তুরস্কে মিনিবাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১

road accতুরস্ক সীমান্তে রোববার একটি মিনিবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত ও অপর নয় জন আহত হয়েছে। হতাহতরা সব মিনিবাসের যাত্রী।

সিরিয়া থেকে তুরস্কে মানব পাচারের কাজে মিনিবাসটি ব্যবহার করা হতো।

স্থানীয় কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
কর্মকর্তারা জানান, তুরস্কের সিরীয় সীমান্তের কাছে হাতাই প্রদেশে পুলিশের একটি দল মিনিবাসটিকে থামানোর চেষ্টা করলে তারা পালাতে যেয়ে বেপরোয়া গাড়ি চালায়।

এ সময়ে দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে ছয় শিশু ও মিনিবাসের চালক রয়েছে। তারা ‘বিদেশী’, তবে কোন দেশের তা জানা যায়নি।

তবে বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, নিহত ১০ যাত্রী সিরিয়ার নাগরিক।

Related posts

Leave a Comment