বনশ্রীতে ছুরিকাঘাতে যুবককে হত্যা

Hotta-4রাজধানীর বনশ্রীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাকির হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় সোমবার রাতে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে সেখানে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এক নারী ওই যুবককে হাসপাতালে নিয়ে আসেন। তার বরাত দিয়ে ঢাকা মেডিকেল ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান, রাত নয়টার দিকে দক্ষিণ বনশ্রীর ই ব্লকের রাস্তায় জাকিরকে ছুরিকাহত অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে আসেন ওই নারী। জাকিরের বুকের ডান পাশে ছুরিকাঘাতের জখম রয়েছে।

Related posts

Leave a Comment