কম্বোডিয়ার সঙ্গে ১০টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত

নমপেন, কম্বোডিয়া, ৪ ডিসেম্বর : বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার আসিয়ান জোটভুক্ত দেশ কম্বোডিয়ার সঙ্গে ১০টি সমঝোতা স্মারক এবং একটি চুক্তি স্বাক্ষর করেছে। বাণিজ্য-বিনিয়োগ, পর্যটন ও তথ্য-প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিতে এই স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হয়। আজ সকালে নমপেনে কম্বোডিয়ার প্রথানমন্ত্রী হুন সেনের কার্যালয় পিস প্যালেসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী হুন সেনের উপস্থিতিতে দুই দেশের প্রতিনিধিরা এসব সমঝোতা স্মারক ও চুক্তিতে স্বাক্ষর করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের এবং হুন সেন কম্বোডিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতার আগে দুই প্রধানমন্ত্রীর মধ্যে একান্তে এবং দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে…

Read More

কোরীয় উপদ্বীপে দ.কোরিয়া ও যুক্তরাষ্ট্রের এ যাবতকালের সর্ববৃহৎ বিমান মহড়া শুরু

সিউল, ৪ ডিসেম্বর : কোরীয় উপদ্বীপে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র এ যাবতকালের মধ্যে তাদের সর্ববৃহৎ যৌথ বিমান মহড়া সোমবার শুরু করেছে। এতে বিভিন্ন ধরণের প্রায় ২৩০ টি যুদ্ধবিমান অংশ নিয়েছে। বার্তা সংস্থা ইয়োনহাপ একথা জানায়। খবর সিনহুয়ার। দক্ষিণ কোরিয়ার বিমানবাহিনীর বরাত দিয়ে বলা হয়, যৌথ যুদ্ধাভিযান সক্ষমতা বাড়াতে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ইউ.এস. সেভেনথ এয়ার ফোর্সের সাথে যৌথভাবে পরিচালিত হবে ভিজিল্যান্ট এসিই বিমান যুদ্ধ মহড়া। এ দুই মিত্র দেশের মধ্যে এটি হচ্ছে এ যাবতকালের মধ্যে তাদের সর্ববৃহৎ যৌথ বিমান মহড়া। এতে ১২ হাজারের বেশী সৈন্য অন্তর্ভূক্ত করা হয়েছে। উত্তর কোরিয়া…

Read More

কম্বোডিয়ায় পিস প্যালেসে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

নমপেন (কম্বোডিয়া), ৪ ডিসেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর দপ্তর পিস প্যালেসে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন স্থানীয় সময় সকাল সাড়ে ৮ টায় পিস প্যালেসের প্রবেশ দ্বারে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই অভ্যর্থনা জানান। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি সুসজ্জিত মঞ্চে নিয়ে যাওয়া হয়। এ সময়ে কম্বোডিয়ার সশস্ত্রবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। প্রধানমন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন…

Read More

তুরস্কে মিনিবাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১

তুরস্ক সীমান্তে রোববার একটি মিনিবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত ও অপর নয় জন আহত হয়েছে। হতাহতরা সব মিনিবাসের যাত্রী। সিরিয়া থেকে তুরস্কে মানব পাচারের কাজে মিনিবাসটি ব্যবহার করা হতো। স্থানীয় কর্তৃপক্ষ একথা জানিয়েছে। কর্মকর্তারা জানান, তুরস্কের সিরীয় সীমান্তের কাছে হাতাই প্রদেশে পুলিশের একটি দল মিনিবাসটিকে থামানোর চেষ্টা করলে তারা পালাতে যেয়ে বেপরোয়া গাড়ি চালায়। এ সময়ে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে ছয় শিশু ও মিনিবাসের চালক রয়েছে। তারা ‘বিদেশী’, তবে কোন দেশের তা জানা যায়নি। তবে বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, নিহত ১০ যাত্রী সিরিয়ার নাগরিক।

Read More