ি চাপায় শোভা মিনা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চাপ্তা নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত শোভা মিনার বাড়ি কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের চাপ্তা মধ্যপাড়া গ্রামে। কাশিয়ানী থানার ওসি এ কে এম আলী নূর হোসেন জানান, দুপুর ১ টার দিকে রাস্তা পারাপারের সময় একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান হাসাপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।

Read More

রাঙ্গামাটিতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে

স্থানীয় আওয়ামী লীগের ডাকে রাঙ্গামাটিতে আজ বৃহস্পতিবার সকাল থেকে হরতাল চলছে। এটি সন্ধ্যা পর্যন্ত চলবে বলে জানিয়েছে হরতাল আহ্বানকারীরা। গত মঙ্গলবার দুর্বৃত্তদের হামলায় জেলার জুরাছড়িতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অরবিন্দু চাকমাকে হত্যা এবং বিলাইছড়িতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাসেল মারমাকে শারীরিক নির্যাতনের প্রতিবাদে এ হরতালের আহ্বান করে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা গেছে- হরতাল সমর্থনে সকাল ৬টা থেকে শহর এবং উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পিকেটিং করছেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। অন্যদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার…

Read More

রসিকে সেনা মোতায়েন চায় বিএনপি

আসন্ন রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ কর‌তে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দি‌য়ে সেনা মোতায়েনের দা‌বি জা‌নি‌য়ে‌ দলটির সি‌নিয়র যুগ্ম-মহাসচিব রুহুল ক‌বির রিজভী ব‌লেছেন, ক্ষমতাসীন দ‌লের লো‌কেরা ভোটারদের যেভা‌বে ভয়ভীতি দেখাচ্ছে তা‌তে ক‌রে রংপুর সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও নির‌পেক্ষ হ‌বে কিনা তা নি‌য়ে যথেষ্ট স‌ন্দিহান। নির্বাচন ক‌মিশন‌কে বল‌তে চাই ক্ষমতাসীন দ‌লের প্রার্থীদের পিছনের দরজা দি‌য়ে বিজয়ী করতে কারচুপির চেষ্টা করলে জনগণ মে‌নে নেবে না। তাই অবাধ সুষ্ঠু নির‌পেক্ষ নির্বাচনী প‌রি‌বেশ তৈ‌রি‌তে সেনা মোতা‌য়েন করার দা‌বি জানা‌চ্ছি। বৃহস্পতিবার নয়াপল্ট‌নে দ‌লের কেন্দ্রীয় কার্যাল‌য়ে আ‌য়ো‌জিত সংবাদ সম্মেল‌নে রিজভী এ দাবীর কথা…

Read More

বাংলাদেশ চীনের ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ উদ্যোগের সমর্থক : ইনু

ঢাকা, ৭ ডিসেম্বর : তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, বাংলাদেশ এক চীন নীতি ও চীনের ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ নতুন উদ্যোগের দৃঢ় সমর্থক। সেই সঙ্গে সামরিক হস্তক্ষেপমুক্ত শান্তিপূর্ণ বিশ্বায়ন এবং গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক পথে উন্নয়নশীল দেশগুলোর উন্নতি ও বৈষম্যমুক্ত সমৃদ্ধিতে বিশ্বাসী বাংলাদেশ। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে সফররত চীনা কমিউনিস্ট পার্টির সিনিয়র নেতা ওয়াং ইয়াজুনের সঙ্গে বৈঠক শেষে তথ্যমন্ত্রী একথা বলেন। সকালে ঘন্টাব্যাপী এই বৈঠকে বাংলাদেশের সমাজতান্ত্রিক ও কমিউনিস্ট দলগুলোর প্রতিনিধিদের পক্ষে নেতৃত্ব দেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু। সমাজতান্ত্রিক ও…

Read More

কলেজ ছাত্র মোমিন হত্যায় ২ জনের ফাঁসি হাইকোর্টে বহাল

ঢাকা, ৭ ডিসেম্বর : রাজধানীর কাফরুলে কলেজছাত্র মোমিন হত্যা মামলায় দুইজনের ফাঁসি ও ছয়জনের যাবজ্জীবন কারাদন্ড বহাল রেখে আজ রায় দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ এ রায় ঘোষণা করে। গতকাল এ মামলায় হাইকোর্টে শুনানি শেষে রায় ঘোষণার জন্য আজ দিন নির্ধারণ করে আদেশ দেয় আদালত। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এটর্নি জেনারেল ড. বশিরুল্লাহ, সহকারী এটর্নি জেনারেল বশির আহমেদ। মতিঝিল থানার প্রাক্তন ওসি একেএম রফিকুল ইসলাম বহুল আলোচিত এ মামলার প্রধান আসামি ছিলেন। তিনি কারাবন্দি অবস্থায় ২০১৫…

Read More

ভারতের দক্ষিণাঞ্চলে ট্রাক-ভ্যান সংঘর্ষে নিহত ৯

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিল নাড়–তে এক সড়ক দুর্ঘটনায় অন্তত নয় জন নিহত ও অপর চার জন আহত হয়েছে। বৃহস্পতিবার পুলিশ একথা জানিয়েছে। খবর এএফপি’র। পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘তামিল নাড়–র রাজধানী চেন্নাই থেকে ৩শ’ কিলোমিটারেরও বেশি দূরে ত্রিচি জেলার কাছে থুভারাঙ্কুরিচিতে এই দুর্ঘটনা ঘটে। ভ্যানটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সকলেই ভ্যানের আরোহী। তারা কন্যাকুমারি থেকে তীর্থকেন্দ্র তিরুপতি যাচ্ছিল।’ তিনি আরো বলেন, দুর্ঘটনায় তিন শিশু ও দুই নারীসহ নয়জন ঘটনাস্থলেই নিহত হয়। আহতদের ত্রিচির সরকারি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের…

Read More

জেরুজালেম প্রশ্নে ট্রাম্পের ‘দায়িত্বহীন’ পদক্ষেপের সমালোচনা সৌদি আরবের

রিয়াদ, ৭ ডিসেম্বর : সৌদি আরব বৃহস্পতিবার ইসরাইলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দেয়ার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে। দেশটি এ পদক্ষেপকে ‘অযৌক্তিক ও দায়িত্বহীন’ হিসেবে অ্যাখায়িত করেছে। ট্রাম্প বুধবার এ বিতর্কিত নগরীর বিষয়ে যুক্তরাষ্ট্রের অস্পষ্টতার সাত দশকের অবসান ঘটালেন। এর মধ্যদিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে রক্তপাত ঘটার আশংকা তৈরী হল। তিনি মার্কিন দূতাবাসকে তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু করেছেন। সৌদি রয়্যাল কোর্টের বিবৃতির বরাত দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা জানায়, ‘ইসরাইলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দেয়ার মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে সৌদি আরব।’ খবরে বলা…

Read More

এখুনি দাম বেড়েছে সাইফ কন্যা সারার!

কেদারনাথ সিনেমার মাধ্যমে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান। শুরু হয়েছে সিনেমাটির শুটিং। এখনো পর্দায় তাকে দেখা না গেলেও পরবর্তী সিনেমার জন্য এখনই নাকি বাড়তি পারিশ্রমিক চাইছেন সাইফ কন্যা। সিনেমা মুক্তি না পেলেও এরই মধ্যে নতুন সিনেমার প্রস্তাব পাচ্ছেন সারা। যদিও কেদারনাথ মুক্তির আগে নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হতে চাইছেন না তিনি। তবে আকর্ষণীয় চিত্রনাট্য হলে প্রস্তাব বিবেচনা করবেন বলেও জানিয়েছেন। এদিকে যে চিত্রনাট্যগুলো সারার কাছে খুব বেশি আকর্ষণীয় মনে হচ্ছে না, সেগুলোর জন্য তিনি বেশি পারশ্রিমিক দাবি করছেন। কিন্তু এখনো তার এমন বাড়তি…

Read More

নব্য জেএমবির উত্তরবঙ্গ সামরিক প্রধানসহ গ্রেফতার ৪

জঙ্গি সংগঠন নব্য জেএমবির উত্তরবঙ্গ সামরিক প্রধানসহ চার সদস্যকে অস্ত্র ও গুলি সহ গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১টার দিকে বগুড়া জেলা পুলিশ এবং পুলিশ সদর দফতরের এলআইসি শাখা অভিযান চালিয়ে শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দর এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছেন- নব্য জেএমবির উত্তরবঙ্গ সামরিক শাখার প্রধান বাবুল আকতার ওরফে বাবুল মাস্টার, শুরা সদস্য আলমগীর ওরফে আরিফ, দেলোয়ার হোসেন ওরফে মিস্ত্রি মিজান এবং আফজাল ওরফে লিমন। বগুড়া জেলা পুলিশের গণমাধ্যম শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী ৪জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বগুড়া জেলা পুলিশ এবং…

Read More

রংপুরকে হারিয়ে কোয়ালিফাইয়ার-১এ কুমিল্লার প্রতিপক্ষ ঢাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরে ঢাকায় দ্বিতীয় ও শেষ পর্বে লিগের সপ্তম এবং টুর্নামেন্টের ৪১তম ম্যাচে রংপুর রাইডার্সকে ৪৩ রানে হারিয়েছে ঢাকা ডায়নামাইটস। এই জয়ে লিগ পর্বে সবগুলো অর্থাৎ ১২ ম্যাচ শেষে ৭ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে থেকে কোয়ালিফাইয়ার-১ খেলবে ঢাকা। সেখানে তাদের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কারন লিগ পর্বের সবগুলো ম্যাচ শেষ হবার আগেই পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান নিশ্চিত করে রেখেছে কুমিল্লা। আর এলিমিনেটরের ম্যাচ খেলবে খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্স। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবারের আসরে লিগ পর্বে নিজেদের শেষ ও…

Read More