রাজধানীর আরামবাগে পিকআপের ধাক্কায় শাওন (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, আরামবাগ মোড়ের কাছে রাস্তা পার হওয়া সময় একটি পিকআপ শাওনকে ধাক্কা দেয়। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শাওন রাজধানীর ফকিরাপুল এলাকার লিটন মিয়া ছেলে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া শাওন নামের যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
Read MoreDay: May 4, 2018
মিয়ানমার সফরে যাচ্ছেন সুষমা স্বরাজ
আগামী সপ্তাহে মিয়ানমার সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। দুই দিনের সফরে আগামী ১০ মে দেশটিতে যাবেন তিনি। মনে করা হচ্ছে বাংলাদেশ থেকে মিয়ানমারের রাখাইন প্রদেশে ফেরত যাওয়া রোহিঙ্গাদের আরও বেশি করে সহায়তা করার কথাও ঘোষণা করতে পারেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রাবীশ কুমার সুষমার সফরসূচির বর্ণনা দিয়ে জানান, ‘দুই দিনের সফরে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করবেন এবং গত বছরের সেপ্টেম্বরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মিয়ানমার সফরে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তি ও সিদ্ধান্তগুলোর অগ্রগতির বিষয়টিও খতিয়ে দেখবেন’। সুষমার এই সফরে মিয়ানমার ও ভারতের মধ্যে কয়েকটি চুক্তি…
Read Moreকেরানীগঞ্জে ছেলের হাতে মা খুন
রাজধানীর কেরানীগঞ্জে ছেলের ছুরিকাঘাতে সাহিদা খাতুন নামে এক মা খুন হয়েছেন। এসময় ছেলে ঘাতক তাজুল ইসলাম মন্ডলকে স্থানীয়রাপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। শুক্রবার ভোররাতে ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের মডেল টাউন এলাকায় এ ঘটনা ঘটে। কেরানীগঞ্জ থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক তাজুল ইসলাম একজন মাদকসেবী। মায়ের কাছ থেকে টাকা চেয়ে না পেয়ে তাকে ছুরিকাঘাত করে খুন করে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
Read Moreরৌমারীতে বজ্রপাতে আহত ৩
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বজ্রপাতে তিনজন আহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে প্রচবল বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের আলগারচর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন – সবুজ মিয়া (২৭), আব্দুস সামদ (৪৫) ও আব্দুল খালেক (৪০)। আহত সবুজ মিয়া ও আব্দুস সামাদ রাজিবপুর উপজেলার বালিয়ামারী নয়াপাড়া গ্রামের বাসিন্দা ও আব্দুল খালেক রৌমারী উপজেলার আলগারচর গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, সকালে রৌমারী উপজেলার আলগারচর থেকে রাজিবপুর ফেরার পথে তুমুল বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে স্থানীয় খালেক মিয়ার দোকানে আশ্রয় নেয় সবুজ ও সামাদ। এ সময় বজ্রপাতে দোকানের মালিক আব্দুল…
Read More‘সড়ক দুর্ঘটনা রোধে চালকের পাশাপাশি যাত্রীদের সচেতন হতে হবে’
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, সড়ক দুর্ঘটনা রোধে চালকদের পাশাপাশি যাত্রী ও পথচারীকে সচেতন হতে হবে। তিনি বলেন, ‘কোন দুর্ঘটনা ঘটলে কেবলমাত্র চালকদের দোষী বলা ঠিক নয়। দুর্ঘটনার ক্ষেত্রে যাত্রীদেরও খামখেয়ালীপনা থাকে। কেউ কেউ রাস্তা পার হবার সময় মোবাইলে কথা বলেন, আবার কেউ কেউ জানালার বাহিরে হাত রেখে গাড়িতে যাতায়াত করেন। এসব কারণে অনেক দুর্ঘটনা ঘটে, এসব বিষয়ে সবকলে সচেতন হতে হবে।’ আজ শুক্রবার দুপুরে মাদারীপুর শিল্পকলা একাডেমীতে জেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। পাকিস্তানি প্রেতাত্মাদের নিয়ে দল গঠনকারীদের সকলের প্রত্যাখান করা উচিত উল্লেখ…
Read Moreবিহারে দুর্ঘটনা কবলিত বাসে আগুন, ২৭ জনের মৃত্যু
ভারতের বিহার রাজ্যে দুর্ঘটনা কবলিত বাসে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন ২৭ জন যাত্রী। এতে আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদের প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক। স্থানীয় সংবাদ মাধ্যমে সূত্রে জানা যায়, ৩২ জন যাত্রী নিয়ে বাসটি মুজাফ্ফরপুর থেকে দিল্লি যাচ্ছিল। ২৮ নম্বর জাতীয় সড়কের ওপর কোটওয়া থানা এলাকার চেতয়ার কাছে বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। সঙ্গে সঙ্গেই তাতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাসটিতে। স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার পরই ছুটে আসেন উদ্ধারকাজে। তারা জানিয়েছেন, ৫ জনকে উদ্ধার করা গেলেও বাকিদের সেখান থেকে বের করা যায়নি।…
Read Moreটেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ বাসের চালক আটক
কক্সবাজারের টেকনাফে র্যাব সদস্যরা আজ বৃহস্পতিবার সড়কে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা বড়িসহ একটি যাত্রীবাহী বাস জব্দ করেছে। এই ঘটনায় বাসের চালককে আটক করা হয়েছে। জানা যায়, আজ বেলা ১১টার দিকে র্যাব-৭ কক্সবাজারের টেকনাফের অস্থায়ী ক্যাম্পের সদস্যরা গোপন খবরের ভিত্তিতে নাইট্যংপাহাড়ের উত্তর বড়ইতলী বায়তুল রহমান জামে মসজিদের সামনে অভিযান চালায়। এসময় কক্সবাজারগামী একটি বাসে তল্লাশি চালিয়ে পাঁচশ’ পিস ইয়াবাসহ চালক মো. নুরুল আবছারকে (৩১) আটক করে। আরও জানা যায়, জিজ্ঞাসাবাদে ওই বাসে বিশেষ কায়দায় লুকানো মাদকের চালানের কথা স্বীকার করেন চালক আবছার। এরপর আবারো তল্লাশি চালিয়ে ৪৯ হাজার ৪শ’…
Read Moreসংসদ সদস্যদের শিশু অধিকার সুরক্ষায় ভূমিকা রাখতে হবে : স্পিকার
ঢাকা, ৪ মে : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংসদ সদস্যগণকে শিশু অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তিনি বৃহস্পতিবার ঢাকায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ইউনিসেফ আয়োজিত ‘সাউথ এশিয়া পার্লামেন্টারিয়ান প্ল্যাটফরম ফর চিলড্রেন’ র্শীর্ষক দু’দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন স্পিকার শিশু শ্রম দূরীভূত করে তাদেরকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করায় ভূমিকা রাখতে দক্ষিণ এশিয়ার সংসদ সদস্যগণের প্রতি আহবান জানান। এ সময় তিনি শিশু অধিকার রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি করতে দক্ষিণ এশিয়ার সংসদ সদস্যগণকে কাজ করে যাওয়ার আহবান জানিয়ে বলেন, এ অঞ্চলের এক দেশ অন্য দেশের…
Read Moreইংল্যান্ডের স্থানীয় নির্বাচনের ভোট প্রধানমন্ত্রীর জন্য কঠিন পরীক্ষা
লন্ডন, ৪ মে : ইংল্যান্ডে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনের ভোট গণনা শুক্রবার শুরু হয়েছে। গত বছর পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর এ ভোটকে প্রধানমন্ত্রী থেরেসা মে’র জন্য একটি কঠিন পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। খবর এএফপি’র। স্থানীয় কাউন্সিলর নির্বাচনে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টায় ভোট গ্রহণ শেষ হয়। আগাম ফলাফলে একটি মিশ্র ধারণা পাওয়া গেছে যে কনজারভেটিভস ও লেবার পার্টি উভয়ই দলই গুরুত্বপূর্ণ বিভিন্ন পরিষদের নিয়ন্ত্রণ হারাচ্ছে। তবে শুক্রবার রাত নাগাদ এ নির্বাচনের আসল চিত্র পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। এখনো লন্ডনের আরো ৩২টি স্থানীয় পরিষদের ফলাফল ঘোষণা বাকি রয়েছে। ম্যানচেস্টার, লিডস…
Read Moreভারতে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতে প্রায় ১৫০ জনের মৃত্যু
আগ্রা (ভারত), ৪ মে : ভারতে এ সপ্তাহে একের পর এক শক্তিশালী ঝড়ের আঘাতে ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এদিকে কর্মকর্তারা শুক্রবার সতর্ক করে দিয়ে বলেছেন, আবহাওয়া পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশংকা করা হচ্ছে। খবর এএফপি’র। ভারতের উত্তর প্রদেশ, রাজস্থান, উত্তরাখন্ড ও পাঞ্জাবে শক্তিশালী ধূলি ঝড়ের আঘাতে ১২১ জনের মৃত্যু হয়েছে। এদিকে দেশটির দক্ষিণাঞ্চলে বজ্রপাতে ২১ জন মারা গেছে। দেশটির উত্তর প্রদেশে ও রাজস্থানে প্রচন্ড এ ঝড়ের আঘাতে হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঝড়ের ঘণ্টায় গতিবেগ ছিল সর্বোচ্চ…
Read More