মাধ্যমিক পর্যায়ের সকল বিদ্যালয়ে ‘ওয়াশ সুবিধা’ নিশ্চিত করুন : ডেপুটি স্পিকার

depuজাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া মাধ্যমিক পর্যায়ের সকল বিদ্যালয়ে ‘ওয়াশ সুবিধা’ নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
শিক্ষাখাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বর্তমান সরকার আগামী অর্থ-বছরের (২০১৬-’১৭) বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে উল্লেখ করে তিনি বলেন,সকল শিক্ষা প্রতিষ্ঠানকে পরিচ্ছন্ন ও সাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে ওইসব প্রতিষ্ঠান বা স্কুল কর্তৃৃপক্ষকে আরো বেশি মনোযোগি হতে হবে।
আন্তজৃাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন’-এর সহযোগিতায় শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের আয়োজনে মাধ্যমিক স্কুল পর্যায়ে ওয়াশ সুবিধা নিশ্চিতকল্পে বাজেট বরাদ্দ বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পীকার এ কথা বলেন।
ককাসের সভাপতি সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা’র সভাপতিত্বে সংসদ সদস্য কাজী রোজী, কামরুন্নাহার চৌধুরী এবং বিভিন্ন এনজিও’র প্রতিনিধিরা এ অনষ্ঠানে বক্তৃতা করেন।
ফজলে রাব্বী মিয়া বলেন, এখন পাকা ভবনবিহীন বিদ্যালয় বাংলাদেশে নেই বললেই চলে । যেখানে পাকা ভবন রয়েছে সেখানে অবশ্যই ওয়াশরুম রয়েছে। সঠিক তত্ত্বাবধান ও পরিচর্যার অভাবে সেগুলো বেশির ভাগই ব্যবহারের অনুপযোগি।
তিনি বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যদিও পর্যাপ্ত ওয়াশ রুম নেই ,কিন্তু যেগুলো আছে সে গুলোও সচেতনতার অভাবে নোংরা হয়ে ব্যবহার অনুপযোগি হয়ে পড়েছে।
ডেপুটি স্পীকার বলেন, ছাত্র-ছাত্রীদের ওয়াস সুবিধা নিশ্চিত করতে এসব ওয়াশরুমগুলো পরিচ্ছন্ন রাখার দায়িত্ব স্কুল কর্তৃপক্ষের। সরকার অবশ্যই আর্থিক সুবিধা প্রদান করবে কিন্তু সম্পদের সঠিক ব্যবহার করতে মানুষকে সচেতন হতে হবে বলে তিনি উল্লেখ করেন।
ফজলে রাব্বী মিয়া সরকারের পাশাপাশি দেশের এনজিওগুলোকে স্কুল পর্যায়ে পর্যাপ্ত ওয়াশ ব্যবস্থা নিশ্চিতকল্পে এবং সেগুলোকে স্বাস্থ্যসম্মত রাখতে করণীয় পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান।
পাশাপাশি তিনি দায়িত্বের সাথে ওয়াশরুম ব্যবহার করতে সকল ছাত্র-ছাত্রীদের আরো বেশী যত্নবান হওয়ার পরামর্শ দেন।

 

Related posts

Leave a Comment